Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির থাই বিফ সিজলিং রান্নার রেসিপি। Thai Beef Sizzling Recipe

গরুর মাংস, রঙিন ক্যাপসিকাম, বেবি কর্ন ও মাশরুম দিয়ে তৈরি সসে মাখানো থাই বিফ সিজলিং। গরম তাওয়ায় পেঁয়াজ আর বাটারের সঙ্গে পরিবেশন করা হয়। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনের মধ্যে রয়েছে ৪৭০- ৮০০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •গরুর মাংস- পৌনে এক কাপ চিকন পাতলা স্লাইস করে কেটে নেওয়া
  • •হলুদ এবং সবুজ ক্যাপসিকাম কুচি করে কেটে নেওয়া
  • •তেল এক টেবিল চামচ
  • •রসুন কুচি আধা টেবিল চামচ
  • •সোয়া সস এক চামচ
  • •ম্যাগি সস এক চামচ
  • •গোলমরিচের গুড়া আধা চামচ
  • •কাঁচামরিচ কুচি দেড় চামচ
  • •হট টমেটো সস সিকি কাপ
  • •পিয়াজ কুচি এক কাপ
  • •বেবি কর্ন এবং মাশরুম পছন্দ মতো করে কেটে নেওয়া

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে গরুর মাংসগুলো নিয়ে নিলাম। মাংসটা পাতলা একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। যে যেভাবে করে কেটে নিতে পারেন। এখন এই মাংসেরর সাথে দুই চা চামচের মত ফেটে রাখা ডিম দিয়ে মাখিয়ে নেব। তারপর চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি । এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন একদম মিহি কুচি করে নিয়েছি। এক মিনিট ভেযে, এর সাথে গরুর মাংসগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি, কেটে রাখা বেবি কর্ন, মাশরুম, ক্যাপসিকাম কুচি, এবং পিয়াজ কুচি। মেরে ছেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এবং চিনি।
  2. 2নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লবন এর প্রয়োজন হয় না। কারন চিকেন পাউডার এর মধ্যে অতিরিক্ত লবন থাকে এতেই হয়ে যায়। এবং এই চিকেন পাউডার টা কিন্তু ঘড়েই তৈরি। তাই এখানে বেশি পরিমাণ পাউডার টা দেওয়া হল। কিন্তু যদি দোকানের চিকেন পাউডার ব্যবহার করেন তাহলে এখানে দেড় টেবিল দেওয়া হয়েছে এর থেকে কম পরিমাণ দিতে হবে। নেড়েচেড়ে ভালো করে মিশানোর পর, এখন এর সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস,ম্যাগি সস। এগুলো নেড়েচেড়ে বা একটু উলটে পালটে দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি। একটু নেড়ে দিয়ে দিচ্ছি হট টমেটোর সস এখন আরো দুই তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর, এখন সিজলিং করে নিতে হবে।
  3. 3যেহেতু সিজলিং এর প্লেটার সবার ঘড়ে ঘড়ে আর থাকে না। সে ক্ষেত্রে এখানে একটি তাওয়া প্রচুর পরিমাণে গরম করে নেওয়া হয়েছে। এবং তাওয়াটা গরম করে টেবিলের উপর রেখেছি এখন এই গরম তাওয়ার মধ্যেই একটু বেশি করে পেয়াজ কুচি এর মাঝ খানে ছড়িয়ে দিচ্ছি। আর পিয়াজের মাঝখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে আসতে শুরু করলেই এর উপর দিয়ে তৈরি করা মাংসগুলো বিছিয়ে দিচ্ছি। দুই,এক মিনিট রেখেই এটা হয়ে যাবে। এভাবে হয়ে গেলো থাই বিফ সিজলিং রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

থাই বিফ সিজলিং রান্নায় কী কী উপকরণ লাগে?+

এতে গরুর মাংস, হলুদ ও সবুজ ক্যাপসিকাম, তেল, রসুন কুচি, সোয়া সস, ম্যাগি সস, গোলমরিচের গুড়া, কাঁচামরিচ কুচি, হট টমেটো সস, পেঁয়াজ কুচি, বেবি কর্ন ও মাশরুম লাগে।

সিজলিংয়ের জন্য মাংস কীভাবে পরিবেশন করা হয়?+

সিজলিংয়ের জন্য একটি তাওয়া প্রচুর গরম করে টেবিলের উপর রাখা হয়, তার উপর পেঁয়াজ ও বাটার দিয়ে রান্না করা মাংস বিছিয়ে দেওয়া হয়।

দোকানের চিকেন পাউডার ব্যবহার করলে কী করতে হবে?+

দোকানের চিকেন পাউডার ব্যবহার করলে রেসিপিতে দেওয়া পরিমাণের চেয়ে কম দিতে হবে, কারণ বাসায় বানানো পাউডারের তুলনায় এতে লবণ বেশি থাকে।