Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই শ্রিম্প বা প্রন ফ্রাইড রাইস রেসিপি ! Thai Shrimp Fried Rice

চিংড়ি, হাঁসের ডিম ও ক্যাপসিকাম দিয়ে তৈরি চাইনিজ ঘরানার থাই শ্রিম্প ফ্রাইড রাইস। সয়া সস ও ম্যাগি সসের স্বাদে ভরপুর এই রেসিপি। পুষ্টি সম্পর্কিত: একটি থাই শ্রিম্প ফাইভ রাইস পরিবেশনের মধ্যে রয়েছে 380 ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •চিংড়ি মাছ হাফ কাপ
  • •পোলাও এর চাল সিদ্ধ করা দুই কাপ
  • •রসুন কুচি এক টেবিল চামচ
  • •তেল পরিমাণ মতো
  • •হাঁসের ডিম দুইটি ফেটে নেওয়া
  • •সোয়া সস দের চামচ
  • •ম্যাগি সস এক চামচ
  • •চিনি দুই চামচ
  • •চিকেন পাউডার তিন চা চামচ
  • •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
  • •লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম অল্প অল্প করে
  • •টমেটো কুচি
  • •চাইনিজ পাতা
  • •গাজর কুচি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে পরিষ্কার করে এর মাথার অংশ এবং উপরের খোসা ফেলে দিয়েছি। শুধু লেজের অংশটা রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর সাথে অল্প একটু ফেটে রাখা হাসের ডিম থেকে দুই চামচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক চামচ চিকেন পাউডার। তারপর মেখে নেব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল এবং বাটার অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর ,এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। নেড়েচেড়ে দুই মিনিটের মতো ভেযে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি, ফেটে রাখা হাসের ডিম। নেড়েচেড়ে আরও দুই মিনিট ভেজে ডিমটা একটু আধ ভাংা করে নেওয়ার পর ,এখন এর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালগুলো।
  2. 2এবং অল্প একটু গাজর কুচি। সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস এবং এবং ম্যাগি সস। এক মিনিট ভেজেই এর সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুড়া, চিকেন পাউডার এবং চিনি। নেড়েচেড়ে এখন দুই মিনিটের মত ভেজে নিতে হবে । এই সময়ের পর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম গুলো পাতলা করে কুচি করে রাখা, পেয়াজ কলি ,এবং চাইনিজ পাতাগুলো এই গুলো একটু টুকরো করে কেটে নেওয়া। নেড়েচেড়ে আরো দুই মিনিটের মতো ভেজে নিতে হবে। চাইনিজ রান্নাটা সম্পূর্ণ অনবরত নাড়ার উপর রাখতে হয়। যেহেতু চুলার জ্বালটা হাই হিটে করে রাখতে হয়। এ সময়ের পর এটা নামিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই শ্রিম্প ফ্রাইড রাইস রেসিপি।
  3. 3এখন এই ফ্রাইড রাইসের চালটা যেভাবে সিদ্ধ করে নিতে হয়: এখানে চুলায় একটি পাতিলের মধ্যে ফুটে আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল গুলো দিয়ে দিব। এবং এই চালগুলো 90% এর মত সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নেব। তারপরে চালগুলো একটি বলের মধ্যে নিয়ে নেওয়া হল। এর উপর থেকে আবার একটু তেল মেখে নেওয়া হচ্ছে । তারপর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিব। এটা করার ফলে চালটা একদম ঝরঝরে থাকে। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই ফ্রাইড রাইসে কী কী প্রধান উপকরণ লাগে?+

এতে চিংড়ি মাছ, হাঁসের ডিম, পোলাওয়ের চাল, রসুন কুচি, সয়া সস, ম্যাগি সস এবং বিভিন্ন রঙের ক্যাপসিকাম ও গাজর ব্যবহার করা হয়েছে।

চালটি কীভাবে সিদ্ধ করতে হয়?+

চাল ফুটন্ত পানিতে দিয়ে প্রায় ৪-৫ মিনিট প্রায় ৯০% সিদ্ধ করতে হয়, তারপর পানি ঝরিয়ে তেল মিশিয়ে খুন্তি দিয়ে নাড়লে ভাত ঝরঝরে থাকে।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুতির সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।