আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Chinese Thai Soup Recipe
চিংড়ি ও মুরগির মাংস দিয়ে লেমন গ্রাস, লেবুর রস ও কর্নফ্লাওয়ারে তৈরি একটি টক-মিষ্টি চাইনিজ থাই স্যুপ। রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানানোর পদ্ধতি। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ এই রেগুলার থাই সুপ এর মধ্যে রয়েছে ১৯০ থেকে ৩৭০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •চিংড়ি মাছ সিকি কাপ
- •মুরগির মাংস সিকি কাপ
- •লেমন গ্রাস অর্থাৎ থাই পাতা অল্প করে
- •কাচা মরিচ আস্ত চারটি
- •চিকেন পাউডার দেড় টেবিল চামচ
- •চিনি দুই টেবিল চামচ
- •কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ
- •হাসের ডিমের কুসুম দুটি
- •লেবুর রস তিন টেবিল চামচ
- •ধনিয়াপাতা কুচি
- •চিকেন স্টক চার কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মুরগির মাংসগুলো এবং চিংড়ি মাছটা নিয়ে নিলাম। মুরগি মাংসগুলো পাতলা এবং একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের রগের এবং মাথার অংশ এবং খোসা ফেলে দিয়েছি । শুধু লেজের অংশটা রেখেছি। অর্থাৎ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মুরগির মাংস এবং চিংড়ির সাথে দিয়ে দিচ্ছি হাঁসের ডিমের কুসুম। রেস্টুরেন্ট গুলোতে সাধারণত হাঁসের ডিম বেশিরভাগ ব্যবহৃত হয়। কুসুমটা আলাদা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এর মিশ্রণ এক টেবিল চামচ । খুব ভালো করে মুরগির মাংস এবং চিংড়ি মাছের সাথে একত্রে মিশিয়ে নিতে হবে। যেন কুসুমগুলো ভালো করে মিলে যায়।
- 2এটা তৈরি করা হচ্ছে তিন জন লোকের খাবার অনুযায়ী। রেষ্টুরেন্টে একটা পরিবেশনে তিন কাপ থাকে। এখন এটা রেখে দিব। তারপর একটি প্যানের মধ্যে চিকেনের স্টকের পানি দিয়ে দিলাম। এবং এই চিকেন স্টক টা তৈরি করা খুবই সোজা। চিকেন স্টকের পানিটা সাধারণত তৈরি করা হয় মুরগির বেঁচে যাওয়া যে সমস্ত হারগুলো থাকে এগুলো পানির সাথে ফুটিয়ে নিলেই যে পানিটা বের হয় ,এটাই হচ্ছে চিকেন স্টক। এখন এই চিকেন স্টকের সাথে দিয়ে দিচ্ছি। থাই পাতা এবং কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এবং চিনি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে যখন ফুটে উঠবে তখন। এর সাথে দিয়ে দিব ডিমের কুসুমের সাথে মেখে রাখা চিংড়ি মাছ এবং মুরগির মাংস গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে।
- 3কিছুক্ষণ পর, এর সাথে দিয়ে দিচ্ছি, হট সস এবং টমেটো ক্যাচাপ। ভালো করে মিশিয়ে তারপর আবারও ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে দুই তিন মিনিটের মতো ফুটে উঠলে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি, লেবুর রস। নেড়েছেড়ে একটু চেখে নিব। এখানে চিনির পরিমাণটা আরো একটু লাগবে তাই আরেকটু চিনি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মেশিয়ে নিছি। তারপর এখানে পরিশেষে দিয়ে দিচ্ছি ঘন করে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার মিশ্রণ থেকে এক চামচের মত কর্নফ্লাওয়ার। দুই এক মিনিট জাল করে তারপর নামিয়ে নিব। এটা হচ্ছে রেগুলার চাইনিজ থাই সুপ আর একটা হচ্ছে স্পেশাল থাই সুপ।
সচরাচর জিজ্ঞাসা
এই স্যুপ তৈরিতে কতটা সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
স্যুপ ঘন করতে কী ব্যবহার করা হয়েছে?+
স্যুপ ঘন করতে কর্নফ্লাওয়ার মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা শেষের দিকে স্যুপে দিয়ে দুই-এক মিনিট জ্বাল দেওয়া হয়।
এই স্যুপ কয়জনের জন্য তৈরি করা হয়েছে?+
রেসিপিটি তিন জন লোকের খাবার অনুযায়ী তৈরি করা হয়েছে।
এক কাপ স্যুপে কত ক্যালোরি থাকে?+
রেগুলার থাই স্যুপের এক কাপে ১৯০ থেকে ৩৭০ ক্যালোরি থাকে বলে উল্লেখ আছে।
Supper ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না হট সাওয়ার চিকেন স্যুপ রেসিপি ! Chicken Hot & Sour soup
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না স্পেশাল থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Thai Soup Recipe
🍽️