Raishas Food

অভিজাত রেস্টুরেন্টের বাবুর্চির রান্না অনন্য স্বাদের চাইনিজ সিচুয়ান বা সিচোয়ান ফ্রাইড চিকেন!

মেরিনেট করা মুরগিতে ময়দা ও কর্নফ্লাওয়ার মাখিয়ে দুবার ভেজে বানানো ঝাল-মিষ্টি চাইনিজ সিচুয়ান ফ্রাইড চিকেন। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: চাইনিজ সিচোয়ান ফ্রাইড এই চিকেন এর একটি পরিবেষণ এর মধ্যে রয়েছে, ২৫০ -৬০০ পর্যন্ত ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •কোক মুরগি অর্থাৎ সোনালী মুরগী এক কেজি
  • •আদা বাটা দেড় টেবিল চামচ
  • •রসুন বাটা দেড় টেবিল চামচ
  • •মরিচের গুড়া 2 টেবিল চামচ
  • •জিরার গুড়ায় দের চামচ
  • •চিকেন পাউডার দুই চামচ
  • •সোয়া সস এক টেবিল চামচ
  • •ম্যাগি সস এক চামচ
  • •হট সস দুই টেবিল চামচ
  • •চিনি এক টেবিল চামচ
  • •ময়দা এবং ককর্নফ্লাওয়ার সমপরিমাণ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুরগিটা নিয়ে পরিষ্কার করে নিলাম। এর চামড়াগুলো ছাড়িয়ে, কেটে নেওয়ার পর এখানে ৮০০ গ্রামের মত হয়েছে। এখানে দুটি মুরগি রয়েছে। মাংসগুলো ভালো করে ধুয়ে নেবে। তারপর ধুয়ে রাখা মাংসের সাথে দিয়ে দিচ্ছি জিরার গুড়া, চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা যদি কারো কাছে না থাকে তাহলে টেস্টিং সল্ট দিলে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ,ম্যাগি সস, মরিচের গুড়া ,এবং এক চামচের মত লবণ । অর্থাৎ স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে, এখন এটা ২০ মিনিটের জন্য রেখে দিব। এই সময়ের পর, মেরিনেট করে রাখা এই মুরগির মাংস থেকে অর্ধেক মাংস নিয়ে, অর্থাৎ দুটি মুরগি নিয়েছিলাম।
  2. 2এর থেকে একটা অর্থাৎ 400 গ্রামের মতো মাংস নিয়ে,এরসাথে দিয়ে দিচ্ছি, হট সস, চিনি, কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ একদম কুচি করে রাখা, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ করে ময়দা এবং কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মেখে নেব। এবং এখন এই মাংসটা একটু আঠালো হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার। পর, একটি প্যানের মধ্যে তেল গরম করে নেওয়া হয়েছে। মাঝারি আচে তেলটা গরম করে এর মধ্যে এই মুরগির মাংসের আট টি পিস গুলো গুলো ছেড়ে দিব। তিন থেকে চার মিনিট উল্টোপাল্টে ভেজে এগুলো বের করে একটি জালি বড় সাইজের চামচের মধ্যে নিয়ে এটা রেস্টে রেখে দিব।
  3. 3যেনো এর জলীয় অংশটা চতুর্দিকে ছড়িয়ে ভিতরে দিকটা সিদ্ধ হয়। রেস্টে এই মাংসগুলো ৩-৪ মিনিট রেখে ,তারপর আবারও তেল গরম করে এ মাংসগুলো ছেড়ে ভেজে নিতে হবে। আবারো নেড়েচেড়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছে। এখন মাংসগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে । এবং উপরে দিকটা ক্রিস্পি আর ভিতরটা নরম। এবং খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কালারটাও এর বেশ একদম লালচে হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এভাবে হয়ে গেল রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ সিচুয়ান ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

সিচুয়ান ফ্রাইড চিকেন তৈরিতে কোন কোন উপকরণ লাগে?+

এক কেজি সোনালী মুরগি, আদা-রসুন বাটা, মরিচের গুড়া, জিরার গুড়া, চিকেন পাউডার, সয়া সস, ম্যাগি সস, হট সস, চিনি, ময়দা ও কর্নফ্লাওয়ার লাগে।

মুরগি ভাজার আগে কতক্ষণ মেরিনেট করতে হয়?+

মসলা মাখানোর পর মাংসটি ২০ মিনিটের জন্য রেখে দিতে হয়।

মুরগি কেন দুবার ভাজা হয়?+

প্রথমবার ভেজে রেস্টে রাখলে ভেতরটা সিদ্ধ হয়, এরপর আবার ভাজলে উপরটা ক্রিস্পি ও রং লালচে হয়।