চেটেপুটে খাবার মত দারুন মজার সাজনা বা সজিনা দিয়ে ডাল রান্না ! sajna dal
মুগ ও মসুর ডালের সঙ্গে সজিনার ডাটা দিয়ে রাঁধা এই ডালে জিরা, ধনিয়া ও হলুদের গুঁড়া মিশিয়ে সরিষার তেলে রসুন-পেঁয়াজের তড়কা দেওয়া হয়। পুষ্টি সম্পর্কিত: 100 গ্রাম রান্না করা সজনে ডালে রয়েছে ৬৪ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুগডাল এবং মসুরের ডাল এক কাপের তিন ভাগের এক ভাগ করে
- •লবন স্বাদ মতো
- •জিরার গুড়া, ধনিয়ার গুড়া -আধা চামচ করে ৪)হলুদের গুঁড়া এক চামচ
- •আদা বাটা, রসুন বাটা এক চামচ করে
- •পেঁয়াজ কুচি সিকি কাপ
- •সরিষার তেল এক টেবিল চামচ
- •রসুন কুচি
- •সাজনা ডাটা/সজিনা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মুগডাল এবং মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম । তারপর চুলায় একটি প্যান বসিয়ে ,এর মধ্যে ডালগুলো দিয়ে পরিমাণমতো পানি দিয়ে নিচ্ছি। অর্থাৎ একটু বেশি পরিমানেই পানি দিয়ে দিলাম। আর লবণ দিয়ে এখন ডালগুলো সিদ্ধ করে নিতে হবে। মিনিট খানেজ জ্বাল দিয়ে, ডালগুলো সিদ্ধ হয়ে ফুটে এসেছে। এখন এটা ঘুটা দিয়ে নিব। ভালো করে ঘুটা দিয়ে এটা এখন একটি বর সাইজের একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম । এর সাথে এখন দিয়ে দিচ্ছি জিরার গুড়া, ধনিয়ার গুড়া ,হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সিকি কাপ পেঁয়াজ কুচি।
- 2চার পাঁচ মিনিটের মতো জ্বাল দিয়ে, এখন এর সাথে দিয়ে দিব,কেটে ধুয়ে রাখা কতগুলো সাজনা দিয়ে দিব । নেড়েছেড়ে লবণটা চেখে আরোও লবণ দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মিশিয়ে তারপর চুলার জলটা মাঝারি আচে রেখে সাজনা গুলো সিদ্ধ করে নিব। প্রায় ৭-৮ মিনিটের মধ্যেই সাজনা গুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই প্যানটা নামিয়ে আমি পাসের চুলায় রেখে দিব। এবং এই চুলায় ছোট একটি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি, অল্প করে রসুন কুচি,একটু পেঁয়াজ কুচি, এবং চারটা শুকনো মরিচ।
- 3নেড়েছেড়ে পেঁয়াজ এবং রসুন একদম লালচে হয়ে আসলে ,তখন ডালের মধ্যে ঢেলে দিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ভালো করে মেশিয়ে, আরো দুই মিনিট জ্বাল করে নিব। এবং ডালের ঘনত্ব টা বেড়ে গিয়েছে। অর্থাৎ এই ডালটা একটু ঘন হবে। আরো দুই মিনিট জ্বাল করে। এভাবে হয়ে গেল সাজনা দিয়ে ডাল রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই ডাল রান্নায় কী কী ডাল ব্যবহার করা হয়েছে?+
মুগডাল এবং মসুরের ডাল এক কাপের তিন ভাগের এক ভাগ করে ব্যবহার করা হয়েছে।
ডালে কী দিয়ে তড়কা দেওয়া হয়?+
সরিষার তেল গরম করে তাতে অল্প রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ও কাঁচামরিচ দিয়ে লালচে হলে ডালে ঢেলে দেওয়া হয়।
প্রস্তুত করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।
একশ গ্রাম রান্না করা সজনে ডালে কত ক্যালরি আছে?+
একশ গ্রাম রান্না করা সজনে ডালে ৬৪ ক্যালরি রয়েছে বলে উল্লেখ আছে।
Lunch ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
খুবই সোজা আর দারুন মজার বেগুনের কোরমা রান্নার রেসিপি ! এতই মজা যে একবার খাইলে বার বার চাইবেন !
🍽️
রাজকীয় বাদশাহি নবাবী সব ফেইল এই মোঘলাই মহারাণী চিকেন এর স্বাদের কাছে!![😋][image1] মোঘলাই মহারাণী চিকেন রেসিপি!![😍][image2]
🍽️