আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না থাই চিকেন ভেজিটেবল রেসিপি ! Thai Chicken Vegetable
মুরগির মাংস ও রঙিন সবজি দিয়ে তৈরি চাইনিজ স্টাইলের থাই চিকেন ভেজিটেবল। অয়েস্টার সস ও চিকেন স্টকের স্বাদে ভরপুর এই রেসিপি প্রস্তুত করতে সময় লাগে ৩০ মিনিট। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ১৫০ থেকে ৬০০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •গাজর, ফুলকপি, চিচিঙ্গা অল্প অল্প করে পাতলা স্লাইস করে কেটে নিব
- •মুরগির মাংস- অল্প করে পাতলা স্লাইস করে কেটে নেওয়া
- •বেবি কর্ন অল্প করে
- •তেল আধা টেবিল চামচ
- •অয়েস্টার সস- দুই টেবিল চামচ
- •চিকেন স্টক পৌনে এক কাপ
- •চিকেন পাউডার এক চামচ
- •সাদা গোল মরিচের গুড়া সিকি চামচ
- •চিনি এক চামচ
- •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ এক চামচ
- •সোয়া সস আধা চামচ
- •ম্যাগি সস আধা চামচ
- •সবুজ এবং হলুফ ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া
- •টমেটো অল্প একটু কিউব করে কেটে নেওয়া
- •বাটন মাশ্রুম অল্প করে
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা গাজর, ফুলকপি,এবং চিচিঙ্গা গুলো সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ ৬০% এর মতো সিদ্ধ হবে এর বেশি না। সেক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসা পানির মধ্যে এই সবজি গুলো দিয়ে দিব। তারপর সবজি গুলো দিয়ে আবার যখন পানিটা ফুটে আসবে তখন, এটা নামিয়ে সবজির পানি গুলো ঝড়িয়ে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হলুদ এবং সবুজ ক্যাপসিকাম, মুরগির মাংস,টমেটো,বেবি কর্ন এবং বাটন মাশ্রুম।
- 2নেড়েচেড়ে দুই মিনিট ভেজে এর সাথে দিয়ে দিব, হাফ সিদ্ধ করে রাখা সবজি গুলো। এখানে কিছু সবজি সম্পূর্ণ সিদ্ধ হবে না একটু কাচা থাকবে। যেমন ক্যাপসিকাম এবং বেবি মাশরুম। নেড়েচেড়ে আরও দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন এর সাথে চিকেন স্টক এর পানি দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি,অয়েস্টার সস,সোয়া সস,ম্যাগি সস। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ দিতে হবে না। কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে।
- 3আর এখানে পানির পরিবর্তে চিকেন স্টক দেওয়া হয় চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে। নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব। তারপর ,এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুর করেছে। এক বা আধা মিনিটের মধ্যেই এটা নামিয়ে নিব।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে প্রস্তুতির সময় কত?+
রেসিপিতে প্রস্তুতির সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।
রান্নায় লবণ কেন দিতে হয় না?+
কারণ চিকেন পাউডারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, তাই আলাদা লবণ দিতে হয় না।
পানির পরিবর্তে কী ব্যবহার করা হয়েছে?+
পানির পরিবর্তে চিকেন স্টক ব্যবহার করা হয়েছে, যা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সাধারণত দেওয়া হয়।
সবজি কতটুকু সিদ্ধ করতে হবে?+
গাজর, ফুলকপি ও চিচিঙ্গা প্রায় ৬০ শতাংশ সিদ্ধ করতে হবে, এর বেশি নয়।