খুবই সোজা আর দারুন মজার বেগুনের কোরমা রান্নার রেসিপি ! এতই মজা যে একবার খাইলে বার বার চাইবেন !
বেগুন ভেজে পোস্তদানা, কিসমিস, জায়ফল ও টকদইয়ের মিশ্রণে রাঁধা এই কোরমা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে দারুণ। প্রস্তুতি সময় প্রায় ৪৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •বেগুন
- •কিসমিস দুই টেবিল চামচ
- •পোস্তদানা দুই চামচ
- •একটা জায়ফলের চার ভাগের এক ভাগ
- •জয়ত্রি দুই তিনটা
- •পিয়াজ কুচি এক কাপ
- •দারচিনি দুইটা
- •এলাচ তিনটা
- •তেজপাতা দেড়টা
- •আদা বাটা রসুন বাটা দুই চামচ করে
- •টকদই আধা কাপ
- •গরম মসলার গুঁড়া এক চামচ
- •কাচা মরিচ পাচ থেকে ছয়টি
- •ধনিয়াপাতার কুচি
- •তেল পরিমাণ মতো
- •লবন স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে পোস্তদানা ,জায়ফল, কিসমিস এবং জয়ত্রী একসাথে বেটে নিব। বেটে নেওয়ার। পর একটা পাত্রে রেখে দিব। এইটা রান্নায় ব্যবহার করা হবে। তারপর এখানে নিয়ে নিলাম লম্বা বেগুনগুলো। যে-কোন বেগুন নেওয়া যাবে। বেগুনের লম্বা দুই ভাগ করে কেটে নেব। তারপর এর থেকে চাক চাক করে পছন্দমত একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। তারপর বেগুন গুলো ধুয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর বেগুনগুলো চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে চুলার জালটা হাইটে করে ভেজে নিতে হবে।
- 2বেগুনগুলো বাদামি করে ভাজা হলেই তুলে নিব। এবং এই বেগুনটা সিদ্ধ হলো কিনা এটার কোন সমস্যা নেই চুলার জ্বালটা হাইটে করে বাদামি করে ভেজে নিলেই হল। তারপর অন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে এর সাথে দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ,নেড়েচেড়ে দিয়ে দিব,আদা বাটা এবং রসুন বাটা। নেড়েচেড়ে আদা এবং রসুনের পানিটা টেনে নিলেই এর সাথে দিয়ে দিচ্ছি, টকদই, গরম মসলার গুঁড়া, বেটে রাখা কিসমিস এর মিশ্রন এবং স্বাদ মত লবন। নেড়েচেড়ে মসলাটা পাচ মিনিট ভুনে নেওয়ার পর,এখন এর সাথে দিয়ে দিব,স্বাদ মতো চিনি।
- 3যেহেতু কোরমা তাই একটু মিষ্টি হবেই। নেড়েচেড়ে ভালোভাবে করে মিশে গেলে তারপর দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেগুন গুলো। কয়েক মিনিট জ্বাল করে নিব। যেনো বেগুনের সাথে মসলা গুলো ভালোভাবে মিশে। তারপর এখানে কয়েকটা কাচা মরিচ এবং ধনিয়াপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এভাবে হয়ে গেলো ঝটপট এবং খুবই সহজেই বেগুনের কোরমা রান্নার রেসিপি। ভাত পোলাও কিংবা খিচুড়ি যে কোন কিছুর সাথে খেতে দারুন মজার এই বেগুনের কোরমা। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
বেগুনের কোরমা কিসের সাথে খাওয়া ভালো?+
রেসিপি অনুযায়ী এই বেগুনের কোরমা ভাত, পোলাও কিংবা খিচুড়ির যে কোনো কিছুর সাথে খেতে দারুণ মজার।
বেগুনের কোরমায় কী কী মসলা ব্যবহার করা হয়?+
এতে পোস্তদানা, কিসমিস, জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা-রসুন বাটা, গরম মসলার গুঁড়া ও কাঁচা মরিচ ব্যবহার করা হয়।
বেগুন ভাজার সময় কীভাবে আগুন রাখতে হবে?+
বেগুনগুলো চুলার আঁচ বেশি রেখে বাদামি করে ভাজতে হবে, ভাজা হলেই তুলে নিতে হবে।