দারুন মজার আর খুবই সোজা চকলেট মুজ কেক বানানো বাবহারের পর হুইপড ক্রিম সংরক্ষণ পদ্ধতি!
ময়দা, কোকোয়া পাউডার, দই ও হুইপ ক্রিম দিয়ে তৈরি নরম চকলেট কেক, যার উপরে চকলেট মুজ স্তর থাকে। কুকারে বেক করা এই কেকের প্রস্তুত সময় ১ ঘন্টা ২০ মিনিট। প্রস্তুত সময়: ১ ঘন্টা ২০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক টুকরো এই চকোলেট মুজ কেকের ক্যালরি রয়েছে ২৩৫।
শেয়ার করুন:
উপকরণ
- •দুধ সিকি কাপ
- •টকদই সিকি কাপ
- •তেল সিকি কাপ
- •ময়দা পৌনে এক কাপ
- •চিনি গুড়া করে নেওয়া - আধা কাপ
- •কোকোয়া পাউডার সিকি কাপ
- •বেকিং পাউডার এবং বেকিং সোডা আধা চামচ করে মোট এক চামচ
- •ভ্যানিলা এসেন্স এক চামচ
- •হুইপ ক্রিম এক কাপ,চিনি গুড়া আধা কাপ
- •চকোলেট চিপস পরিমান মতো
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম দুধ। এই দুধটা হচ্ছে নরমাল টেমপারেচারে রাখা। এর সাথে দিয়ে দিচ্ছি, টক দই এবং তেল। নেড়েচেড়ে একটু মেশিয়ে নিচ্ছি। তারপর এই বলের উপর একটি চালনি রেখে দিচ্ছি। এই চালনির মধ্যেই দিয়ে দিচ্ছি, ময়দা, চিনির গুড়া, কোকোয়া পাউডার , বেকিং সোডা এবং বেকিং পাউডার এগুলো ছেলে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড মিক্সার এর সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। যেন চিনি গুলো গলে আসে। এখানে কেকের মিশ্রণটা একটু শক্ত দেখা যাচ্ছে, তাই আমি এখানে আরো একটু লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আরো দেড় টেবিল চামচ এর মত লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে দিলাম। এবং মিশাতে থাকবো। এখন মিশ্রণটা কেকের জন্য একদম ঠিক হয়েছে। এরপর কেক তৈরির জন্য একটি ছাঁচ নিয়ে নিলাম। এর ভিতর তেল ব্রাশ করে এর উপর দিয়ে বেকিং পেপার বিছিয়ে দিলাম। এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর চুলায় একটি প্যানের মধ্যে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবং প্যানটা আমি পূর্বে হিট করে নিয়েছি। এখন এই স্টানের উপরে কেকের এই ছাচটা বসিয়ে দেবো। এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার সবচাইতে কম আছে, রেখে এটা ৩০ থেকে ৪০ মিটার জন্য বেক করে নিব। প্রায় ৩০ মিনিট পর , প্যানের উপরে যে ঢাকনা থাকে এটা হচ্ছে যে কোন ঢাকনায়ই হোক না কেন, ঢাকনার উপর দিকটা একটু উঁচু থাকে ঢালু থাকে ।
- 2যার কারণে এর থেকে জলীয় বাষ্প গুলো এক এক ফোটো করে কেকের উপর মাঝখানে পড়ে। যার ফলে কেকের মাঝখানে অংশটা নরম অর্থাৎ শক্ত হয়ে যায়। তাই কেকেরে মাঝখানের অংশে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরো দশ মিনিট পর কেকের ভিতরে একটা কাঠি দিয়ে, গেঁথে দেখে নেব কাটিটা যদি সম্পূর্ণ শুকনো অবস্থায় বের হয় তাহলে কেকটা হয়ে গিয়েছে। এখানে কাঠিটা শুকনো বের হয়েছে, এর মানে কেকটা হয়ে গিয়েছে । এখন কেকের এই ছাচটা এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য । এরপর চুলায় একটি প্যানের মধ্যে পানি হালকা গরম করে নিয়েছি। এবং অন্য একটা ছোট প্যানের মধ্যে কিছু চকলেট চিপস নিয়ে এর সাথে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এই প্যানের সাথে হ্যান্ডেল লাগানো আচে। তাই এখন এই চকলেটের প্যানটা গরম পানির উপর রেখে, এখন অনবরত নেড়ে এই চকলেট গুলো গলিয়ে নিতে হবে। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো নেড়েচেড়ে চকলেট গুলো গলে গিয়েছে । এখন এটা এক সাইডে রেখে দিব। আর এই কাজটা কিন্তু ফুটন্ত গরম পানির সাথে করা যাবে না। তা নাহলে এই চকলেট গুলো ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে । তাই চুলার জ্বালটা অল্প আচে করে রেখে,পানিটা অল্প গরম অবস্থায় এই চকলেট এর মিশ্রণ টা তৈরি করে নিতে হয়। তারপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম হুইপ ক্রিম। আর এখানে হুইপড ক্রিমের উপরে যে অংশটা রয়েছে এটা আমি কেটে বের করবো না।
- 3এটার সংরক্ষণ পদ্ধতিটা হচ্ছে, ক্রিমের প্যাকেটের সাইডে যে কোন একটা অংশে ছুরির সাহায্যে একটু গেঁথে নিব। তারপর এই জায়গা থেকে ক্রিমটা আমি বের করে নিয়েছি। এবং ফুটো করে রাখা এই জায়গাটা আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে দিলাম। এরপর এই ফুটো অংশে পানিটেপ দিয়ে ঢেকে দিব। অর্থাৎ স্কোচটেপ দিয়ে চেপে তারপর লাগিয়ে দিতে হবে। তারপর নরমাল ফ্রিজের মধ্যেএটা রেখে দিলে পরবর্তীতে তিন চার মাস পর হলেও এটা ব্যবহার করা যাবে। তারপর একটা বলার মধ্যে আমি এক কাপের মতো হুইপ ক্রিমটা ঢেলে ছিলাম। এখন বিটার মেশিনের সাহায্যে ক্রিমটা একটু ফুলিয়ে নেব। তারপ এর সাথে দিয়ে দিচ্ছি চিনিগুড়া এবং ভ্যানিলা এসেন্স দিয়ে বিটার মেশিনের সাহায্যে আবারও বিট করে নিব। বেশ শক্ত একটা ক্রিম হয়েছে। অর্থাৎ নরম কিন্তু, যে বলের মধ্যে ক্রিম মটা তৈরি করছি এই বলটা উল্টো করে দিলেও ক্রিমটা পড়ে যাবে না । এই পর্যায়ে এখন এর সাথে দিয়ে দিচ্ছি চকলেটের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটার অর্ধেক ঢেলে দিব। আবারও মেশিনের সাহায্যে বিট করে ভালো করে মিশিয়ে নেব। এখন কেকের ছাছটা নিয়ে নিলাম। কেকটা বের করে নিব। তারপর কেকের উপর দিয়ে, এই ক্রিমগুলো সম্পূর্ণ দিয়ে ভালো সমান করে বিছিয়ে দিব। এবং ডেকোরেশনের জন্য আরো কিছু চকলেট টিপ ছড়িয়ে ছিটিয়ে দিব। এভাবে হয়ে গেল চকলেট মুজ কেক তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
চকলেট মুজ কেক বানাতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা ২০ মিনিট উল্লেখ করা আছে।
কেক কীভাবে বেক করতে হবে?+
প্যানের মধ্যে স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার সবচেয়ে কম আঁচে ৩০ থেকে ৪০ মিনিট বেক করতে হবে। কাঠি দিয়ে পরীক্ষা করে শুকনো বের হলে কেক হয়ে গেছে ধরা হবে।
ব্যবহারের পর হুইপ ক্রিম কীভাবে সংরক্ষণ করা যায়?+
প্যাকেটের পাশে ছুরি দিয়ে ছিদ্র করে ক্রিম বের করার পর ছিদ্রটি স্কচ টেপ দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রাখতে হবে। এভাবে তিন চার মাস পর পর্যন্ত ব্যবহার করা যাবে বলা হয়েছে।