Raishas Food

মুচমুচে চাইনিজ অনথন বানানোর সহজ রেসিপি ও সংরক্ষণ পদ্ধতি ! Crispy Wonton Recipe

ময়দা ও কর্নফ্লাওয়ারের পাতলা আবরণে মুরগির কিমা ও সবজির পুর ভরে তৈরি মুচমুচে চাইনিজ অনথন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হয়। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০অ গ্রাম এই ভাজা অনথনের মধ্যে রয়েছে ২৩০ থেকে ২৭৫ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা এক কাপ
  • •কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ
  • •সাদ মত লবণ
  • •ডিম একটি ফেটে নিব
  • •তেল আধা টেবিল চামচ
  • •মুরগির মাংসের কিমা আধা কাপের একটু বেশি পিয়াজ কুচি- একই পরিমাণ যতটুকু মুরগির মাংস রয়েছে একদম মিহি কুচি করে পেঁয়াজগুলো দিতে হবে।
  • •আদা এবং রসুন বাটা এক চামচ করে ৮)গোলমরিচের গুড়া আধা চামচ
  • •কাঁচামরিচ একদম মিহি কুচি করা এক চামচ
  • •সোয়া সস- দুই চামচ
  • •গাজর কুচি

রান্নার ধাপ

  1. 1প্রথম একটি বলের মধ্যে ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে খামির তৈরি করে নিব। খামিরটা রুটির থেকে একটু নরম হবে। খুব ভালকরে হাতের সাহায্যে ময়ান দিয়ে হয়ে গেলো এখন এটা ঢেকে রেখে দিব। এই অবস্থায় এই খামিরটা যদি কেউ বেশি বানিয়ে থাকেন,তাহলে নরমাল ফ্রিজে একটা বক্স এর মধ্যে ভরে,রেখে দিতে পারেন। অয়াচ থেকে সাত ফিন এমনেই ভালো থাকবে। এরপর অন্য একটা বলের মধ্যে নিয়ে নিলাম মাংসের কিমা গুলো। এর সাথে দিয়ে দিব,পিয়াজ কুচি,কাচা মরিচ কুচি,আদা এবং রসুন বাটা, সোয়া সস,গাজর কুচি দিয়ে সব কিছু এক সাথে ভালো করে মাখিয়ে নিব। এটা হয়ে গেল মাংসের পুর । এই পুরটাও কেউ চাইলে ফিপ ফ্রিজে ফ্রজেন করে রাখতে পারেন।
  2. 2জখন খুশি বানিয়ে নিতে পারেন। কয়েক। মাস এই লুর টা থাকবে। আর যদি নরমাল ফ্রিজে রাখতে চান, তাহলে পাচ থেকে সাত দিন থাকবে। প্রায় এক দেড় ঘন্টা পর ময়দার খামির টা নিয়ে নিলাম। টেবিলের উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন এই খামির থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর প্রথম লেছি নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এর সাইটগুলো একটু কেটে চারকোনা করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই পাতলা করে বেলে। নেওয়া হয়েছে। এখন একোনা অংশের মধ্যে মাংসের পুরটা দিয়ে দিব। তারপর এটা উল্টে দিচ্ছি এবং পানি দিয়ে একটু চেপে চেপে দিব। যেনো। পুর টা বেরিয়ে না আসে। তারপর এর দুই কোনা দিয়ে এর মাথার ওপর দিয়ে লাগিয়ে দিব। এভাবে হয়ে গেল রেস্টুরেন্ট এর মত শেপ দিয়ে অনথন।
  3. 3এইভাবে প্রত্যেকটা অর্থাৎ ভিতরে মাংসের পুর দিয়ে তারপর মুড়ে দিতে হবে। আর এখন এগুলো ভেজে নিতে হবে। সে ক্ষেত্রে চুলায় একটি পানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেওয়া হয়েছে। চুলার জ্বালটা মাঝারি থেকেও কম আছে রয়েছে। এর মধ্যে এগুলো ছেড়ে দেবো, যে কয়টি হয়। কয়েক মিনিট পর পর, উল্টে পাল্টে দিতে হবে । প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো মাংসের যেই পুর এর দিকটা রয়েছে, এটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্তই ভেজে নিতে হয়। তাই চুলার অল্প আচেই এগুলো ভেজে নিতে হয়। সব গুলো হালকা বাদামি হয়ে আসছে এখন এটা বের করে নিব। রেখে দেওয়ার ফলে আরও একটু বাদামী হয়ে আসবে। এভাবে সব গুকো ভেজে নক্তে হবে। হয়ে গেল চাইনিজ অনথন বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

অনথনের পুর কতদিন ফ্রিজে রাখা যায়?+

নরমাল ফ্রিজে পাঁচ থেকে সাত দিন থাকে, আর ফ্রিজে ফ্রিজ করলে কয়েক মাস পর্যন্ত রাখা যায়।

অনথন ভাজার সময় আঁচ কেমন রাখতে হবে?+

চুলার আঁচ মাঝারি থেকেও কম রাখতে হবে এবং কয়েক মিনিট পর পর উল্টেপাল্টে প্রায় ১০ থেকে ১২ মিনিট ভাজতে হবে।

খামির তৈরি করে কতক্ষণ রেখে দিতে হয়?+

খামির তৈরির পর প্রায় এক থেকে দেড় ঘণ্টা রেখে দিয়ে তারপর লেচি কেটে বেলতে হয়।