Raishas Food

ইফতারে ঝটপট বানিয়ে নিন তরমুজ সাবুদানা লাচ্ছি ডেজার্ট | ইফতার রেসিপি । Sabudana Dessert Sago Drinks

তরমুজ, সাবুদানা ও টক দই দিয়ে তৈরি ঠান্ডা লাচ্ছি ইফতারের জন্য উপযোগী একটি ড্রিংক। চিনি ও রোজ ফ্লেভার দিয়ে স্বাদ বাড়ানো হয়। পুষ্টি সম্পর্কিত: এক গ্লাস এই সাবুদানা এবং তরমুজ এর তৈরি লাচ্ছির মধ্যে রয়েছে ১৫০-২০০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •তরমুজ -একটা
  • •সাবুদানা - এক কাপ
  • •টক দই- দুই কাপ
  • •চিনি স্বাদ মত
  • •রোজ ফ্লেভার/গোলাপ - দুই ফোটা

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি প্যানের মধ্যে পানি নিয়ে নিলাম । এর মধ্যে এক কাপ সাবুদানা ছেড়ে দিচ্ছি। কয়েক মিনিট পরপর নাড়তে হবে। না হয় সাবুদানাগুলো প্যানের নিচে লেগে যাবে। প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর পানি ঝরিয়ে নেব এবং আর একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপর এখানে ব্লেন্ডারের মধ্যে তরমুজগুলো টুকরো করে কেটে নিয়েছি।
  2. 2এর সাথে টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি এবং রোজ ফ্লেভার। যেহেতু টক দইয়ের একটা গন্ধ থাকে,আর তরমুজেরো, তাই এখানে আমি গোলাপ ফ্লেভারটা ব্যবহার করলাম। তবে যারা কোন ফ্লেভার দিতে চাচ্ছেন না,তবে এড়িয়ে চলুন। এখন আমি এটা ব্লেন্ড করে নিব । ভালোভাবে ব্লেন্ড করে নেয়ার পর ,একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা থেকে পছন্দমত বা পরিমাণমতো নিয়ে মিশিয়ে নিচ্ছি।
  3. 3এবং আরো কিছু তরমুজের ছোট ছোট টুকরো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবং গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করব। উপর থেকে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিব। এভাবে হয়ে গেল তখন সাবুদানা, তরমুজ এবং টকদই দিয়ে লাচ্ছি বা একটা ড্রিংক। প্রস্তুত সময়: ২০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই লাচ্ছি বানাতে কী কী উপকরণ লাগে?+

এই লাচ্ছি বানাতে একটি তরমুজ, এক কাপ সাবুদানা, দুই কাপ টক দই, স্বাদমতো চিনি এবং দুই ফোটা রোজ ফ্লেভার বা গোলাপ ফ্লেভার লাগে।

সাবুদানা কতক্ষণ সিদ্ধ করতে হয়?+

সাবুদানা প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়; এর মাঝে কয়েক মিনিট পরপর নাড়তে হয় যেন প্যানের নিচে না লাগে।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপি অনুযায়ী এই লাচ্ছি প্রস্তুত করতে মোট ২০ মিনিট সময় লাগে।