ইফতার রেসিপি খুবই সোজা দারুন মজার ঘরে থাকা উপকরণে ঝটপট দই বড়া গ্রীন দই ফুলকি!! Doi Bora
ধনেপাতা, পুদিনা ও টক দইয়ের মিশ্রণে ভাজা বড়া ভিজিয়ে বানানো মজার ইফতার আইটেম গ্রীন দই বড়া। চটপটি মসলা ও পেঁয়াজে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: দুই পিস এই দই বড়ার মধ্যে রয়েছে ১৪০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •ধনিয়া পাতা, পুদিনা পাতা - সিকি কাপ ধনিয়া পাতা এবং তার অর্ধেক পুদিনা
- •কাঁচা মরিচ পাচটি
- •রসুনের কোয়া সাতটি
- •টক দই ২ কাপ
- •বিট লবন
- •চটপটির মসলা অথবা গরম মসলার গুড়া
- •গরম মসলার গুড়া 1 চা চামচ
- •ধনেপাতার কুচি, কাঁচা মরিচ কুচি
রান্নার ধাপ
- 1প্রথমে একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেয়া হয়েছে, ধুয়ে রাখা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং রসুনের কোয়া। এর সাথে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে রেখে দেব । তারপর অন্য একটি বলের মধ্যে নিয়ে নিলাম টক দই । এর সাথে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে রাখা এই ধনেপাতার মিশ্রণ থেকে অর্ধেকটা ঢেলে দিব। আর দিয়ে দিচ্ছি বিট লবণ এবং চটপটির মসলা নিজ রুচু অনুযায়ী। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এক কাপের মতো পানি দিয়ে আবারও ভাল করে মিশিয়ে নিতে হবে। এখন এটা এক। পাশে রেখে দিব। তারপর একটি বলের মধ্যে বেসন গুলো চেলে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি খাবারের সোডা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতার কুচি।
- 2এবং গরম মসলার গুড়া। আর দিতে হবে ব্লেন্ড করা,ধনিয়া পাতা এবং পুদিনা পাতার মিশ্রণ থেকে এখানে কয়েক চামচ দিয়ে দিব । তারপর এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে, একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মেশিয়ে এটা হয়ে গেল । এখন এটা ১৫ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। এই সময়ের পর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন মিশ্রন থেকে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ছেড়ে দিব। মিনিট খানেক, নেড়েচেড়ে অথবা উল্টাপাল্টা, পছন্দ মত, হালকা বাদামি করে ভাজা হলে বের করে নিয়েছি। এগুলো পরবর্তীতে আরো বাদামি হয়ে যাবে। তাই অল্প তেই বের করে নেওয়া হল।
- 3এখন ভেজে রাখা এই বড়া গুলো টক দইয়ের সাথে দিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে টক দইটা যেহেতু আরো বেশি ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি অল্প করে চটপটি মসলা এবং বিট লবণ। এখন ভেজে রাখা এই বড়া গুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবং আধা ঘন্টার মধ্যেই, এর ভিতর টক দয়ের রসটা পৌঁছে, এগুলো ফুলে উঠবে। এই সময়ের পর এর উপর থেকে কিছু গোল করে ক্রটে করে পেঁয়াজ দিয়ে দিব। এবং ধনে পাতা কুচি আর ও চটপটি মসলা ছিটিয়ে পরিবেশন করবো। এভাবে হয়ে গেল গ্রীন দই ফুলকি অথবা দইবড়া তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
গ্রীন দই বড়া বানাতে কী কী উপকরণ লাগে?+
ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, রসুনের কোয়া, টক দই, বিট লবণ, চটপটির মসলা, গরম মসলার গুড়া ও বেসন লাগে বলে রেসিপিতে উল্লেখ আছে।
বড়া ভাজার পর কতক্ষণ দইয়ে রাখতে হয়?+
রেসিপি অনুযায়ী ভাজা বড়াগুলো দইয়ের মিশ্রণে ছেড়ে দিলে আধা ঘণ্টার মধ্যে ফুলে ওঠে।
দুই পিস দই বড়ায় কত ক্যালরি থাকে?+
রেসিপিতে উল্লেখ করা হয়েছে, দুই পিস দই বড়ায় প্রায় ১৪০ ক্যালরি থাকে।