Raishas Food

ঘরেই বানান দারুণ মজার ক্রিস্পি চিকেন পটেটো চিপস সংরক্ষন পদ্ধতি সহ ! Crispy Chicken Potato Chips

কর্নফ্লাওয়ার, মুরগির কিমা ও সিদ্ধ আলু দিয়ে তৈরি মজার ক্রিস্পি চিপস। রোদে শুকিয়ে সংরক্ষণ করে প্রয়োজনমতো তেলে ভেজে খাওয়া যায়।

শেয়ার করুন:

উপকরণ

  • •কর্নফ্লাওয়ার - এক কাপ
  • •মুরগির কিমা- দুই টেবিল চামচ
  • •রসুন বাটা,আদা বাটা- এক চা চামচ করে
  • •মরিচের গুড়া- এক চামচ
  • •লবন- এক চামচ
  • •সিদ্ধ করে ভর্তা করা আলু- এক কাপ
  • •তেল -পরিমাণ মত

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে উপরের সমস্ত উপকরণগুলো নিয়ে নেব । যেমন ,কর্নফ্লাওয়ার, আলু,মরিচের গুঁড়া ,রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা একটু বেশি শক্ত হিয়েছে তাই অল্প করে অয়ানি ছিটিয়ে ভালো করে ময়ান ফিয়ে নিব। এখন এর থেকে দুই ভাগ করে নিলাম। তারপর পুতার মতো করে, লম্বা এবং উচু সাইজ করে নিব। তারপর দুটি একটু চিকন এবং উঁচু করে, পুতার মত বানিয়ে নিলাম। এখন ফুটন্ত গরম পানির মধ্যে এটা জ্বাল দিতে হবে। তারপর চুলার জ্বাল টা কম আচে করে দিব। প্রায় ২৫-৩০ মিনিট ফুটিয়ে নিয়ে, সিদ্ধ করা হলো। এখন এটা বের করে, একটু ঠান্ডা হলে ,নরমাল ফ্রিজের মধ্যে রেখে, তিন চার ঘন্টার জন্য ঠান্ডা বরফ করে নেব।
  2. 2ফ্রিজে ঘণ্টাখানেক রেখে এটা শক্ত হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম । এখানে স্লাইস করার জন্য আমি সমান একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম। সাধারণত এটা বাণিজ্য মেলা থেকে আমার নেওয়া হয়েছিল। এটা স্টিলের লম্বা দুপাশেই চিপসের জন্য শেপ দেওয়া আছে। একটা হচ্ছে আকাবাকা আরেকটা হচ্ছে সমান। আমি সমানটাই নিচ্ছি। একটু সময় নিয়ে একই সাইজের করে,এর ভিতর দিয়ে আমি চিপস গুলো বের করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব এই সব গুলো । তারপর রোদে এগুলো শুকিয়ে নিব । রোদে শুকানো মাত্র এইগুলো পাপড়ের মতো হয়ে গিয়েছে। একদম শক্ত চাপ দিলেই মুচড়ে ভেংে পড়ছে। এখন এইগুলো শুধুমাত্র ভেজে নিলেই হবে।
  3. 3চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল টা এখানে ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে গরম আছে। ওখানে আমি তেল মাপার যন্ত্রটা দিয়ে মেপে নিয়েছি। এখন এই চিপসগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া মাত্র এগুলো উপরে উঠে চলে আসছে । দেওয়া মাত্রই এগুলো ভাজা হয়ে যায়। একটু উল্টে -পাল্টে আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো করে ভেজে নেব । আর রোদে শুকানোর পর ,এর থেকে যত গুলো মন চাইলে ভেজে নিবেন এবং বাকি গুলো একটি কন্টেইনারে ভরে রেখে দিলে হবে। যখন মন চাইবে তখন বের করে শুধুমাত্র তেলে ভেজে নিলেই হবে। বছর খানেক সংরক্ষণ করা যাবে। এভাবে হয়ে গেলো ক্রিস্পি চিকেন পটেটো চিপস তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই চিপস তৈরিতে কী কী উপকরণ লাগে?+

এক কাপ কর্নফ্লাওয়ার, দুই টেবিল চামচ মুরগির কিমা, এক চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ লবণ, এক কাপ ভর্তা করা সিদ্ধ আলু এবং পরিমাণমতো তেল লাগে।

চিপস কতদিন সংরক্ষণ করা যাবে?+

রোদে শুকানোর পর বাকি চিপসগুলো কন্টেইনারে ভরে রাখলে বছর খানেক সংরক্ষণ করা যায়। প্রয়োজনমতো তেলে ভেজে নিলেই হয়।

ভাজার আগে চিপসগুলো কীভাবে প্রস্তুত করতে হয়?+

উপকরণ মিশিয়ে ফুটন্ত পানিতে কম আঁচে ২৫-৩০ মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে শক্ত করা হয়। এরপর গ্রেটার মেশিনে স্লাইস করে রোদে শুকানো হয়।

ভাজার জন্য তেলের তাপমাত্রা কত ছিল?+

রেসিপিতে তেল ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে চিপস ছাড়ার কথা বলা হয়েছে।