টমেটো সস বা কেচাপ ঘরে তৈরী ও সংরক্ষন পদ্ধতি । Tomato Sauce Ketchup Recipe
টমেটো, চিনি, মরিচের গুঁড়া, দারচিনি, লবঙ্গ ও ভিনেগার দিয়ে ঘরে তৈরি টমেটো সস বা কেচাপের রেসিপি। প্রস্তুত সময় প্রায় ৩৫ মিনিট। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •টমেটো - দুই কেজি
- •চিনি আধা কাপ
- •লাল মরিচের গুড়া - দুই চা চামচ
- •কালো অথবা সাদা গোল মরিচের গুড়া - এক চামচ
- •দারচিনির গুড়া- এক চামচ
- •লবঙ্গের গুড়া -সিকি চা চামচ
- •ভিনেগার- আধা কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটি প্যানের মধ্যে ধুয়ে টমেটোগুলো নিয়ে নিলাম। এর সাথে পানি দিয়ে টমেটো গুলো সিদ্ধ করে নিতে হবে। তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, টমেটোটা গোলে ফেটে গিয়েছে। অর্থাৎ এই টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলো আমি বের করে, একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এবং টমেটোর ওপর দিয়ে একটি ছুরি সাহায্যে গেঁথে দিব। যেন টমেটোগুলোর ভিতরে যে অতিরিক্ত পানি রয়েছে, এগুলো ঝরে যায়। তবে কেউ চাইলে এই অবস্থা এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু টমেটো থেকে অতিরিক্ত পানিগুলো বের না করার ফলে পরবর্তীতে অনেকক্ষণ ধরে চুলায় জাল করে টমেটোর এই পানি গুলো শুকিয়ে নিতে হবে। তাই এই দুই পদ্ধতি থেকে যে কোন একটি ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধা মত। আমি ওই ভাবেই টমেটোগুলো থেকে অতিরিক্ত পানি ঝুড়ির মধ্যে নিয়ে বের করে নিচ্ছি।
- 2এইভাবে আমার সুবিধা মনে হয়। এখন এই টমেটোগুলো ঠান্ডা হলে এবং এর খোসাগুলো ছাড়িয়ে ব্লেন্ড করে নিব। আর এক ঘন্টা রাখার ফলে এর থেকে প্রচুর পানি বেরিয়ে ছিল, যা বলের মধ্যে রয়েছে। এখন ব্লেন্ড করার পর এইটা চালনির সাহায্যে ছেকে নিব। টমেটোগুলো ছেকে নেওয়ার ফলে, এই টমেটো পেস্টটা অনেক ঘন হয়েছে। কারন আগেই এর থেকে যে পানি গুলো ঝিড়িয়ে নিয়েছিলাম। এখন এগুলো একটি প্যানের মধ্যে নিয়ে, চুলায় বসিয়ে দিলাম । তারপ এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আধা কাপ ব্যবহার করছি। তবে যার যার রুচি অনুযায়ী কম-বেশ করে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং গোল মরিচের গুড়া। নেড়েচেড়ে খুব ভালো করে মেশিয়ে নিলাম । তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলো চতুর্দিক দিয়ে ফুটে উঠছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনির গুড়া এবং লবঙ্গের গুড়া।
- 3এটা আপনারা নাও দিতে পারেন । তবে আমি এখানে দিচ্ছি আমার এই দুটি ফ্লেভার খুবই ভালো লাগে আর এটা দেওয়ার ফলে আমেরিকান হাইঞ্জ কেচাপ এর মতো হবে। একদম দোকানের মতো। চুলার জলটা কম আছে থাকবে। মিনিটখানেক জাল দিয়ে এটার ঘনত্ব টা আরো বেড়ে গিয়েছে আর এখানে যেহেতু কোন প্রকার পানি ছিল না আর শুকিয়ে নেওয়ার কোন প্রয়োজন নেই এই অবস্থায় আমি। এর সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। আরো তিন, চার মিনিট জাল দিয়ে, তারপর চুলার জ্বাল টা বন্ধ করে দিব। আর এই সসটা অতিরিক্ত লাল হবে না। কারণ যতটুকু আছে টমেটোর আসল রংটাই। আর বাহিরের দোকানে তারা কিন্তু খাবারের লাল রঙ মিশিয়ে থাকে, তাই কেউ দিতে চাইলে দিয়ে নিতে পারেন। আমি এখানে ব্যবহার করছি না, খাবারের রং। কারণ আমার এই লাল টমেটোর আসল রংটি খুব পছন্দ এভাবে হয়ে গেল টমেটো সস বা কেচাপ তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই কেচাপ তৈরিতে প্রধান উপকরণ কী কী?+
প্রধান উপকরণ হলো দুই কেজি টমেটো, আধা কাপ চিনি, দুই চা চামচ লাল মরিচের গুঁড়া, এক চামচ গোল মরিচের গুঁড়া, এক চামচ দারচিনির গুঁড়া, সিকি চা চামচ লবঙ্গের গুঁড়া এবং আধা কাপ ভিনেগার।
মোট প্রস্তুত সময় কতক্ষণ?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
দারচিনি ও লবঙ্গ না দিলে কী হবে?+
রেসিপিতে বলা হয়েছে এই দুটি মশলা না দিলেও চলে, তবে দিলে স্বাদ ও ফ্লেভার ভিন্ন হয়।