Raishas Food

ঝটপট বানিয়ে ফেলুন দারুন মজার মুচমুচে চিড়া ভাঁজা ! Chira Vaja

লাল ও সাদা চিড়া গরম তেলে ভেজে বিট লবণ, চানাচুর ও বাদাম দিয়ে মাখিয়ে তৈরি এক মজাদার মুচমুচে নাস্তা। ঝটপট বানানো যায়। প্রস্তুত সময়: ১০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম লাল চিড়ায় রয়েছে ৩৪৬ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •লাল এবং সাদা চিড়া
  • •বাদাম
  • •চানাচুর
  • •বিট লবণ অথবা সাধারণ লবণ
  • •উপরের সমস্ত উপকরণ গুলো নিজ রুচি অনুযায়ী নেওয়া হয়েছে।

রান্নার ধাপ

  1. 1প্রথম এখানে চিরা গুলো নিয়ে নিলাম। এরপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন এই গরম তেলের মধ্যেই চিড়া গুলো ছেড়ে, ভেজে নিতে হবে। দুই মিনিটের মধ্যে এগুলো ভাজা হলে একটি চালনির মধ্যে এর তেলগুলো ঝরিয়ে, তারপর একটি প্লেটের মধ্যে টিস্যু রেখেছি, টিস্যুর উপরে রেখে দিব এই ভাজা চিড়া গুলো।
  2. 2এভাবে করে যতগুলো চিড়া রয়েছে অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হলে ৪-৫ মিনিট টিস্যুর উপরে রেখে দেওয়ার ফলে ,অতিরিক্ত তেলগুলো টিস্যুর মধ্যে টেনে নেয়। এখন একটি বলের মধ্যে নিয়ে নিলাম এই বাজা চিড়া গুলো। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ এবং ঝুরিভাজা অর্থাৎ লম্বা লম্বা চিকন চানাচুর থাকে এই চানাচুরগুলো।
  3. 3আর দিয়ে দিব কিছু বাদাম। এখন খুব ভালো করে ঝাকিয়ে নেব। হয়ে গেল। মজাদার এবং মুচমুচে চিড়া ভাজা রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

চিড়া ভাজার জন্য কী কী উপকরণ লাগে?+

লাল ও সাদা চিড়া, বাদাম, চানাচুর এবং বিট লবণ অথবা সাধারণ লবণ লাগে, সবকিছু নিজ রুচি অনুযায়ী নেওয়া যায়।

চিড়া কতক্ষণ ভাজতে হয়?+

প্যানে গরম তেলে চিড়া ছেড়ে দুই মিনিটের মধ্যে ভাজা হলে তুলে নিতে হয়।

ভাজা চিড়ার অতিরিক্ত তেল কীভাবে ঝরানো হয়?+

ভাজার পর চালনিতে তেল ঝরিয়ে নিয়ে টিস্যুর উপর ৪-৫ মিনিট রাখলে অতিরিক্ত তেল টিস্যু শুষে নেয়।