ঢাকাইয়া পনির তৈরির পদ্ধতি বা রেসিপি ! Deshi Dhakaiya Ponir Toirir Recipe Traditional Cheese Making
ভেজিটেরিয়ান রেনেট দিয়ে দুধ জমিয়ে ছানা ঝরিয়ে বানানো ঢাকাইয়া পনির, যা পরোটা বা পিৎজার সাথে খাওয়ার জন্য প্রস্তুত হয়। প্রস্তুত সময়: এক ঘন্টা। নির্দেশনা: রেনেট এটার মধ্যে হালাল ও আছে আর অধিকাংশ হারামও আছে। হালাল রেনেটটা চেনার উপায় হচ্ছে, এর গায়ে ভেজিটেরিয়ান লেখা থাকবে। এটাই হচ্ছে হালাল রেইনের । মুসলিম হিসেবে এটা আমাদের জানার দরকার অবশ্যই । আর যেগুলো হারাম রয়েছে ওগুলোর মধ্যে ভেজিটেরিয়ান থাকবে না নন ভেজিটেরিয়ান এই টাইপের থাকবে। আর রেনেট এর বদলে ঢাকাইয়ারা টক পানি দিয়ে তৈরি করে এই পনিরটা। তবে টক পানির ক্ষেত্রে মাওয়া দিতে হয় নাকি ঘি ব্যবহার করতে হয় দুধের সাথে এ বিষয়টা আমার জানা নেই। তাই আমি এখানে রেনেট দিয়েই তৈরি করে নিলাম ।অনেকেই যদি জানা থাকে তাহলে টক পানি দিয়েও তৈরি করে নিতে পারেন । পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম পনিরের মধ্যে রয়েছে ২৯৯ থেকে ৪৫০ ক্যালোরি।
উপকরণ
- •দুধ ফার্ম ফ্রেশ এই দুধ টা দই, ছানার জন্য খুব ভালো জমে, তবে যেকোনো ব্রান্ড এর নিতে পারেন -৫ লিটার
- •ভেজেটেরিয়ান রেনেট- পৌনে দুই চামচ
- •লবন -এক চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বড় সাইজের পাতিল এর মধ্যে এই পাঁচ লিটার দুধ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি রেনেট। আর দিয়ে দিব লবন। এখন এই পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় ২,৩ ঘন্টার জন্য। দুই ঘন্টার মধ্যে এটা জমে গেছে। এখন এই ছানাটা আমি এখানে একটা মশারির পাচ ভাগ করে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। এই মশারীর উপরেই এই ছানা গুলো ঢেলে দিব। যেনো এর সমস্ত পানি গুলো ঝড়ে যায়। একটু চেপে চেপে এর পানি ঝরিয়ে নিলাম তারপর। যেহেতু এর মধ্যে আরো পানি অবশিষ্ট রয়েছে তাই এই মশারিটা এক জায়গায় বেঁধে দিব উঁচু করে। যেন নিচে এর সমস্ত পানি গুলো পড়ে যায়। পানি ঝড়িয়ে নেওয়ার পর, এখন ছানাটা একটা ছোট জালির মধ্যে নিয়ে নিলাম। এর ভিতরে এই ছানাটা ছেপে চেপে বসিয়ে দিব। চাপার ফলে আরও একটু পানি বের হচ্ছে। তারপর এই যালির নিচে একটি প্লেট দিয়ে দিলাম।
- 2যেহেতু এটা 10 থেকে 12 ঘন্টার জন্য ঢেকে, রেখে দিতে হবে, এর মধ্যে পিঁপড়াও চলে আসতে পারে । তাই এখানে আরেকটি প্লেট নিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে নিলাম। এবং এর উপরে একটা লম্বা কোটা দিয়ে এর ওপরে এই ছানার প্লেট টা রেখে দিব। সারারাত এটা এভাবে ঢেকে রেখে দেওয়ার পরের দিন সকালে, এখন ঝুড়িটা উল্টে এই পনির টা বের করে নিব। এটার নিচের তিনটি অংশ আমি ফুটা করে নিব, একটি কাঠির সাহায্যে। এখন এই ফোঁটা করা অংশের মধ্যে লবণ ঢুকিয়ে দিব। এবং উপরে নিচে চিজের সব দিকেই লবন দিয়ে মেখে নিব। এখন এটা একটা পলিব্যাগ এর মধ্যে ভরে এটা সংরক্ষণ করব। এটা আর ফ্রিজে রাখার কোন প্রয়োজন নেই। বাইরে রাখলে এমনি ভালো থাকবে। আর এটা একপাশ থেকে কেটে দেখলাম একদম দোকানের মতো ছিদ্র ছিদ্র এবং স্বাদও একই। কোনো পার্থক্য নেই। আর আমি এই পনিরটার থেকে একটু নিয়ে প্যানের মধ্যে গরম করে দেখলাম,একদমই চিজি লম্বা হচ্ছে টানলেই।
- 3এটা এখন পরোটা বা পিজ্জার সাথে খাওয়ার জন্য প্রস্তুত। তবে ইন্ডিয়ান দের মতো যেকোনো খাবারে দিয়ে খাওয়া যাবে না। আর এখানে গরুর খাঁটি ধোয়ানো দুধ দিয়েও বানিয়ে দেখেছি। তবে গরুর ধোয়ানো দুধ দিয়ে যেটা বানানো হয়েছিল সেটা একটু শক্ত হয়। আর এর মধ্যে যে ছানার অয়ানিবথাকে এটা কিন্তু যেকোনো চালনি তে নিয়ে এর পানি ঝড়ানো যায়। সময় অল্প লাগে। তবে এর থেকে আমি যেই এই প্যাকেট এর দুধ অর্থাৎ ফার্ম ফ্রেশ কিংবা যেকোনো ব্রান্ড এর প্যাকেট এর দুধ দিয়ে বানালে এই পনির টা কিন্তু নরম হয়। আর এই প্যাকেট এর দুধের ক্ষেত্রে একটু সময় নিয়ে পানি ঝড়িয়ে নিতে হয়। তবে এই প্যাকেট এর দুধ টা দিয়েই বানানো অনেক ভালো হয়। এভাবে হয়ে গেল ঢাকাইয়া পনির তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ঢাকাইয়া পনির বানাতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে পাঁচ লিটার দুধ, পৌনে দুই চামচ ভেজিটেরিয়ান রেনেট এবং এক চামচ লবণ ব্যবহার করা হয়েছে।
রেনেট হালাল কিনা কীভাবে বুঝবেন?+
রেনেটের গায়ে ভেজিটেরিয়ান লেখা থাকলে সেটি হালাল বলে রেসিপিতে উল্লেখ করা হয়েছে।
প্যাকেটের দুধ দিয়ে বানালে পনির কেমন হয়?+
প্যাকেটের দুধ দিয়ে বানালে পনির নরম হয়, তবে এ ক্ষেত্রে পানি ঝরাতে একটু বেশি সময় নিতে হয়।