খুবই সহজে ঘরে থাকা উপাদানে চুলায় তৈরি ডিম ছাড়া আম সুজির কেক ! am sujir cake
পাকা আমের রস ও সুজি দিয়ে ডিম ছাড়া, চুলায় বেক করা নরম আম সুজির কেক। ঘরে থাকা সাধারণ উপাদানেই সহজে তৈরি হয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •সুজি - দেড় কাপ
- •চিনি - পৌনে এক কাপ
- •তেল - আধা কাপ
- •আমের রস - এক কাপ
- •বেকিং সোডা আধা চামচ এবং বেকিং পাউডার এক চামচ বা খাবার সোডা ইত্যাদি সব মিশিয়ে, বা না থাকলে শুধু যে কোনও একটা দিলেই হবে - দেড় চা চামুচ
- •লবন - এক চিমটি
- •আমের ফ্লেভার - এক চা চামুচ (না দিলেও হবে)
- •দুধ পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে দুটি পাকা আম নিয়ে নিলাম। এগুলো কেটে হাতে সাহায্য এর রস চেপে চেপে বের করে নেব। তারপর এই রস গুলো একটা চালনির মধ্যে এগুলো নিয়ে ভালো করে আরও চেপে রস বের করবো। যেন আসগুলো আলাদা হয়ে চালনিতেই থাকে। তারপর এখানে সুজি গুলো নিয়ে মিহি করে বেটে নেয়া হয়েছে। যত সম্ভব মিহি করে বেটে নেওয়া যায়। এই সুজি গুলো একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি এবং এক চিমটি লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব আমের রস, দিয়ে দিচ্ছি আধা কাপের মতো দুধ, এবং আমের ফ্লেভার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর সাথে তেল দিয়ে, ভালো করে আবার মেশানো হলে, এখন এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব । কারণ, যেহেতু সুজি আছে তাই একটু ফুলবে। এবং এখন এই ব্যাটারটা একটু পাতলা রয়েছে এটা একটু ঘন হয়ে আসবে। এ সময়ের পর এই মিশ্রণটা একটু ঘন হয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি, বেকিং সোডা এবং বেকিং পাউডার মিলিয়ে মোট দেড় চামচ দিয়ে দিলাম, আর এক টেবিল চামচ দুধ দিব।
- 2এখানে বেকিং পাউডার বেকিং সোডা পরে দেওয়ার কারণ হচ্ছে আমের মধ্যে যদি কোন টক থাকতো তাহলে,এই বেকিং পাউডারের কোন কার্যকারিতা হতো না। তাই পরিশেষে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আবারও মিশিয়ে নেওয়া হল। এখন একটা কেকের জন্য লাভ শেপ এর একটা প্যান নিয়ে নিলাম। তবে যেকোনো প্যানের মধ্যে অথবা এলুমিনিয়াম বাটিতেও করা যাবে। এখন এরমধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিলাম। তারপর কেকের মিশ্রণ টা ঢেলে দিলাম। একটু নিচের দিকে ঝাকিয়ে দিব। যেনো ভিতরে কোনো প্রকার বাবলস থাকে তাহলে ভেংগে যাবে। এখন চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এরমধ্যে স্টিলের একটা স্ট্যান বসিয়ে দিলাম। এই স্টান এর উপরেই কেকের এই প্যানটা বসিয়ে দিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং চুলার জ্বাল টা একদম কম আচে থাকবে। একেবারে মৃদু আচে এটা ৩৫-৪০ মিনিট বেক করে নিতে হবে। প্রায় মিনিট পর,কেক টা ফুলে উঠছে। এখন এই কেকটা একটু নরম থাকা অবস্থায় আমি, এর উপরে কিছু পেস্তা বাদাম কুচি কুচি করে এবং চেরি ফল গোল চিকন স্লাইস করে বসিয়ে দিব।
- 3যদিও এটা করে না, তবে আমার দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম তারপর আবার প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর একটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবং সিদ্ধ হয়ে গেছে। কেকটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা, এর ভিতর একটি কাঠি গেথে আমি দেখে নিব। কাটিটা সম্পূর্ণ শুকনো অবস্থায় উঠেছে তার মানে। কেকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জ্বাল টা বন্ধ করে দেবো। এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে কয়েক মিনিটের জন্য রেখে দেবো। যেন যদি ভিতরের কোন অংশ নরম থাকে, তাহলে তাও পরি পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসবে। এভাবে হয়ে গেল খুবই সহজে ঘরে থাকা উপকরণে ডিম ছাড়াই আম সুজির কেক। তৈরির রেসিপি ।
সচরাচর জিজ্ঞাসা
এই আম সুজির কেক বানাতে ডিম লাগে কি?+
না, এই রেসিপিতে ডিম ছাড়াই সুজি, চিনি, তেল, আমের রস ও দুধ দিয়ে কেক তৈরি করা হয়।
কেক কতক্ষণ চুলায় বেক করতে হয়?+
কম আঁচে ঢাকনা দিয়ে প্রায় ৩৫-৪০ মিনিট বেক করতে হয়, এরপর কাঠি দিয়ে পরীক্ষা করে নিতে হয়।
বেকিং সোডা ও বেকিং পাউডার কখন মেশাতে হয়?+
ব্যাটার একটু ঘন হওয়ার পর শেষে বেকিং সোডা ও বেকিং পাউডার মেশানো হয়, কারণ আমে টক থাকলে বেকিং পাউডারের কার্যকারিতা কমে যেতে পারে।
ব্যাটার কতক্ষণ ঢেকে রাখতে হয়?+
সুজি ফোলার জন্য ব্যাটার আধা ঘণ্টা ঢেকে রাখতে হয়।