Raishas Food

অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না দারুন মজার থাই ভেজিটেবল ফ্রাইড রাইস

সবজি, ডিম ও চিকেন পাউডার দিয়ে তৈরি রেস্টুরেন্ট স্টাইলের থাই ভেজিটেবল ফ্রাইড রাইস। হাই হিটে নেড়েচেড়ে রান্না করলে চাল ঝরঝরে থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •গাজর, ফুলকপি ,চিচিঙ্গা- অল্প করে
  • •চিকেন পাউডার- এক টেবিল চামচ
  • •হাঁসের ডিম- দুটি ফেটে নেওয়া
  • •৪(ম্যাগি সস -এক চামচ
  • •সয়া সস আধা চামচ
  • •চিনি এক চামচ
  • •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
  • •সোয়াবিন তেল এক টেবিল চামচ
  • •বাটার অয়েল এক টেবিল চামচ
  • •লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম অল্প অল্প করে
  • •টমেটো কুচি
  • •চাইনিজ পাতা
  • •গাজর কুচি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুলায় একটি পাতিলে ফুটে আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রায় আধা টেবিল চামচ এর মতো। এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল গুলো দিয়ে দিব। এবং এই চালগুলো 90% এর মত সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ চালের মধ্যে কোনো কাচা সিদ্ধ অঅংশ না থাকে। কিন্তু চাল গুলো সিদ্ধ হবে এবং একটু শক্ত শক্ত থাকবে। এই অবস্থায়, এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নেব। তারপরে চালগুলো একটি বলের মধ্যে নিয়ে নেওয়া হল। এর উপর থেকে আবার একটু তেল মেখে নেওয়া হচ্ছে । তারপর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিব। এটা করার ফলে চালটা একদম ঝরঝরে থাকে। এবং একটা আরেকটার সাথে লাগবে না। তারপর এখানে ফুলকপি, চিচিঙ্গা,এবং গাজত এইগুলো লম্বা আছে এবং একটু চিকন করে কেটে নিয়েছি।
  2. 2আর এখানে ফুলকপি গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর চুলায়একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এই সবজিগুলো ছেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে। দুই এক মিনিটের মধ্যেই সবজিটা নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে, সাথে সাথে ধুয়ে নিতে হবে। এখন ধুয়ে নেওয়া এই সবজির সাথে দিয়ে দিচ্ছি, চিকেন পাউডার,ফেটে রাখা হাসের ডিম। আর যদি কারো কাছে চিকেন পাউডার না থাকে, তাহলে রসুনের গুড়া এবং টেস্টিং সল্ট দিলেও হবে। ভালোভাবে মেখে নিছি। তারপর চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার অয়েল এবং সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে এর সাথে দিয়ে দিচ্ছি রসুনের কুচি গুলো। চুলের জাল টা এখন থেকে হাই হিটে থাকবে । এবং সম্পূর্ণ রান্নাটাও হাই হেঁটে হয়, চাইনিজ রান্না গুলো। নেড়েচেড়ে রসুনটা একটু লালচে হলে এর সাথে ডিম মেখে রাখা,সবজিগুলো দিয়ে দিব।
  3. 3নেড়েচেড়ে দুই তিন মিনিট ভিজে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পোলাওয়ের চাল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ,এর সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস এবং ম্যাগি সস। নেড়েচেড়ে আরও দিয়ে দিচ্ছি, চিকেন পাউডার,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি। নেড়েচেড়ে এখন দুই মিনিটের মত ভেজে নিতে হবে । এই সময়ের পর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম গুলো পাতলা করে কুচি করে রাখা, পেয়াজ কলি ,এবং চাইনিজ পাতাগুলো এই গুলো একটু টুকরো করে কেটে নেওয়া। নেড়েচেড়ে আরো দুই এক মিনিটের মতো ভেজে নিতে হবে। অর্থাৎ চাইনিজ পাতাটা একটু সিদ্ধ হলেই নামিয়্র নিব। এভাবে হয়ে গেলো রেস্টুরেন্টের বাবুর্চি দ্বারা রান্না করা থাই ভেজিটেবল ফ্রাইড রাইস। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পরর্কিত: এক কাপ থাই ভেজিটেবল ফ্রাইড রাইস এর মধ্যে রয়েছে ২৮৯ ক্যালরি।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে চিকেন পাউডার না থাকলে কী ব্যবহার করা যাবে?+

চিকেন পাউডার না থাকলে রসুনের গুড়া এবং টেস্টিং সল্ট দেওয়া যাবে বলে রেসিপিতে উল্লেখ আছে।

ভাতটি ঝরঝরে রাখতে কী করতে হবে?+

সিদ্ধ চাল পানি ঝরিয়ে একটি বলে নিয়ে তেল মাখিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে চাল একে অপরের সাথে লাগবে না।

এক কাপ ফ্রাইড রাইসে কত ক্যালরি আছে?+

রেসিপি অনুযায়ী এক কাপ থাই ভেজিটেবল ফ্রাইড রাইসে প্রায় ২৮৯ ক্যালরি রয়েছে।