আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই চিকেন ফ্রাইড রাইস রেসিপি ! thai chicken fried rice
চিনিগুড়া চাল, মুরগির মাংস, ডিম ও সবজি দিয়ে হাই হিটে নেড়ে তৈরি এই থাই চিকেন ফ্রাইড রাইস চাইনিজ রেস্টুরেন্টের স্বাদ ঘরে আনে। পুষ্টি সম্পর্কিত: একটি থাই সেকেন্ট ফাইভ রাইস পরিবেশন এর মধ্যে রয়েছে 380 ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •চিনিগুড়া পোলাওয়ের চাল - তিন কাপ
- •মুরগির মাংস হাড় ছাড়া পাতলা এবং লম্বা করে কেটে নেওয়া- সিকি কাপ
- •রসুন কুচি এক টেবিল চামচ
- •তেল পরিমাণ মতো
- •হাঁসের ডিম দুইটি ফেটে নেওয়া
- •সোয়া সস দের চামচ
- •ম্যাগি সস এক চামচ
- •চিনি দুই চামচ
- •চিকেন পাউডার দুই টেবিল চামচ
- •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
- •লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম অল্প অল্প করে
- •টমেটো কুচি
- •চাইনিজ পাতা
- •গাজর কুচি
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চুলায় একটি বড় সাইজের পাতিলের মধ্যে ফুটে আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল গুলো দিয়ে দিব। এবং এই চালগুলো 90% এর মত সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নেব। তারপরে চালগুলো একটি বলের মধ্যে নিয়ে নেওয়া হল। এর উপর থেকে আবার একটু তেল মেখে নেওয়া হচ্ছে । তারপর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিব। এটা করার ফলে চালটা একদম ঝরঝরে থাকে। তারপর এখানে মুরগির ছোট ছোট টুকরো করে পাতলা এবং লম্বা করে কেটে নেওয়া মাংসগুলো নিয়ে নিলাম । এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ফেটে নেওয়া হাঁসের ডিম এবং হাফ চামচ চিকেন পাউডার দিয়ে দিব।
- 2আর যদি কারো কাছে চিকেন পাউডার না থাকে ,তবে এর পরিবর্তে টেস্টিং সল্ট দিলেও হবে। এখন হাতের এগুলো মেখে নেব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে। এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এবং এর সাথে একটু বাটার অয়েলও দিয়ে দিল। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। চুলার জালটা এখন থেকে হাই হেঁটে থাকবে। এবং চাইনিজ সকল খাবারগুলো হাই হিটেই রান্না করা হয়। নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস গুলো। অবশ্যই অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটু লালচে হয়ে আসলে মাংস এবং রসুনগুলো এর সাথে তখন দিয়ে দিচ্ছি। ফেটে রাখা হাসির ডিম। নেড়েচেড়ে ডিমটা একটু আধভাকা করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালগুলো। এবং অল্প একটু গাজর কুচি।
- 3সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস এবং এবং ম্যাগি সস। এক মিনিট ভেজেই এর সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুড়া, চিকেন পাউডার এবং চিনি। নেড়েচেড়ে এখন দুই মিনিটের মত ভেজে নিতে হবে । এই সময়ের পর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম গুলো পাতলা করে কুচি করে রাখা, পেয়াজ কলি ,এবং চাইনিজ পাতাগুলো এই গুলো একটু টুকরো করে কেটে নেওয়া। নেড়েচেড়ে আরো দুই মিনিটের মতো ভেজে নিতে হবে। চাইনিজ রান্নাটা সম্পূর্ণ অনবরত নাড়ার উপর রাখতে হয়। যেহেতু চুলার জ্বালটা হাই হিটে করে রাখতে হয়। এ সময়ের পর এটা নামিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই চিকেন ফ্রাইড রাইস রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কোন ধরনের চাল ব্যবহার করা হয়েছে?+
এই রেসিপিতে তিন কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করা হয়েছে।
চিকেন পাউডার না থাকলে কী দেওয়া যাবে?+
চিকেন পাউডারের পরিবর্তে টেস্টিং সল্ট দেওয়া যাবে বলে রেসিপিতে উল্লেখ আছে।
রান্নার জন্য প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
এক পরিবেশনে কত ক্যালোরি থাকে?+
রেসিপি অনুযায়ী একটি থাই ফ্রাইড রাইস পরিবেশনে ৩৮০ ক্যালোরি থাকে।