ঝটপট ২০ টাকারও কমে থাই সুইট চিলি সস বানানোর রেসিপি ! Thai Sweet Chilli Sauce
লাল কাঁচা মরিচ, রসুন, কর্নফ্লাওয়ার ও ভিনেগার দিয়ে ঘরে বানানো থাই সুইট চিলি সস। প্রস্তুত করতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। পুষ্টি সম্পর্কিত: ১৫ গ্রামে এই সুইট চিলি থাই সস এর মধ্যে রয়েছে৩০ থেকে ৭০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •লাল কাঁচা মরিচ- ৮ থেকে ১০ টি
- •রসুনের কোয়া- তিনটি বড় সাইজের
- •কর্নফ্লাওয়ার- দের টেবিল চামচ পরিমাণ
- •ভিনেগার -দুই টেবিল চামচ
- •চিনি স্বাদ মত
রান্নার ধাপ
- 1প্রথমে একটি ব্লেন্ডার নিয়ে নিলাম । এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টুকটুকে লাল কাঁচা মরিচ। আর হচ্ছে রসুনের কোয়া । এর সাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। অর্থাৎ একটু দানাদার থাকবে পুরো মিহি করে ব্লেন্ড করা যাবে না। এখানে আপনার চাইলে শুকনো মরিচ ভিজিয়েও করতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পর, একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবং এর সাথে আরো একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আর এই সস টাবেশি মিষ্টি হয় না। তাই এখানে যে যার যার পছন্দ মত বা রুচির মত চিনি দিয়ে নিতে পারেন।
- 2তারপর একটি পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর সাথে পানি মিশিয়ে একটু তরল করে এক সাইডে রেখে দিব। পরবর্তীতে এটা দিতে হবে। এখন চুলার জ্বালটা ধরিয়ে দিয়ে এই ব্লেন্ড করা মরিচের মিশ্রণটা জাল করে নেব। প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা। এখন এটা আরো ঘন হয়ে সচ্ছ হয়ে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া হলো। মিনিটখানেক জাল দিয়ে এটার ঘনত্বটা বেড়ে গেছে, এখন এর মধ্যে ভিনেগার দিয়ে নিচ্ছি। আরো দুই এক মিনিট নেড়েচেড়ে জাল দিয়ে নিব।
- 3তারপর চুলার আঁচটা বন্ধ করে দিব। এভাবে হয়ে গেল থাই সুইট চিলি সস বানানোর রেসিপি। এটা বোতলে ভরে বা যেকোনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। নরমাল ফ্রিজে দুই তিন মাস থাকবে। আর বাহিরে রাখলে ,১৫ থেকে ২০ দিন থাকবে। আর এর থেকেও ব দীর্ঘদিন সময় ধরে ফ্রিজে রাখার জন্য সোডিয়াম বেঞ্জয়েড রয়েছে, এর থেকে আধা চা চামচ দিয়ে মিশিয়ে বোতলে ভরে রেখে দিলে একটা ফ্রিজে আরো অনেক দিন রাখা যাবে। তাই কেউ যদি দীর্ঘ মাস ধরে সংরক্ষণ করতে চান তাহলে সোডিয়াম বেঞ্জয়েড দিয়ে নিতে পারেন। প্রস্তুত সময়:, ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
থাই সুইট চিলি সস কত দিন ফ্রিজে রাখা যায়?+
রেসিপি অনুযায়ী সাধারণ ফ্রিজে এই সস দুই তিন মাস থাকে। বাইরে রাখলে থাকে ১৫ থেকে ২০ দিন।
সসে দীর্ঘদিন সংরক্ষণের জন্য কী মেশানো যায়?+
দীর্ঘদিন সংরক্ষণের জন্য সোডিয়াম বেঞ্জয়েড আধা চা চামচ মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রাখার কথা বলা হয়েছে।
এক গ্রাম সসে কত ক্যালরি থাকে?+
১৫ গ্রামে এই সসে প্রায় ৩০ থেকে ৭০ ক্যালরি থাকে বলে উল্লেখ আছে।