Raishas Food

মাত্র ১ টি ডিম দিয়ে দারুণ ক্রিস্পি ভাঁজা নুডুলস আমেরিকান চপসুয়ে! American Chopsuey Crispy Noodles

সিদ্ধ নুডুলস তেলে ভেজে মুচমুচে বানিয়ে তার উপর মুরগির মাংস, সস ও পোচ ডিম দিয়ে তৈরি একটি জনপ্রিয় আমেরিকান চপসুয়ে রেসিপি। পুষ্টি সম্পর্কিত: একটা পরিবেশনে রয়েছে ২০৮ থেকে ৪০০ পর্যন্ত ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •লম্বা কোকোলা বা যে কোনো নুডুলস- এক প্যাকেট
  • •সস তৈরির জন্য
  • •সোয়া সস এক টেবিল চামচ
  • •অয়েস্টার সস- এক টেবিল চামচ
  • •ভিনেগার এক টেবিল চামচ
  • •টমেটো কেচাপ এক টেবিল চামচ
  • •গোল মরিচের গুড়া এক চামচ
  • •চিনি এক চামচ
  • •কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ
  • •উপরের সমস্ত উপকরণ একটা পাত্রে নিয়ে মিশিয়ে রেখে দিব।
  • •মুরগির মাংস - একটা ব্রেস্ট পিস -ছোট টুকরো করে কেটে নেওয়া এবং এর সাথে দিতে হবে,
  • •আদা বাটা, রসুন বাটা- এক চামচ করে
  • •কর্নফ্লাওয়ার -এক টেবিল চামচ
  • •গোল মরিচের গুড়া আধা চামচ
  • •সোয়া সস- দুই চামচ
  • •মাংসের সাথে এই উপকরণ গুলো দিয়ে নেখে ১০-১৫ রেখে দিব।
  • •রসুনের কোয়া তিনটা কুচি করে নিব
  • •পিয়াজ পাতার সাদা অংশ অল্প করে
  • •লাল এবং সবুজ ক্যাপসিকাম
  • •গাজর কুচি
  • •পিয়াজ কুচি এই সবজি গুলো অল্প অল্প করে
  • •তেল-ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ
  • •ডিম একটা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কোকোলা নুডুলস এর প্যাকেট আমি নিয়ে নিলাম। এই নুডুলস্টা হচ্ছে লম্বা এবং সমান। এখন চলে একটি ফ্যানের মধ্যে পানি ফুটিয়ে নেব তারপরে নুডুলস টা ছেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ের মাঝে একটা বড় সাইজের চালনি নিয়ে নিলাম স্টিলের । এরমধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। নুডুলসটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে নুডুলস গুলো ঢেলে দিব। তারপর নুডুলস টা গোল করে নিতে হবে। সব দিকটা লাগিয়ে একটু চেপে চেপে গোল করে মাছ বরাবর এনে,চালনির মধ্যে রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এই চালনিটা রেখে নুডুলস টা বাদামি করে অর্থাৎ মুচমুচে করে ভেজে নিতে হবে।
  2. 2চুলার জালটা মাঝারি থেকে কম আছে থাকবে। কয়েক মিনিটের মধ্যে নুডুলস গুলো বাদামী হয়ে আসবে। তখন চাঁলনিটা বের করে নিব। এটা যখন ঠান্ডা হবে তখন আরো বাদামি হয়ে যাবে। এখন চুলায় একটি প্যানার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে, এর মধ্যে একটা ডিম ছেড়ে পোচ করে নিতে হবে। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেন ডিমের কুসুমের অংশটাও সিদ্ধ হয়ে আসে ভালো করে। ডিম পোচ হয়ে গেলে এটা বের করে নিব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ পাতার কুচি। নেড়েচেড়ে রসুনটা বাদামি করে ভাজা হলে, এর সাথে দিয়ে দিয়ে দিব, মেরিনেট করে রাখা সেই মুরগির মাংসগুলো। নেড়েছেড়ে বাদামি করে ভাজা হলে এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, এবং পেঁয়াজ কুচি।
  3. 3নেড়েচেড়ে আরো দুই তিন, মিনিট ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস। একটু নেড়ে সস্টা ফুটে উঠলেই এটা নামিয়ে নিব। এখন ডেকোরেশন এর দিকে চলে যাব। একটা প্লেট নিয়ে নিলাম। এখন তেলে ভাজা নুডুলস প্লেটের মধ্যে রেখে দিব। নুডুলস টা খুবই মুচমুচে হয়েছে। এর উপর দিয়ে তৈরি করা এই সসএর গ্রেভিটা দিয়ে দিব একটু বেশি করে। তার উপরে দিয়ে দিচ্ছি পোচ করে রাখা ডিম। উপর দিয়ে কিছু পেঁয়াজ পাতা ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল ক্রিস্পি ভাজা নুডুলস আমেরিকান চপসুয়ে তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কতটুকু সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

নুডুলস কীভাবে মুচমুচে করা হয়?+

সিদ্ধ নুডুলস তেল ব্রাশ করা একটি চালনিতে গোল করে সাজিয়ে মাঝারি থেকে কম আঁচে তেলে বাদামি করে ভাজা হয়।

এই চপসুয়েতে কী কী উপাদান ব্যবহার করা হয়েছে?+

নুডুলস, মুরগির ব্রেস্ট, সোয়া সস, অয়েস্টার সস, ভিনেগার, টমেটো কেচাপ, রসুন, আদা, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এবং একটি ডিম ব্যবহৃত হয়েছে।

প্রতি পরিবেশনে ক্যালোরি কত?+

একটি পরিবেশনে প্রায় ২০৮ থেকে ৪০০ ক্যালোরি থাকে বলে উল্লেখ আছে।