রাজকীয় স্বাদে কেরালার শাহী গাজরের হালুয়া ! Kerala Gajorer Halua
কেরালার স্টাইলে তৈরি শাহী গাজরের হালুয়া, যেখানে গাজরের রস, ঘি, এলাচ ও কর্নফ্লাওয়ার দিয়ে ঘন মিষ্টি বানানো হয়। ওপরে পেস্তা, কাঠবাদাম ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করা হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •গাজর ১কেজি
- •কর্নফ্লাওয়ার পাচ টেবিল চামচ
- •ময়দা অথবা আটা-দেড় টেবিল চামচ
- •চিনি দেড় কাপ
- •পানি আধা কাপ
- •ঘি চার টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে আমি এখানে গাজর গুলো নিয়ে নিলাম। এখন একটা গ্রেটার মেশিনের সাহায্যে এগুলো গ্রেট করে নিব। তারপর ব্লেন্ডার করে এর রসটা চেপে চেপে বের করে নিতে হবে। তবে কারো কাছে যদি জুসার মেশিনটা থাকে, এর মধ্যে দিয়ে সরাসরি জুস টা বের করে নিতে পারেন। গাজার গলা থেকে রস বের করে নেয়ার পর ছেকে একটি পাত্রে এই রসগুলো নিয়ে নেওয়া হল। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার এবং আটা। দিয়ে দিচ্ছি লাল ফুড কালার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম। এবং এর সাথে পানি দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নিব।
- 2নেড়ে ছেড়ে চিনিটা গলে গিয়ে শিরায় পরিণত হয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি ঘি। এবং গাজরের রস,এবং দিয়ে দিচ্ছি এলাচের গুড়া। এখন অনবরত নেড়ে এটার,অর্ধেক শুকিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে এটার ঘনত্ব টা বেড়ে গিয়েছে। এখন এর সাথে বাকি এক টেবিল চামচ ঘি টা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে এটা এখন প্যানের থেকে খুলে আসছে অর্থাৎ পানের সাথে আর লেগে যাচ্ছে না। এইটা যত বেশি নানানাড়ি করব, তত শক্ত হয়ে যাবে আমি একটু নরম অবস্থায় এটা এর সাথে পেস্তা বাদাম কাঠবাদাম এবং কিসমিস একটু গুড়া করে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে।
- 3এখন চুলারজ্বাল টা বন্ধ করে দিয়েছি। একটি কাচের পাত্রের মধ্যে আমি ঘি মেখে, এর উপর দিয়েও কিছু বাদাম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এখন এর উপর ঢেলে দিব। এই মিশ্রণটা আবারো খুব ভালো করে সমান করে নিয়েছি। তারপর আবার উপর থেকে কিসমিস এবং বাদাম ছিটিয়ে দিয়ে দিব। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব অথবা বাইরে রেখে ঠান্ডা করে যাবে। ঘন্টাখানেক পর এটা আলতো করে বের করে আকটা প্লেটে উল্টো করে ঢেলে দিব। এভাবে হয়ে গেল কেরালার শাহী গাজরের হালুয়া তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই হালুয়া তৈরিতে মূল উপকরণ কী কী?+
গাজর ১ কেজি, কর্নফ্লাওয়ার পাঁচ টেবিল চামচ, ময়দা বা আটা দেড় টেবিল চামচ, চিনি দেড় কাপ, পানি আধা কাপ এবং ঘি চার টেবিল চামচ লাগে।
গাজর থেকে কীভাবে রস বের করতে হয়?+
গাজর গ্রেট করে ব্লেন্ডার করে চেপে চেপে রস বের করতে হয়, আর কারো কাছে জুসার মেশিন থাকলে তাতে সরাসরি জুস বের করা যায়।
হালুয়া ঠান্ডা করতে কতক্ষণ লাগে?+
ফ্রিজে বা বাইরে রেখে ঠান্ডা করতে হয়, রেসিপিতে ঘন্টাখানেক পর আলতো করে বের করে প্লেটে উল্টে দেওয়ার কথা বলা হয়েছে।