Raishas Food

বিকেলের নাস্তায় বা চা কফির সাথে জমে যাবে দারুন মজার সাক্কার পারা! Shakkar Para Recipe

ময়দা, দুধ, ঘি ও কালিজিরা দিয়ে বানানো মিষ্টি-নোনতা মচমচে সাক্কার পারা, যা বিকেলের নাস্তা বা চায়ের সাথে দারুণ লাগে। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম সাক্কার পারায় প্রায় ৪০০ থেকে ৬০০ ক্যালরি থাকতে পারে। যদি এটা চিনির শিরায় ভেজানো তাহলে এই পরিমান ক্যালরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা দেড় কাপ
  • •দুধ আধা কাপ
  • •তেল দুই টেবিল চামচ
  • •ঘি এক টেবিল চামচ
  • •চিনি 2 টেবিল চামচ
  • •গুড়া দুধ তিন টেবিল চামচ
  • •লবন স্বাদ মতো
  • •কালিজিরা এক চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে দুধ নিয়ে একটু গরম করে নিয়েছি। এখন কুসুম গরম করা দুধের সাথে দিয়ে দিচ্ছি, ঘি তেল এবং চিনি । একটু মিশিয়ে নেব। তারপর এখানে। নিয়ে নিলাম ময়দা। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর কালিজিরা। তারপর এখানে দুধ এবং তেল একসাথে মিশিয়ে রাখা হয়েছিল এইটা ময়দার মধ্যে ঢেলে দিব। অর্থাৎ অল্প অল্প করে দিয়ে ভালো করে একটি নরম খামির তৈরি করে নিব। খুব ভালো করে ময়ান দিয়ে হয়ে গেল খামিরটা। এখন এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের পরে খামিরটা নিয়ে নিলাম। এবং আবার একটু হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি। তারপর টেবিলের উপর তেল মেখে নিলাম।
  2. 2এবং বেলুনের মধ্যেও তেল মেখে নিয়েছি। যেন বেলার সময় ময়দার এই খামির এর সাথে লেগে না যায়। এখন এটা আধা সেন্টিমিটার সাইডের অংশটা যেন মোটা থাকে এই পরিমাণ,গোল করে রুটির মত করে বেলে নিতে হবে। কিন্তু এর পাশে যেন আধা সেন্টিমিটার মোটা হয়। বেলে নিয়ে এই রুটি টা এখন নিমকপাড়া যেভাবে কাটা হয়, ঠিক ঐভাবে চারকোনা করে কেটে নেব। প্রথমে লম্বা ভাবে কেটে নিচ্ছি তারপর বাঁকাভাবে কেটে নিলেই হয়ে যাবে চারকোনা। তারপর এগুলো একটি প্লেটের মধ্যে তেল মেখে এগুলো তুলে নিব। যেন প্লেটের নিচে লেগে না যায়। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল মাঝারি আচে গরম করে নিয়েছি।
  3. 3এখন এগুলো ছেড়ে ভেজে নিতে হবে। ছেড়ে দেওয়া মাত্র এগুলো যেন প্যানের দিকে লেগে না যায় ,তাই দেওয়ার পরপরই একটু উল্টাপাল্টা দিতে হবে। জালটা মাঝারি থেকে একটু কম আছে করে দেবো। একটু সময় নিয়ে এগুলো পছন্দমত হালকা বাদামি হয়ে আসলে তখন এগুলো তুলে নেব। এবং এগুলো রেখে দেওয়ার পরে আর একটু বাদামি হয়ে আসে। এভাবে হয়ে গেল দারুন মজার সাক্কার পারা তৈরির রেসিপি। সাক্কার এটা হচ্ছে হিন্দি অথবা উর্দুতে বলা হয় চিনি কে। এবং এই জিনিসটা একটু মিষ্টি হয়, নোনতা মিষ্টি তাই তারা এটার নাম দিয়েছে সাক্কারপাড়া। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

সাক্কার পারা তৈরিতে কী কী উপকরণ লাগে?+

এর জন্য দেড় কাপ ময়দা, আধা কাপ দুধ, দুই টেবিল চামচ তেল, এক টেবিল চামচ ঘি, দুই টেবিল চামচ চিনি, তিন টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ ও এক চামচ কালিজিরা লাগে।

খামির কতক্ষণ রেস্ট দিতে হয়?+

তৈরি খামিরটি আধা ঘণ্টার জন্য রেস্টে রাখতে হয়।

সাক্কার পারা কীভাবে কাটতে হয়?+

রুটির মতো বেলে নিমকপারার মতো চারকোনা করে কাটতে হয়; প্রথমে লম্বা করে এবং পরে বাঁকাভাবে কাটলেই চারকোনা আকার পাওয়া যায়।

সাক্কার পারা ভাজতে কত সময় লাগে?+

মাঝারি থেকে একটু কম আঁচে ধীরে ধীরে হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হয়।