দারুন স্বাদের সহজ ভাবে ঘরোয়া পদ্ধতিতে গরুর তেহারি রান্না ! Easy Beef Tehari Recipe
দই ও মসলায় মেরিনেট করা গরুর মাংস ঘি, দারচিনি, এলাচ ও আলুবোখারা দিয়ে সুগন্ধি চালের সাথে দমে রান্না করা একটি ঐতিহ্যবাহী তেহারি রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি 100 গ্রাম গরুর মাংসের তেহারির মধ্যে রয়েছে, ৩০০ থেকে ৫০০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •পোলাও এর চাল চার কাপ
- •গরুর মাংস দেড় কেজি
- •মাংস মেরিনেট করে রাখার জন্য নিচেদেয়া উপকরন গুলো-
- •টক দই এক কাপ
- •পেঁয়াজ কুচি এক কাপ এবং কিসমিস 2 টেবিল চামচ একসাথে ব্লেন্ড করে নিব
- •আদা বাটা, রসুন বাটা, জিরার গুড়া, ধনিয়ার গুড়া- দুই টেবিল চামচ করে
- •যায় ফল এবং জয়ত্রের গুড়া একত্রে এক চামচ
- •লবণ স্বাদমতো
- •কাঁচা মরিচ৬ থেকে সাতটি
- •কালো এলাচ দুটি থেঁতো করে দিব
- •ছোট এলাচ পাচ থেকে ছয়টি।
- •দারচিনি তিন টুকরো
- •লবঙ্গ 10 থেকে 12 টা
- •কাবাব চিনি 8 থেকে 10 টা
- •আস্ত গোল মরিচের 15 থেকে 20 টা
- •শাহিজিরা এক চামচ
- •সরিষার তেল আধা কাপ
- •রান্নার জন্য
- •সরিষার তেল সিকি কাপ
- •পিয়াজ কুচি আধা কাপ
- •ঘি এক টেবিল চামচ
- •আদা বাটা রসুন বাটা আধা টেবিল চামচ করে
- •দারচিনি তিন টুকরো
- •এলাচি পাচটা
- •লবঙ্গ ৫ থেকে ৬ টা
- •তেজপাতা দুটি
- •আলু বোখারা পাচটি
- •কিসমিস আট থেকে দশটি
- •শাহী জিরা এক চামচ
- •লবন স্বাদ মতো
- •কাচা মরিচ ছয়টি
- •কেওড়াজল চার পাচ ফোটা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে গরুর মাংসগুলো নিয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবং একটি ঝুড়ির মধ্যে এর পানি ঝরিয়ে নিব। এরপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং কিসমিস। আরো দিয়ে দিচ্ছি উপরের সমস্ত উপকরণগুলো। যেগুলো মাংসের সাথে মেরিনেট করার জন্য দিতে হবে । এগুলো সব কিছু একত্রে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবং স্বাদ মতো লবন দিতে হবে। তারপর মসলার মধ্যে মাংসগুলো দিয়ে হাতের সাহায্য খুব ভালো করে মসলাগুলো মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আবার একটু আলতো হাতে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন মাংসটা মেরিনেট হতে দেবো। প্রায় এক ঘন্টা পর,চুলায় একটা প্যানের মধ্যে সিকি কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে নেড়েচেড়ে বাদামী হয়ে আসলে তখন মিরিনেট করে রাখা এই মাংসগুলো পিয়াজের সাথে দিয়ে দিব। নেড়েছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জ্বাল টা হাই হিটে করে দিব ।
- 2এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন ফুটে আসবে তখন জাল মাঝারি আছে করে দিব। এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং মাংস থেকে যেই পরিমাণ পানি ছাড়বে এতে মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে। অর্থাৎ মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। প্রায় আধঘন্টা পর, এর মাঝে কয়েক বার নেড়ে দেওয়া হয়েছিল। মাংসগুলো থেকে তেল বেরিয়ে এসেছে। এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে । এখন এই প্যন পাশের চুলায় রেখে দিব। তারপর চুলায় একটি বড় সাইজের পাতিল বসিয়ে দিলাম । এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। নেড়েচেড়ে ঘিটা গলে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা,শাহী জিরা ,আলুবোখারা কিসমিস, আদা বাটা, রসুন বাটা ,। নেড়েচেড়ে আদা এবং রসুনের পানিটা টেনে একটু ভাজা ভাজা হলেই এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি এক কাপ দুধ। এবং মাংসের ঝোল আর তেল মিলিয়ে দুই কাপ হবে। টোটাল এখানে হলো আটকাপ। অর্থাৎ চার কাপ চালের জন্য এখানে সব মিলিয়ে আট কাপ। এখন এই পানিটা ফুটে উঠলে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ।
- 3দুই তিন মিনিট পানিটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিনি গুড়া পোলাও চালগুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি । যখন চালটা ফুটে উঠবে, অর্থাৎ পানি টেনে নিতে শুরু করবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছে, কয়েক ফোঁটা ক্যাওরা জল। নেড়েছেড়ে এখন পাশের চুলায় থাকায় গরুর মাংসগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং এটা এখন দমে রান্না করতে হবে। সে ক্ষেত্রে পাশের চুলায় একটি তাওয়া গরম রেখেছিলাম। এর উপর পাতিলটা বসিয়ে দিয়েছি। এবং চুলার জ্বালটা সবচাইতে কম আছে একদম মৃদু আছে রাখব ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। প্রায় ৩৫ মিনিট পর ঢাকনা খুলে চাল গুলো একবার মাঝখানে উঁচু করে রেখে দেবো। যেন আসে পাশে বাকি যে চালগুলো সেদ্ধ হয়নি এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। আরো ১০-১৫ মিনিট চুলার উপর রেখে, তারপর নামিয়ে পরিবেশন করব । এভাবে হয়ে গেল একদম ঝরঝরে ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের তেহারি রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
তেহারি রান্নায় কত কাপ চাল ও গরুর মাংস লাগে?+
রেসিপিতে চার কাপ পোলাওয়ের চাল ও দেড় কেজি গরুর মাংস ব্যবহার করা হয়েছে।
মাংস কতক্ষণ মেরিনেট করতে হয়?+
মাংস টক দই ও মসলায় মেশানোর পর প্রায় এক ঘন্টা মেরিনেট করে রাখতে হয়।
তেহারি দমে রান্না করতে কতক্ষণ সময় লাগে?+
চাল ও মাংস মিশিয়ে পাতিলের ঢাকনা দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট মৃদু আঁচে দমে রান্না করতে হয়, এরপর আরো ১০-১৫ মিনিট রাখতে হয়।
মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে মোট প্রস্তুত সময় ১ ঘন্টা ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।