Raishas Food

ঝটপট দারুন মজার বিকেলের নাস্তা বরবটির বড়া ! Nasta Borbotir Bora

বরবটি ও মসুরের ডাল বেটে তৈরি করা এই বড়া বিকেলের নাস্তার জন্য দারুণ। কাবাব মসলা ও আদা-রসুনে ভরপুর স্বাদে ভাজা হয় বাদামি রঙে। প্রস্তুত সময়: ৩০ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •বরবটি আধা কেজি
  • •মসুরের ডাল।বাটা- পৌনে এক কাপ
  • •হলুদ গুড়া, মরিচ গুড়া- এক চামচ করে
  • •আদা এবং রসুন বাটা - দেড় চামচ করে
  • •কাবা মসলা অথবা গরম মসলার গুড়াগ দুই চামচ
  • •জিরার গুড়া- আধা চামচ
  • •পিয়াজ কুচি
  • •কাচা মরিচ কুচি
  • •ধনিয়াপাতা কুচি
  • •স্বাদ মত লবন
  • •তেল পরিমাণ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে বরবটি গুলো নিয়ে নিলাম। এই গুলো লম্বা করে কেটে নিব। তারপর একটা প্যানের মধ্যে খুব বেশি না বরবটি গুলো যেনো ডুবে থাকে এই অনুযায়ী পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে আসার পর,মিহি করে ব্লেন্ড অথবা বেটে নিব। আমি এখানে ব্লেন্ড করে নিয়ে তারপর, একটা বলের মধ্যে নিয়ে নিলাম । এর সাথে দিয়ে দিচ্ছি, বেটে রাখা ডালগুলো। আরও দিয়ে দিচ্ছি, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কচি, জিরার গুড়া, আদা বাটা, রসুন বাটা,ধনিয়াপাতার কুচি,কাবাব মসলা, স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব।
  2. 2মিশ্রণ টা একটু নরম হয়েছে। তাই এখানে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর,তাও একটু নরম আছেই,এটা হয়ে গেলো বড়ার মিশ্রণটা। এখন চুলায় একটি প্যানের মধ্যে আধা কড়াই পরিমাণ তেল গরম করে নিয়েছি, চুলার জ্বাল টা মাঝারি আছে রেখে। এখন এর মধ্যে বড়ার মিশ্রণ থেকে হাতের মুঠোয় পছন্দ মত নিয়ে,গোল এবং একটু চ্যাপ্টা করে ছেড়ে দিব। নেড়েচেড়ে বা উল্টে পাল্টে ,পছন্দ মত ভেজে নিতে হবে।
  3. 3প্রায় ৮-১০ মিনিট, বাদামি করে ভেজে নেওয়ার পর ,এগুলো বের করে নিয়েছি । এভাবে যেকয়টি হয়,প্রত্যেকটা ভেজে বের করে নিব। আর বরবটির কারণে এগুলো উপর দিক দিয়ে দেখতে কালচে কিন্তু ভিতরের দিকটা সুন্দর বড়ার মত একদম হলুদ বর্ণেরই হয়েছে। যা ভাঙ্গা মাত্রই দেখা গেল হয়ে গেলো বরবটির বড়া রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

বরবটির বড়া বানাতে কী কী উপকরণ লাগে?+

বরবটি আধা কেজি, মসুরের ডাল পৌনে এক কাপ, হলুদ ও মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, কাবাব মসলা, জিরা গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়াপাতা, লবণ ও তেল লাগে।

বড়ার মিশ্রণ নরম হলে কী করতে হবে?+

মিশ্রণ নরম হলে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হয়।

বড়া ভাজতে কতক্ষণ সময় লাগে?+

মাঝারি আঁচে প্রায় ৮-১০ মিনিট নেড়েচেড়ে বাদামি করে ভাজতে হয়।