খুবই সহজে বাচ্চাদের নাস্তা স্পাইসি চিকেন বার্গার (সংরক্ষণ সহ) ! spicy chicken burger recipe
মুরগির কিমা, গরম মসলা ও আদা-রসুন দিয়ে তৈরি স্পাইসি চিকেন বার্গার, যা বাচ্চাদের নাস্তার জন্য সহজে বানানো যায়। পেটি আগে বানিয়ে ফ্রিজে সংরক্ষণও করা যায়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। নির্দেশনা: বার্গারের পেটি গুলো সংরক্ষণ এর জন্য,এখানে যখন মুরগির মাংসের কিমাটা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হয়, তখন গোল এবং চ্যাপ্টা বার্গার এর পেটির সাইজ করে প্রথমে একটা প্লেটের মধ্যে তেল মেখে নিব। তারপর এক একটা পেটি গুলো একটু জায়গা রেখে, আলাদা করে সবগুলো তারপর ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য ফ্রোজেন করতে হবে। তারপর এ গুলো বের করে, কোনো কন্টেইনারে সব গুলো চিকেন পেটি ভরে ফ্রিজে দুই তিন মাস সংরক্ষণ করা যাবে। অথবা কেউ বা চাইলে,বেকিং সিট অথবা অয়াক্স পেপার এর ভিতরে মুড়ে এক একটার উপর পেপার বিছিয়ে রাখলেও ফ্রিজে দীর্ঘদিন রাখা যাবে। পুষ্টি সম্পর্কিত: একটি স্পাইসি চিকেন বার্গার মধ্যে ৩৩৫ থেকে ৮৯০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
উপকরণ
- •মুরগির মাংসের কিমা- দেড় কাপ
- •আদা বাটা, রসুন বাটা-দের চা চামচ করে
- •গরম মসলার গুড়া এক চামচ
- •লেবুর রস আধা টেবিল চামচ
- •পিয়াজ কুচি- দুই টেবিল চামচ
- •ধনিয়াপাতা কুচি, কাচা মরিচ কুচি
- •লবন স্বাদ মতো
- •বন রুটি - যে কয়টা প্রয়োজন
- •লেটুস পাতা
- •পিয়াজ এবং টমেটো গোল স্লাইস করে কেটে নেওয়া
- •চিজের স্লাইস
- •টমেটো কেচাপ
- •মেয়োনিজ
- •বার্গার সস
রান্নার ধাপ
- 1প্রথম এখানে একটি বলের মধ্যে নিয়ে নিলাম মুরগির কিমা গুলো। এর সাথে যাবতীয় উপকরণগুলো দিয়ে দিব। যেমন আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, গরম মসলার গুড়া, ধনেপাতা কুচি,পেঁয়াজকুচি এবং স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে কেউ চাইলে গোলমরিচের গুড়াও দিয়ে নিতে পারেন। যার যার রুচি অনুযায়ী। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ,এখন এগুলো চুলায় একটি ফ্রাইপেন এর মধ্যে তেল ব্রাশ করে ভেজে নিতে হবে। বার্গারের ভিতরে দেওয়ার জন্য,এই সাইজের মত পেটি বানিয়ে গোল করে নিয়ে, তারপর প্যানের মধ্যে ছেড়ে দিলাম।
- 2একপাশ ভাজা হলে অপর পাঁচটি উল্টে দেবো। দুপাশ ভাজা হয়ে গেলে, তখন বার্গারের এই পেটির উপর চিজের একটা স্লাইস দিয়ে দিব। পেটিটা যতটুকু গরম আছে এর মধ্যে এই চিজটাও গোলে আসবে। একই ভাবে যে কয়টা করবো ভেজে নিতে হবে মাংসের এই কিমাটা। এরপর একই প্যানের মধ্যে বনরুটি টাও ভেজে নিব। এই বন রুটির মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এই দুটি অংশ হালকা ভাবে বাদামি করে ভেজে নিব। উলটে পালটে, দুপাশ বাদামি করে ভাজা হলে বের করে নিয়েছি। এখন ডেকোরেশনের দিকে চলে যাব। সমস্ত উপকরণগুলো সামনে রেখে দিলাম। প্রথমে এখানে বার্গারের বন রুটির ভাজা নিচের অংশের সাথে মেয়োনিজ মেখে নিচ্ছি।
- 3তারপর এর উপরে মুরগির মাংসের ভেজে রাখা এই বার্গার পেটি, এটা রেখে দিব। এবং এর উপরে দিয়ে দিচ্ছি টমেটোর দুটি স্লাইস এবং পেঁয়াজের দুটি স্লাইসে। আর এর উপরে দিয়ে দিচ্ছি বার্গার সস এবং তার উপরে লেটুসপাতা বিছিয়ে দিচ্ছি। এবং এর উপরে, বার্গারের যে উপরের অংশ ভাজা ছিল এর সাথে টমেটো কেচাপ দিয়ে মাখিয়ে নিব। তারপর এই লেটুস পাতার উপরে এটা রেখে দিব। এভাবে যে কয়টি ইচ্ছে হয় বার্গার গুলো নিজ পছন্দ অনুযায়ী সাজিয়ে করে নিব। হয়ে গেল স্পাইসি চিকেন বার্গার তৈরির রেসিপি ।
সচরাচর জিজ্ঞাসা
চিকেন বার্গারের পেটি কতদিন ফ্রিজে সংরক্ষণ করা যায়?+
পেটিগুলো ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ আছে।
পেটি সংরক্ষণের আগে কী করতে হবে?+
প্রথমে পেটিগুলো প্লেটে আলাদা করে রেখে দুই ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে হবে, তারপর কন্টেইনারে ভরে রাখতে হবে।
বার্গারে কী কী সস ও উপকরণ ব্যবহার করা হয়?+
বার্গারের বন রুটিতে মেয়োনিজ ও টমেটো কেচাপ মাখানো হয়, এবং উপরে টমেটো, পেঁয়াজ, লেটুস পাতা ও বার্গার সস দেওয়া হয়।