অল্প খরচে সাধারন উপকরণে ঝটপট বানিয়ে নিন রাজকীয় স্বাদের ভাপা ডিমের কালিয়া ! vapa dimer kalia
ভাপায় সিদ্ধ করা ডিম ভেজে দই, টমেটো কেচাপ ও মসলায় ভুনে তৈরি হয় এই কালিয়া। সাধারণ উপকরণে অল্প সময়ে বানানো যায়। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ভাপা ডিমের এই কালিয়ার মধ্যে রয়েছে ১২০ থেকে ১৭৫ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •ডিম চারটি
- •তেল ২ টেবিল চামচ
- •দারচিনি দুই টুকরো
- •তেজপাতা দুটি
- •এলাচ তিনটি
- •লবঙ্গ দুটি
- •গোলমরিচ তিনটি
- •মরিচের গুড়া দুইট চামচ
- •হলুদ এবং জিরার গুড়া এক চামচ করে
- •আদা এবং রসুন বাটা 2 চামচ করে
- •পেঁয়াজ বাটা -এক টেবিল চামচ
- •টকদই সিকি কাপ
- •টমেটো কেচাপ এক টেবিল চামচ
- •লবন স্বাদ মত
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চারটি ডিম ভেঙ্গে নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুড়া, এবং স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে ডিমটা ফেটে নিতে হবে। তারপর একটা টিফিনের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এর চতুর্দিকে । এর মধ্যে এই ফেটে নেওয়া ডিমটা ঢেলে দিব । তারপর টিফিনের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং চুলায় একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ পানি গরম করে নিয়েছি। যেন স্টিলের স্ট্যান্ডটা ডুবে থাকে। এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে আর এর উপরে টিফিন টা রেখে দিচ্ছি। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন ফুটে উঠবে তখন চুলার জ্বালটা সবচাইতে কম আছে করে দিব। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য সিদ্ধ করে নিব। প্রায় ১৫ মিনিটের মধ্যেই ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে।
- 2এখন আমি এর উপর দিয়ে ছুরির সাহায্যে গেঁথে চারকোনা করে কেটে, তারপর একেকটা বের করে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছে। এর মধ্যে এই ডিম গুলো একটু ভেজে নিব। দুই মিনিট ভেজে নেয়ার পর এগুলো বের করে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবঙ্গ তেজপাতা,দারচিনি এবং গোল মরিচ। নেড়েচেড়ে পিয়াজটা একটু বাদামি করে ভাজা হলে এর সাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা এবং আদা এবং রসুন বাটা। নেড়েছেড়ে একটু ভেজে নিতে হবে। দুই এক মিনিটের মধ্যে এর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এবং জিরার গুড়া আর স্বাদমতো লবণ। অল্প একটু পানি দিয়ে নিব। যেন মসলাটা ভালো করে ভুনে নেয়া যায়। প্রায় দুই তিন মিনিট মশলাটা খুব ভালো করে ভুনে নেয়ার পর, এর সাথে এখন দিয়ে দিচ্ছি, টক দই এবং টমেটো কেচাপ।
- 3নেড়েচেড়ে দুই-তিন ভুনে নেওয়ার পর, একটু তেল ছেড়ে দিবে, এখন এর মধ্যে ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। মসলার সাথে এই অবস্থায় মাখামাখা হয়ে গেল ডিমটা। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিব। যেন ডিমের ভিতরের সমস্ত মসলাগুলো খুব ভালো করে পৌঁছাতে পারে। তাই অল্প করে পানি দিয়ে মাখা মাখা করে আবার এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এবং নেড়েছেড়ে একটি পাত্রের মধ্যে ঢেলে পরিবেশন করব। একদম মাখামাখা হয়েছে। এভাবে হয়ে গেলো আমাদের রাজকীয় স্বাদের ভাপা ডিমের কালিয়া।
সচরাচর জিজ্ঞাসা
ভাপা ডিমের কালিয়া বানাতে কয়টি ডিম লাগে?+
এই রেসিপিতে চারটি ডিম ব্যবহার করা হয়েছে, যা ফেটে টিফিনে ভাপিয়ে নেওয়া হয়।
ডিম ভাপাতে কতক্ষণ সময় লাগে?+
প্রায় ১৫ থেকে ২০ মিনিট ভাপিয়ে নিতে হয়, তবে ১৫ মিনিটের মধ্যেই ডিম সিদ্ধ হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।
এই কালিয়ায় কী কী টক উপাদান ব্যবহার করা হয়েছে?+
টক দই এবং টমেটো কেচাপ ব্যবহার করা হয়েছে মসলার সাথে ভুনে নেওয়ার জন্য।
প্রস্তুত করতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।