Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির বিফ চিলি রেসিপি ! Chinese Beef Chili

চিকেন পাউডার, সাদা গোল মরিচ ও কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি ঝোলযুক্ত গরুর মাংসের চাইনিজ স্টাইলের বিফ চিলি। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ৩৯০ থেকে ৫৫০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে। ঈদ স্পেশাল বিরিয়ানি, বার্গার, স্যান্ডউইচ বা চাইনিজ খাবারের স্বাদ বাড়ানোর ৩টি সহজ পিকেলস বা আচার এক্ষুনি বানিয়ে নিতে পারেন!

শেয়ার করুন:

উপকরণ

  • •গরুর মাংস- এক কাপ, পাতলা স্লাইস করে কেটে নেওয়া
  • •পিয়াজ - মাঝারি সাইজের দুইটা নিয়ে,এর এক একটা ফালি বের করে নিব।
  • •তেল আধা টেবিল চামচ
  • •রসুন কুচি আধা টেবিল চামচ
  • •ফুটন্ত গরম পানি আধা কাপ এর একটু বেশি
  • •চিকেন পাউডার এক টেবিল চামচ
  • •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
  • •চিনি এক চামচ
  • •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ এক।বা দেড় চামচ চামচ
  • •কাচা মরিচ ফালি করা ছয় থেকে সাতটি
  • •পিয়াজ দুটি
  • •শশা একটি
  • •কাঁচা মরিচ-সাত থেকে আটটি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কেটে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো নিয়ে নিলাম। মাংসটা পাতলা এবং একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপর এর সাথে কাচা মরিচ এই গুলো একটা মরিচের দুই ভাগ করে কেটে নিয়েছি। এটাও মাংসের সাথে দিয়ে দিব। তারপর এখানে পিয়াজ এর এক একটা ফালি বের করে নিয়েছি। এটাও মাংসের সাথে দিয়ে, এখন ফেটে রাখা ডিম থেকে অল্প একটু ডিম দিয়ে দিব। যেমন দুই চামচ ডিম দিয়ে ভাল করে মিশিয়ে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস, মরিচ এবং পিয়াজ। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় চার পাচ মিনিটের মতো ভেযে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি পাশের চুলায় থাকা গরম পানি। এক দুই মিনিট জ্বাল দেওয়ার। পর, দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব।
  2. 2এখানে লবণ দিতে হবে না। কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব। তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুর করেছে। এই পর্যায়ে নামিয়ে নেব । এটার গ্রেভি বা ঝোল যার যার রুচি অনুযায়ী রেখে নিতে পারেন। আর লবন চিনি যার যার স্বাদ এর উপর নির্ভর করে। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির দ্বারা রান্না করা, বিফ চিলি রেসিপি। প্রথমে এখানে পেঁয়াজ নিয়ে নিলাম। পেয়াজটা ছিলে তারপর গোল স্লাইস করে কেটে নিয়েছি। একটু মোটা করে কেটে তারপর এক একটা অংশ আলাদা করে নিয়েছি। তারপর এখানে শশাগুলো নিয়ে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। খোসা সহকারে কেটে নিয়েছি।
  3. 3তারপর মরিচগুলো নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তিনটা বাটির মধ্যে এইগুলো একেকটা আলাদা করে রেখে দিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি বাটির অর্ধেক পরিমাণ ভিনেগার এবং বাকি অর্ধেক টুকু পানি । এভাবে প্রত্যেকটা বাটিতে ভিনেগার এবং পানি দিয়ে মিশিয়ে নিব। তারপর এটা সারা রাতের জন্য রেখে দিতে হবে। পরেরদিন সকালে এগুলো হয়ে যাবে পিকেলস বা আচার। পিয়াজ এর সাথে ভিনেগার দেওয়ায় এর পানির রং টা একটু লালচে হয়ে গিয়েছে। এবং শসাটা একটু স্বচ্ছ হয়েছে কিন্তু একদম কড়া থাকবে। অর্থাৎ নরম না। কারন এই গুলো কোল্ড প্রোসেস এ করা হয়েছে তাই। এগুলো টক হয় যার ফলে খিচুড়ি ভাত পোলাও, সুপ কিংবা বার্গার এর সাথে খাওয়া যায়। এবং বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে এই কাচা মরিচ এর পিকেলস টা আগে রাখা হয়। এবং এখানে সসা গুলো কিন্তু বার্গার এর সাথে দেওয়া হয়। এবং পিয়াজটা বিরিয়ানি আর খিচুড়ির সাথে খেতে বেশ মজাদার হয়।

সচরাচর জিজ্ঞাসা

এই বিফ চিলি রেসিপিতে রান্নার জন্য কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

রান্নায় আলাদা করে লবণ দিতে হবে কি?+

না, রেসিপি অনুযায়ী আলাদা লবণ দিতে হয় না, কারণ চিকেন পাউডারে পর্যাপ্ত লবণ থাকে।

একটি পরিবেশনে কত ক্যালরি থাকতে পারে?+

একটি পরিবেশনে ৩৯০ থেকে ৫৫০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে বলে জানানো হয়েছে।