তুলতুলে নরম দারুণ মজার খুবই সোজা কাস্টার্ড বরফি হালুয়া ! custard halua
কর্নফ্লাওয়ার, চিনি আর মাখন দিয়ে তৈরি তুলতুলে নরম কাস্টার্ড বরফি হালুয়া। পেস্তা-বাদামের কুচি দিয়ে সাজিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করা হয়। পুষ্টি সম্পর্কিত:প্রতি পিসে কাস্টার্ড এই বরফি হালুয়ার মধ্যে রয়েছে ১০০ থেকে ২০০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •পানি -আড়াই কাপ
- •চিনি দুই কাপ
- •কর্নফ্লাওয়ার এক কাপ
- •কমলা রঙ
- •অরেঞ্জ ফ্লেভার
- •মাখন - দুই টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটা কাচের চারকোনা ছাচ ঞ্জ্যে নিলাম। এরমধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর কিছু কাথ বাদাম পেস্তাবাদাম এর কুচি ছড়িয়ে ছিটিয়ে দিব। এটা এখন এক সাইডে রেখে দিব। তারপর চুলায় একটি প্যানার মধ্যে পানি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি, এবং কর্নফ্লাওয়ার। নেড়ে একটু মেশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কমলার রঙ এবং অরেঞ্জ ফ্লেভার এবং মাখন। আবারও খুব ভালো করে মিশিয়ে তারপর চুলার জলটা ধরিয়ে দিব। অনবরত নাড়তে থাকতে হবে। আর নিচের দিকে লেগে গেলে এগুলো সাথে সাথে সবদিক থেকে তুলে মিশিয়ে নিতে হবে। যেহেতু কনফ্লাওয়ার দেওয়া তাই অনবরত নাড়তে থাকতে হবে।
- 2আর এজন্যই এটা নিচের দিকে লাগবেই। নেড়ে ছেড়ে এইগুলো আবার উপরে তুলে নিতে হবে। নাড়তে নাড়তে এগুলো আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। আর এরমধ্যে কোনো প্রকার পানিও থাকবে। সব টেনে শুকিয়ে আসবে। এবং ঘন হয়ে ,আঠালো হয়ে যাবে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট মাঝারি আছে জাল দিয়ে এটা শুকিয়ে একদম তুলতুলের নরম হয়ে গিয়েছে। কেউ যদি নরম খেতে চাচ্ছেন তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। কিন্তু আমি এটা একটু শক্ত অর্থাৎ বরফি করব । তাই আরো কিছুক্ষন এটা নেড়েচেড়ে একটু শক্ত করে নিব। মিনিট খানেক জ্বাল দিয়ে,এটা বাদাম দেওয়া সেই কাছের ট্রে এর মধ্যে ঢেলে দিব। খুব ভালো করে চতুর্দিকে একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে দিব।
- 3যতটুকু সম্ভব সমান করে দেয়া হয়েছে। আর এটা ঘিব দ্রুত জমে যায় তাই। এখন এটা ঠান্ডা হলেই জমে যাবে জমে গিয়ে শক্ত হবে। ঘন্টাখানেক এর মধ্যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা উল্টো করে ঢেলে দিব। তারপর চারকোনা করে বরফি সাইজের মত করে কেটে নেব। এভাবে হয়ে গেল তুলতুলে নরম নরম এবং খুবই সহজ। কাস্টার্ড বরফি হালুয়ার রেসিপি। আর এখানে আমি বরফিটা কাস্টার দিয়ে তৈরি করে নেই এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ কাস্টার্ড পাউডার তৈরি হয় মূলত কর্নফ্লাওয়ার চিনি এবং ভ্যানিলা এসেন্স দারাই তৈরি। আর এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি তৈরি করে নিয়েছি বরফিটা । প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
কাস্টার্ড বরফি হালুয়া বানাতে কী কী উপকরণ লাগে?+
আড়াই কাপ পানি, দুই কাপ চিনি, এক কাপ কর্নফ্লাওয়ার, কমলা রঙ, অরেঞ্জ ফ্লেভার এবং দুই টেবিল চামচ মাখন লাগে।
হালুয়াটি জমতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপি অনুযায়ী ঠান্ডা হয়ে জমে যেতে ঘন্টাখানেক সময় লাগে, তারপর উল্টো করে ঢেলে বরফি আকারে কাটা হয়।
প্রস্তুত করতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।