Raishas Food

আঙ্গুল চেটে খাবার মতো কোলকাতার বিখ্যাত টমেটোর চাটনি ! Kolkatar Tometo Chutney

কলকাতার জনপ্রিয় মিষ্টি-টক টমেটোর চাটনি, যাতে পাঁচফোড়ন, আমসত্ত্ব, কাজু ও কিসমিস মেশানো থাকে। প্রস্তুত সময় প্রায় ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: 25 গ্রাম টমেটো চাটনির মধ্যে রয়েছে ৭০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •পাঁচফোড়নে এক চা চামচ
  • •তেজপাতা দুইটি
  • •টমেটো আধা কেজি
  • •চিনি পৌনে এক কাপ
  • •কাজু বাদাম এবং কিসমিস
  • •লবন এক চিমটি
  • •\=)আমসত্ত্ব এক কাপ ছোট ছোট করে কেটে নেওয়ার
  • •সরিষার তেল 2 টেবিল চামচ
  • •শুকনো মরিচ দুটি
  • •মিষ্টি সফ এবং কালো সরিষার -এক চা চামচ করে

রান্নার ধাপ

  1. 1প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে পাঁচফোড়ন এবং তেজপাতার নিয়ে,একটু ভেজে নেব। টালা হলেই এগুলো বের করে গুড়া করে নিব। তারপর এখানে লাল কিছু পাকা টমেটো নিয়ে নেওয়া হল। তারপর চুলায় প্যাণের মধ্যে পানি দিয়ে, টমেটো গুলো সিদ্ধ করে নিব। প্রায় ৭ থেকে ৮ মিনিটের মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর খোসা গুলো ছাড়িয়ে নেব। এবং একটি ছুড়ির সাহায্যে টমেটো গুলোর কয়েক অংশ ফেরে নিব । যেন এর ভিতরের অতিরিক্ত পানি গুলো ঝরে যায়। তাই টমেটোগুলো নিয়ে নিলাম একটি ঝুড়িতে, যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই টমেটোগুলোর খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে।
  2. 2ব্লেন্ড করে নেওয়ার পর,এগুলো প্যানেত মধ্যে নিয়ে নিলাম। এখন এটা একটি শুকিয়ে নেব। প্রায় ৭ মিনিট নেড়েচেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি। নেড়েচেড়ে দুই-তিন মিনিট পর , এর সাথে দিয়ে দিচ্ছি, কিসমিস এবং কাজুবাদাম। নেড়েচেড়ে কয়েক মিনিটের মধ্যে এটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলো । নেড়ে চেড়ে আমসত্ত্ব টা একটু গলে আসলেই এটাপাশের চুলায় এই প্যান টা রেখে দিচ্ছি। এবং অন্য একটি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি,মিষ্টি সফ এবংকালো সরিষা, আর শুকনো মরিচ।
  3. 3নেড়েছেড়ে ভাজা হলেই এই তেলটা টমেটো চাটনির মধ্যে ঢেলে দিব। আরো মিনিট খানেক জাল দিয়ে, এর সাথে দিয়ে দিচ্ছি গুড়া করে রাখা পাঁচফোড়নের। এক চিমটি লবণ। খুব ভালো করে মিশিয়ে নিব। নেড়েচেড়ে যখন এই সরিষার তেলটা ভাজতে ভাজতে উপরের দিকে ভাসমান হয়ে আসবে, তখন নামিয়ে নেব। এভাবে হয়ে গেল কলকাতার বিখ্যাত টমেটোর চাটনি তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই টমেটোর চাটনি বানাতে কী কী উপকরণ লাগে?+

পাঁচফোড়ন, তেজপাতা, আধা কেজি টমেটো, পৌনে এক কাপ চিনি, কাজু বাদাম ও কিসমিস, এক চিমটি লবণ, এক কাপ আমসত্ত্ব, ২ টেবিল চামচ সরিষার তেল, দুটি শুকনো মরিচ, এবং মিষ্টি সরিষা ও কালো সরিষা প্রতিটি এক চা চামচ লাগে।

চাটনি তৈরিতে মোট কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।