ভুত্তা শাক চিংড়ি মাছের পাকোড়া ! Vutta Shak Chingri Macher Pakora
ভুত্তা শাক, বাটা চিংড়ি ও মসুরের ডাল দিয়ে বানানো এই পাকোড়ায় আস্ত চিংড়ি মাছও থাকে। পানি ছাড়া মিশিয়ে তেলে ভাজা হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •বেটে রাখা চিংড়ি মাছ- আধা কাপ
- •বেটে নেওয়া মসুরের ডাল- এক কাপ
- •আদা বাটা ,রসুন বাটা -দেড় চা চামচ করে
- •পিয়াজ কুচি- আধা কাপ
- •কাঁচা মরিচ কুচি- স্বাদ মতো
- •ধনেপাতার কুচি
- •চালের গুড়া- পৌনে এক কাপ
- •আজোয়াইনের গুড়া- এক চা চামচ
- •স্বাদ মতো লবণ
- •ভূওতা শাক কুচি কুচি করে কেটে নেওয়া
- •আস্ত কুচা চিংড়ি মাছের চেয়ে একটু বড় সাইজের চিংড়ি মাছ
- •পর্যাপ্ত পরিমাণতেল
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম,বেটে নেওয়ার চিংড়ি মাছ এবং ডাল। এর সাথে এক। এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। যেমন, আদা বাটা,রয়াউন বাটা, আজওয়াইনের গুড়া,পিয়াজ কুচি,কাচা মরিচ কুচি, চালের গুড়া ,স্বাদ মত লবণ এবং ভূত্তা শাক দিয়ে খুব ভালো করে,হাতের সাহায্য মাখিয়ে নিতে হবে। এখানে কোন প্রকার পানি সংযুক্ত করব না।
- 2খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেওয়ার পর মিশ্রণটা হয়ে গেল। এখন এর সাথে আস্ত কিছু চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন এটা আলতো করে মাখিয়ে নিব। যেনো মাছ টা ভেংগে না যায়। পাকোড়ার উপর দিয়ে এই মাছ গুলো দেখতে বেশ ভাল লাগবে। এবং খেতে দারুন হবে। এখন চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেক গরম করে নিয়েছে।
- 3এখন এর মধ্যে এই মিশ্রণ থেকে হাতের মুঠোয় পছন্দ মতো নিয়ে, গোল গোল করে বানিয়ে, তেলের মধ্যে ছেড়ে দিব। প্রায় চার-পাঁচ মিনিট ভেজে বা পছন্দ মত ভাজা হলেই বের করে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিতে হবে । হয়ে গেল আমাদের ভুত্তা শাক দিয়ে চিংড়ি মাছ এর পাকোড়া তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই পাকোড়া বানাতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।
মিশ্রণে কি পানি যোগ করতে হয়?+
না, রেসিপি অনুযায়ী এই মিশ্রণে কোনো প্রকার পানি যোগ করা হয় না, শুধু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হয়।
পাকোড়া কতক্ষণ ভাজতে হয়?+
প্রায় চার-পাঁচ মিনিট ভাজতে হয়, অথবা পছন্দমতো ভাজা হলে তেল থেকে তুলে নিতে হয়।