Raishas Food

দারুন মজা আর খুবই সোজা রান্না উত্তরবংগের মশলাই আলু গোশত ! আলু দিয়ে গরুর গোশত রান্নার রেসিপি! Beef Curry

উত্তরবঙ্গের মশলায় আলু গোশত একটি সুস্বাদু গরুর মাংসের রান্না, যেখানে আলু ও গরম মসলা দিয়ে ঘন ঝোল তৈরি হয়। রান্না প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সময় নেয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা ২০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ পরিবেশনে এই আলু গোস্তে রয়েছে ৩৮১ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •গরুর মাংস - সোয়া কেজি
  • •আধা বাটা- দুই টেবিল চামচ
  • •রসুন বাটা আড়াই টেবিল চামচ
  • •মরিচের গুড়া দেড় চামচ
  • •হলুদের গুড়া- এক চামচ
  • •জিরার গুড়া ,গরম মসলার গুড়া ,2 চা চামচ ৭)করে ধনিয়ার গুড়া 2 টেবিল চামচ
  • •লবণ স্বাদমতো
  • •তেল পৌনে এক কাপ
  • •শুকনা মরিচ তিনটি
  • •দারচিনি চার থেকে পাচটি
  • •এলাচ পাঁচ থেকে ছয়টি
  • •লবঙ্গ আট দশটি
  • •তেজপাতা দুটি
  • •১৫পিয়াজ কুচি দেড় কাপ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা মাংসগুলো একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর সাথে এক এক করে সমস্ত মসলাগুলো দিয়ে দিব। যেমন আধা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুড়া, ধনিয়ার গুড়া,গরম মসলার গুড়া, দিয়ে দিচ্ছি তেজপাতা ,শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং একটু মোটা মোটা করে কেটে রাখা পিয়াজ কুছি গুলো আর তেল। এবংআধা পানি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাংসের মধ্যে এই মসলা গুলো মিশিয়ে নিতে হবে। তারপর এটা ২৫ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দেবো। এই সময়ের পর, চুলার জ্বালটা ধরিয়ে দিচ্ছি এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব।
  2. 2প্রায় ৪-৫ মিনিট পর মাংসগুলো থেকে পানি বের হওয়া শুরু করেছে। নেড়েচেড়ে আবার প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং চুলার জ্বালটা কিন্তু হাই হিটেই থাকবে। প্রায় ১৫ -২০ মিনিট পর,প্যানের ঢাকনা খুলে, এখন এর থেকে পানি গুলো টেনে নিয়েছে এবং মাংসগুলোর তেল বেরিয়ে এসেছে অর্থাৎ মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবং পেয়াজটাও গলে যাচ্ছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লাল ,আলু গুলো। অর্ধেক করে কেটে ধুয়ে নেওয়া হয়েছিল। নেড়েছেড়ে ৫-৬ মিনিটের মতো আলু দেওয়ার পর কষিয়ে নেওয়া হয়েছে । আবার এখন এর সাথে পরিমকন মত পানি দিয়ে নিচ্ছি।
  3. 3যেন মাংসটা ডুবে থাকে পানির মধ্যে এই পরিমাণ। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় ৪০ মিনিট পর এর পানির পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ,গরম মসলার গুড়া এবং ভাজা জিরার গুড়া। নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নিছি। আরো ৪-৫ মিনিট জাল দিয়ে তারপর চুলার আঁচটা বন্ধ করে দিব। এবং চুলার উপর কিছুক্ষণ রেখে দিব। তারপর নামিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল উত্তরবঙ্গের মসলায় আলু গোস্ত রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা ২০ মিনিট উল্লেখ করা হয়েছে।

মাংসের সাথে কতক্ষণ মসলা মাখিয়ে রাখতে হবে?+

মাংসের সাথে মসলা মিশিয়ে ২৫ থেকে ৩০ মিনিট রেখে দিতে হবে।

এক কাপ পরিবেশনে কত ক্যালরি আছে?+

এক কাপ পরিবেশনে এই আলু গোশতে প্রায় ৩৮১ ক্যালরি রয়েছে বলে উল্লেখ আছে।