নবাবী নাকি রাজকীয় স্বাদের গাজরের পুডিং! নিজেরা একবার বানিয়ে খেলেই বলতে পারবেন ! Carrot Pudding
গাজর, ডিম, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা দিয়ে তৈরি ক্যারামেল মাখানো নরম ও মসৃণ গাজরের পুডিং, যা পানির স্টিমে ধীরে সেট করা হয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা । পুষ্টি সম্পর্কিত: প্রতি ৪০ গ্রাম গাজরের পুডিং এর মধ্যে রয়েছে ১২৪ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •গাজর কুঁচি - দেড় কাপ
- •দুধ - আধা কাপ
- •কণ্ডেনসড মিল্ক - ১ কাপ
- •চিনি - স্বাদ মত
- •ডিম - ৬ টা
- •ভ্যানিলা এসেন্স - ৩ চা চামুচ
- •এক কাপের তিন ভগের এক ভাগ চিনি দিয়ে কারামেল তৈরি করে নিব।
রান্নার ধাপ
- 1প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। সে ক্ষেত্রে আমি যে পাত্রটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা উচু সসপ্যান । এর মধ্যেই আমি পুডিংটা তৈরি করব। সে ক্ষেত্রে এর মধ্যে নিয়ে নিলাম ক্যারামেলার জন্য চিনি। চুলার জালটা ধরিয়ে দিব । মাঝারি থেকেও কম আছে একটু রাখবো। এবং একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। যখন হালকা বাদামি হতে শুরু করবে, এবং এর থেকে ফেনা ফেনা হয়ে ধোঁয়া বের হবে, তখন ক্যারামেল টা সসপ্যান এর চারিদিকে ছড়িয়ে দিব। মাঝখানে অবশ্যই ক্যারামেল টা থাকবে এবং এটা চারদিকে ও ক্যারামেলটা আমি করে নেব। একটু উঁচু করে। যেমনটা থাকে হোটেলে এর পুডিং গুলো। সসপ্যানটা ঘুরিয়ে ছড়াতে থাকবো। কিছুক্ষণের মধ্যে এটা জমে সেট হয়ে যাবে। অর্থাৎ ঠান্ডা হলেই সেট হয়ে যাবে। এরপর এখানে গাজর গুলো গ্রেট করে নিয়েছি । তারপর এই গ্রেট করা গাজর গুলো একটি প্যানের মধ্যে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে, গাজর গুলো সিদ্ধ করে নিতে হবে ।
- 2প্রায় ১০-১২ মিনিট জাল দিয়ে গাওজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব অথবা পাটার সাহায্যে বেটে নিব। তারপর একটি বলের মধ্যে নিয়ে নিলাম ডিম গুলো। এর সাথে দিয়ে দেবো, কনডেন্স মিল্ক,দুই টেবিল চামচ চিনি , সাধারণ দুধ, ভ্যানিলা এসেন্স এবং ব্লেন্ড করা গাজর গুলো দিয়ে দিব। তারপর এই সমস্ত উপকরণ গুলো একটা বিটার মেশিন এর সাহায্য বিট করে নিব। অর্থাৎ খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি মিশ্রণটা সাসপেন এর মধ্যে যে চিনির ক্যারামেলটা করে রাখা হয়েছিল , এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিব। এরপর একটি বড় সাইজের পাতিল এর ভিতরে পানি গরম করে নিয়েছি। এবং একটি স্টিলের স্ট্যান বসিয়ে দিলাম। পানির পরিমান হচ্ছে সাসপেন্ যেন অর্ধেক ডুবে থাকে এই পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন পুডিং এর সাসপেন টা এই স্টানের উপর রেখে দিব। এবং অবশ্যই সসপ্যান এর উপর একটি ঢাকনা দিয়ে দেবো।
- 3আর এর উপর ভারী একটা পুতা দিয়ে দিলাম। তারপর পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানি ফুটে উঠবে তখন চুলার জ্বাল টা কমিয়ে সবচাইতে কম আছে করে দিব। এবং এই আছেই ৪৫ মিনিট থাকবে। এবং অবশ্যই বের করার আগ দিয়ে, একটি শুকনো কাঠি দিয়ে গেঁথে দেখে নিব ,যে পুডিংটা পরিপূর্ণভাবে হয়েছে কিনা। ঠিক ৪৫ মিনিট পর বের করে এটা বাইরে রেখে ঠান্ডা করে নিব । তারপর ফ্রিজের মধ্যে সারা রাত কিংবা, ঘন্টাখানেকের জন্য রেখে দেব। কিংবা কয়েক ঘন্টা ঠান্ডা করে নিলেই হবে। প্রায় ফ্রিজে রাখার ঘন্টা খানেক পর,এই সসপ্যান এর চারিদিকে একটা ছুড়ির সাহায্যে আলতো করে গেথে নিব। তারপর একটি প্লেটের মধ্যে পুডিং টা উলটো করে ঢেলে দিব। এভাবে হয়ে গেল রাজকীয় স্বাদের গাজরের পুডিং বানানোর রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
গাজরের পুডিং বানাতে কী কী উপকরণ লাগে?+
গাজর কুঁচি দেড় কাপ, দুধ আধা কাপ, কনডেন্সড মিল্ক ১ কাপ, চিনি স্বাদ মতো, ডিম ৬টি এবং ভ্যানিলা এসেন্স ৩ চা চামচ লাগে।
পুডিং কতক্ষণ স্টিমে রাখতে হয়?+
পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে সবচেয়ে কম রেখে ৪৫ মিনিট রাখতে হয়, এরপর শুকনো কাঠি দিয়ে দেখে নিতে হয়।
পুডিং কীভাবে পরিবেশন করতে হয়?+
পুডিং ঠান্ডা হয়ে সেট করার পর সসপ্যানের চারপাশে ছুরি দিয়ে আলতো করে গেঁথে একটি প্লেটে উল্টো করে ঢেলে দিতে হয়।