বাচ্চা বড় সবার অনেক পছন্দের "আইসক্রিম বরফি ক্যান্ডি" গুঁড়া দুধের দারুন মজার সন্দেশ ! Ice Cream Burfi Candy
গুঁড়া দুধ, ঘি আর চিনির শিরায় তৈরি ভ্যানিলা স্বাদের এই নরম বরফি ক্যান্ডি, যার উপরে ছড়ানো থাকে পেস্তা বাদাম। প্রস্তুত সময়: ১ ঘন্টা মিনিট। পুষ্টি সম্পর্কিত: একপিস গুড়া দুধের বরফির মধ্যে রয়েছে ৭০ থেকে ৮০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •গুড়া দুধ - ২৫০ গ্রাম
- •ঘি- ১৮০ গ্রাম
- •চিনি- ৭৫০ গ্রাম
- •পেস্তা বাদাম পছন্দ মতো কুচি করে কেটে নিব
- •পানি - ১৫০ মিলি বা আধা কাপ
- •ভ্যানিলা এসেন্স - ২ বা ৩ চা চামুচ
- •গ্লুকোজ - ১ বা ২ টেবিল চামুচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটা কাচের চারকোনা এবং উচু ট্রে নিয়ে নিলাম। এর মধ্যে তেক ব্রাশ করে নিয়েছি। এবং একটা বেকিং শিট বিছিয়ে দিচ্ছি। এর উপরে পেস্তাবাদাম ছড়িয়ে ছিটিয়ে দিব। আর এই সন্দেশ এর মধ্যে পেস্তাবাদাম টাই ব্যবহার করা হয়। এটা এক সাইডে রেখে দিব। যখন সন্দেশটা সম্পূর্ণভাবে হয়ে আসবে তখন এর উপরে ঢেলে দিতে হবে। এখন একটি বলের মধ্যে গুড়া দুধ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ১৮০ গ্রাম ঘি । ঘিটা সম্পূর্ণ ঢেলে দিব। না অল্প অল্প করে তিনবার বা চার বার এর মত দিতে থাকব। এবং গুড়া দুধটা সাথে হাতের সাহায্যে মিশিয়ে নিতে থাকবো। সবটুকু ঘি দিয়ে নেওয়ার পর , এখন এটা তিন চার মিনিট যাবত,হাতের সাহায্যে কচলিয়ে নিতে হবে গুড়া দুধ টা সম্পূর্ণ গুড়া থাকে, তবে এর ভিতরে যে একটা দানাদার অংশ থাকে সেটা যেন একদম মিস হয়ে যায় ।
- 2একদম পাতলা আবরণ হয় এরকম করে হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে ময়ান দিয়ে নিব। এখন গুড়া দুধটা বেশ পাতলা হয়েছে,এটা এক সাইডে রেখে দিব। এরপর চুলায় প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম এর সাথে পানি দিয়ে ,ঘন একটি শিরা তৈরি করে নিব। নাড়তে নাড়তে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জ্বাল দিয়ে নেওয়ার পর ,চিনিটা গলে গিয়ে। ঘন শিরায় পরিণত হয়েছে। এখন এর মধ্যে গুড়া দুধ আর ঘিয়ের মাখিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিব। খুব ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিতে হবে,চিনির এই শিরার সাথে। যখন সম্পূর্ণ মিশে যাবে তখন চুলের জলটা হাই হিটে করে দিব। এবং অনবরত নেড়ে এটা শুকিয়ে নিতে হবে। মিনিট খানেক এর মধ্যে এটা শুকিয়ে আসছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব, ভ্যানিলা এসেন্স যেহেতু আইসক্রিম টাইপের তাই ।
- 3আর দিয়ে দিচ্ছি গ্লুকোজ। নেড়েচেড়ে আবারও মিশিয়ে একটু শুকিয়ে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যে এটা শুকিয়ে গেছে অর্থাৎ আমি যেমনটা চেয়েছি ঠিক সেই পরিমাণই। যদি বেসি শুকিয়ে আসে তাহলে এটা আরো অনেক বেশি শক্ত হয়ে যাবে। তাই এটা এখন এই ক্রিমি অবস্থায় রয়েছে। আর ন নাড়া দেওয়া মাত্রই এটা পেনের থেকে খুলে আসছে অর্থাৎ প্যানের সাথে লেগে যাচ্ছে না। এই অবস্থায় আমি এখন চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি। এখন কাচের অই ট্রে এর মধ্যে এই গুলো ঢেলে দিব। খুব ভালো করে সমান করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর কেটে পরিবেশন করব । নিজ পছন্দ মতো করে বরফির মতো স্লাইস করে নিলাম। এভাবে হয়ে গেল আইসক্রিম বরফি ক্যান্ডি। গুড়া দুধের দারুন মজার সন্দেশ রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
আইসক্রিম বরফি ক্যান্ডিতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে গুঁড়া দুধ ২৫০ গ্রাম, ঘি ১৮০ গ্রাম, চিনি ৭৫০ গ্রাম, পানি ১৫০ মিলি, ভ্যানিলা এসেন্স ২-৩ চা চামচ, গ্লুকোজ ১-২ টেবিল চামচ এবং পেস্তা বাদাম লাগে।
মিশ্রণ কখন চুলা থেকে নামাতে হবে?+
মিশ্রণ ক্রিমি অবস্থায় থাকলে এবং নাড়া দিলেই প্যানের গা থেকে সহজে উঠে আসলে চুলার জ্বাল বন্ধ করতে হবে। বেশি শুকিয়ে গেলে বরফি অনেক শক্ত হয়ে যায়।
বরফি কখন কেটে পরিবেশন করতে হবে?+
ট্রেতে ঢেলে সমান করার পর কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করতে হবে।