খুবই সহজে আজীবন খাবার টিপস সহ মেরিডিয়ান চিকেন চিপস তৈরি ও সংরক্ষণ ! Meridian Chicken Chips Recipe
সাবুদানা ও মুরগির কিমা দিয়ে তৈরি মচমচে চিকেন চিপস, যা রোদে শুকিয়ে সংরক্ষণ করে পরে তেলে ভেজে খাওয়া যায়। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম এই মেড়িডিয়ান চিকেন চিপস এর মধ্যে রয়েছে ৫৪৬ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •সাবুদানার গুড়া বা টাপিওকা ফ্লয়র- সোয়া কাপ
- •মুরগির মাংসের কিমা - এক কাপের আট ভাগের এক ভাগ
- •রসুন বাটা- দেড় চা চামচ
- •আদা বাটা- দেড় চা চামচ
- •মরিচের গুড়া- দেড়চামচ
- •লবন- দেড় চামচ
- •টেস্টিং সল্ট - এক চামচ
- •তেল - এক টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে উপর সমস্ত উপকরণগুলো নিয়ে নেব । যেমন ,সাবুদানার গুড়া,মাংসের কিমা ,মরিচের গুঁড়া ,রসুন বাটা, আদা বাটা,টেস্টিং সল্ট, লবণ এবং তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে আধা কাপ পরিমাণ পানি ,দিয়ে একটি শক্ত দো তৈরি করে নিব। আমার অভিজ্ঞতা থেকে এর আগেও আমি বানিয়েছিলাম চিপস তাই এই পরিমান পানিগাই লাগবে। এখানে রুটি পরোটার চাইতে একটু শক্ত দো তৈরি করে নিব। এখন এর থেকে তিন ভাগ করে নিলাম। তারপর পুতার মতো করে, লম্বা এবং উচু সাইজ করে নিব। তারপর তিনটি একটু চিকন এবং উঁচু করে, পুতার মত বানিয়ে নিলাম। এখন ফুটন্ত গরম পানির মধ্যে একটা স্টিল এর স্টান বসিয়ে দিলাম। তারপর এর উপরে জালি দিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর এই তিনটাই জালির উপর রেখে দিব। চুলার জ্বাল টা কম আচে করে দিব। একদম।
- 2কম আচে এটা ৪৫ মিনিট সিদ্ধ করে নিব। প্রায় ৪৫ মিনিট পর,এটা খুব সাবধানে বের করে নিব। তারপর এটা একটু ঠান্ডা হলে ,ফ্রিজের মধ্যে রেখে, ছয় থেকে সাত ঘন্টার জন্য ঠান্ডা বরফ করে নেব। ফ্রিজে ঘণ্টাখানেক রেখে এটা শক্ত হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম । এখানে স্লাইস করার জন্য আমি সমান একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম। সাধারণত এটা বাণিজ্য মেলা থেকে আমার নেওয়া হয়েছিল। এটা স্টিলের লম্বা দুপাশেই চিপসের জন্য শেপ দেওয়া আছে। একটা হচ্ছে আকাবাকা আরেকটা হচ্ছে সমান। আমি সমানটাই নিচ্ছি। একটু সময় নিয়ে একই সাইজের করে,এর ভিতর দিয়ে আমি চিপস গুলো কেটে বের করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব এই সব গুলো । তারপর রোদে এগুলো শুকিয়ে নিব । রোদে শুকানো মাত্র এইগুলো পাপড়ের মতো হয়ে গিয়েছে। একদম শক্ত চাপ দিলেই মুচড়ে ভেংে পড়ছে।
- 3এখন এইগুলো শুধুমাত্র ভেজে নিলেই হবে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল টা এখানে ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে গরম আছে। এখানে আমি তেল মাপার যন্ত্রটা দিয়ে মেপে নিয়েছি। এখন এই চিপসগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া মাত্র এগুলো উপরে উঠে চলে আসছে । দেওয়া মাত্রই এগুলো ভাজা হয়ে যায়। একটু উল্টে -পাল্টে আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো করে ভেজে নেব । আর রোদে শুকানোর পর ,এর থেকে যত গুলো মন চাইলে ভেজে নিবেন এবং বাকি গুলো একটি কন্টেইনারে ভরে রেখে দিলে হবে। যখন মন চাইবে তখন বের করে শুধুমাত্র তেলে ভেজে নিলেই হবে। আর এই ভেজে রাখা চিপস এর সাথে এখন আমি চিপস এর মসলাটা দিয়ে একটু ঝাকিয়ে নিব। তবে তেল থেকে বের করার সাথে সাথে মসলা গুলো দিয়ে নিলে ভালো হয়। এই চিপস এর মসলাটা আমার ঘড়োয়া তৈরি করেছি। এভাবে হয়ে গেল মেরিডিয়ান চিকেন চিপস তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই চিপস তৈরিতে কী কী উপকরণ লাগে?+
সাবুদানার গুঁড়া বা টাপিওকা ফ্লয়ার, মুরগির কিমা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট ও তেল লাগে। সাথে আধা কাপ পানি ব্যবহার করে শক্ত দো তৈরি করা হয়।
চিপস কতক্ষণ সিদ্ধ করতে হয়?+
রেসিপি অনুযায়ী চুলার আঁচ কম রেখে প্রায় ৪৫ মিনিট সিদ্ধ করতে হয়। এরপর ফ্রিজে ছয় থেকে সাত ঘণ্টা ঠান্ডা করে শক্ত করে নিতে হয়।
ভাজার আগে চিপস কীভাবে শুকাতে হয়?+
স্লাইস করা চিপসগুলো একটি প্লেটে ছড়িয়ে রোদে শুকাতে হয়। শুকিয়ে পাপড়ের মতো শক্ত হলে সংরক্ষণ করে পরে ভাজলেই চলে।
প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
Tea ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
দারুন সোজা হেব্বি মজার গুঁড়া দুধের বরফি সন্দেশ মিষ্টি ! Milk Powder Burfi Sondes Misti Recipe
🍽️
বাচ্চা বড় সবার অনেক পছন্দের "আইসক্রিম বরফি ক্যান্ডি" গুঁড়া দুধের দারুন মজার সন্দেশ ! Ice Cream Burfi Candy
🍽️