তুলতুলে নরম মুখে দিলেই গলে যাবে দারুন স্বাদের টার্কিশ সুলতানের লোকুমু ! Turkish Rolls Sultan Lokumu
দুধ, চিনি ও ময়দা দিয়ে তৈরি নরম ট্রে-কেক রোলের ভেতরে হুইপ ক্রিম ভরা থাকে, উপরে নারিকেল, কাজুবাদাম ও পেস্তার গুঁড়া ছিটানো হয়। প্রস্তুত সময়: ৫০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •দুধ - আধা লিটার
- •চিনি -আধা কাপ
- •ময়দা পণে এক কাপ
- •মাখন -এক টেবিল চামচ
- •ভ্যানিলা এসেন্স -আধা চা চামচ
- •ক্রিমের জন্য
- •হুইপ ক্রিম দেড় কাপ
- •চিনি গুড়া করে নেওয়া - দেড় কাপ
- •ভ্যানিলা এসেন্স - দেড় চা চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটা টিনের চারকোনা প্যান। নিয়ে নিলাম। এই প্যান টা হচ্ছে ১০ ইঞ্চি স্কয়ার সব দিক দিয়েই। এর ভিতর বেকিং শিট বা ওয়াক্স পেপার বিছিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিচ্ছি, নারিকেল কুড়ানো। সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপর এটা এক সাইডে রেখে দিব। এখন চুলায় একটি প্যানের মধ্যে দুধ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, চিনি এবং ময়দা। খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে এটা যখন থকথকে বা আঠালো হবে,তখন এর মধ্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং মাখন। খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে একদম আঠালো হয়ে গিয়েছে। এটা এখন নামিয়ে,এগুলো অল্প অল্প করে ঢেলে দিব নারিকেলের চারকোনা প্যানের মধ্যে। খুবই সাবধানের সাথে ঢেলে ছড়িয়ে দিতে হবে।
- 2আমি এখানে স্প্যাচুলা এবং চামচ দুটি ব্যবহার করছি। অল্প অল্প করে ঢেলে দিলাম। এবং স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। তারপর সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর অন্য একটি বলের মধ্যে হুইপ ক্রিম নিয়ে নিলাম। এর সাথে গুড়া করা চিনি গুলো দিয়ে দিচ্ছি । এখন একটি বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি। তারপর এর মধ্যে ভ্যানিল এসেন্স দিয়ে, আবারো বিট করে নিয়েছি। এখানে চিনি বেশি দিলে কিন্তু ক্রিম টা শক্ত হয়। আর যতক্ষণ না পর্যন্ত শক্ত একটি ক্রিম তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। এভাবে তৈরি হয়ে গেল আমাদের ক্রিম। এখন ট্রে এর মধ্যে থাকা মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এটা আমি তিনটি ভাগ করব এবং ভাগ করে রোল করে নিব। তাই আমি এখানে একটা ছুড়ির সাহায্যে এর ভিতর লম্বা করে অর্থাৎ সোজা দুটি লম্বা এবং মাঝখানে দুটি লম্বা করে দাগ দিয়ে দিলাম ,অর্থাৎ গেঁথে দিলাম।
- 3এর উপরে আমি এই ক্রিমটা,খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি । ক্রিমটা খুব ভালো করে উপরে সমানভাবে দিয়ে দেওয়া হলো । এখন যে দুটি পাশে আমি কেটে রেখেছিলাম এই দুই পাশেই আমি কাজুবাদাম লম্বা ভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু ক্রিম উপরে দিয়েছে তাই দেখা যাচ্ছে দাগ গুলো তবে একটা আন্তাজ আছে সেই অনুযায়ী বাদাম দিয়ে দিলাম। এখন ছুরির সাহায্যে আলতো করে বের করে, রোল করে নিব। এবং এর উপরে লম্বা ভাবে কিছু সবুজ পেস্তা বাদাম এর গুড়া ছিটিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটাই তুলে নিব। ভিতরে ক্রিমে ভরা আর হচ্ছে উপরে নারিকেল আর বাদাম ভরপুর। এভাবে হয়ে গেল টার্কিশ সুলতানের লোকুমু রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
সুলতানের লোকুমু বানাতে কী কী উপকরণ লাগে?+
দুধ, চিনি, ময়দা, মাখন, ভ্যানিলা এসেন্স দিয়ে বেস তৈরি হয় এবং ক্রিমের জন্য হুইপ ক্রিম, গুঁড়া চিনি ও ভ্যানিলা এসেন্স লাগে।
প্যানের আকার কত ছিল?+
রেসিপিতে ব্যবহৃত টিনের চারকোনা প্যানটি সব দিক দিয়ে ১০ ইঞ্চি স্কয়ার ছিল, নিচে বেকিং শিট বা ওয়াক্স পেপার বিছিয়ে নেওয়া হয়েছিল।
মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।
Tea ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
দারুন সোজা হেব্বি মজার গুঁড়া দুধের বরফি সন্দেশ মিষ্টি ! Milk Powder Burfi Sondes Misti Recipe
🍽️
বাচ্চা বড় সবার অনেক পছন্দের "আইসক্রিম বরফি ক্যান্ডি" গুঁড়া দুধের দারুন মজার সন্দেশ ! Ice Cream Burfi Candy
🍽️