খুবই সহজে আজীবন খাবার টিপস সহ মেরিডিয়ান শ্রিম্প চিপস তৈরি ও সংরক্ষণ ! Meridian Shrimp Chips Recipe
সাবুদানা ও বাটা চিংড়ি দিয়ে তৈরি মচমচে শ্রিম্প চিপস, যা রোদে শুকিয়ে সংরক্ষণ করে পরে তেলে ভেজে খাওয়া যায়। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম এই মেড়িডিয়ান শ্রিম্প চিপস এর মধ্যে রয়েছে ৪০০ থেকে ৫৫০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •সাবুদানার গুড়া- সোয়া কাপ
- •বাটা চিংড়ি মাছ- এক কাপের আট ভাগের এক ভাগ
- •রসুন বাটা- দুই চা চামচ
- •মরিচের গুড়া- এক চামচ
- •লবন- এক চামচ
- •টেস্টিং সল্ট - এক চামচ
- •তেল - এক টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে উপর সমস্ত উপকরণগুলো নিয়ে নেব । যেমন ,সাবুদানার গুড়া,বেটে নেওয়া চিংড়ি মাছ,মরিচের গুঁড়া ,রসুন বাটা, টেস্টিং সল্ট, লবণ এবং তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে আধা কাপ পরিমাণ পানি ,দিয়ে একটি শক্ত দো তৈরি করে নিব। এখন এর থেকে তিন ভাগ করে নিলাম। তারপর পুতার মতো করে, লম্বা এবং উচু সাইজ করে নিব। তারপর তিনটি একটু চিকন এবং উঁচু করে, পুতার মত বানিয়ে নিলাম। এখন ফুটন্ত গরম পানির মধ্যে একটা জালি দিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর এই তিনটাই ছেড়ে দিব। চুলার জ্বাল টা কম আচে করে দিব। একদম। কম আচে এটা ৪৫ মিনিট সিদ্ধ করে নিব। প্রায় ৪৫ মিনিট পর,এটা খুব সাবধানে বের করে নিব। তারপর এটা একটু ঠান্ডা হলে ,ফ্রিজের মধ্যে রেখে, ছয় থেকে সাত ঘন্টার জন্য ঠান্ডা বরফ করে নেব।
- 2ফ্রিজে ঘণ্টাখানেক রেখে এটা শক্ত হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম । এখানে স্লাইস করার জন্য আমি সমান একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম। সাধারণত এটা বাণিজ্য মেলা থেকে আমার নেওয়া হয়েছিল। এটা স্টিলের লম্বা দুপাশেই চিপসের জন্য শেপ দেওয়া আছে। একটা হচ্ছে আকাবাকা আরেকটা হচ্ছে সমান। আমি সমানটাই নিচ্ছি। একটু সময় নিয়ে একই সাইজের করে,এর ভিতর দিয়ে আমি চিপস গুলো বের করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব এই সব গুলো । তারপর রোদে এগুলো শুকিয়ে নিব । রোদে শুকানো মাত্র এইগুলো পাপড়ের মতো হয়ে গিয়েছে। একদম শক্ত চাপ দিলেই মুচড়ে ভেংে পড়ছে। এখন এইগুলো শুধুমাত্র ভেজে নিলেই হবে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল টা এখানে ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে গরম আছে। ওখানে আমি তেল মাপার যন্ত্রটা দিয়ে মেপে নিয়েছি।
- 3এখন এই চিপসগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া মাত্র এগুলো উপরে উঠে চলে আসছে । দেওয়া মাত্রই এগুলো ভাজা হয়ে যায়। একটু উল্টে -পাল্টে আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো করে ভেজে নেব । আর রোদে শুকানোর পর ,এর থেকে যত গুলো মন চাইলে ভেজে নিবেন এবং বাকি গুলো একটি কন্টেইনারে ভরে রেখে দিলে হবে। যখন মন চাইবে তখন বের করে শুধুমাত্র তেলে ভেজে নিলেই হবে। আর এই ভেজে রাখা চিপস এর সাথে এখন আমি চিপস এর মসলাটা দিয়ে একটু ঝাকিয়ে নিব। এই চিপস এর মসলাটা আমি ঘড়ে তৈরি করেছি। এভাবে হয়ে গেল মেরিডিয়ান শ্রিম্প চিপস তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। নির্দেশনা: সাবুদানা গুঁড়া করে টাপিওকা ময়দা মানে টাপিওকা ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন। যা বিদেশে বলা হয়। আর শুখনো চিপসগুলো একটা এয়ার টাইট কনটেইনারে ভরে শুখনো যায়গায় অনেকদিন রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন বের করে ভেজে নিতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
এই চিপস তৈরিতে প্রধান উপকরণ কী কী?+
সাবুদানার গুঁড়া, বাটা চিংড়ি মাছ, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট ও তেল প্রধান উপকরণ। এর সাথে আধা কাপ পানি দিয়ে শক্ত দো তৈরি করা হয়।
শুকনো চিপস কীভাবে সংরক্ষণ করা যায়?+
রোদে শুকানো চিপস একটি এয়ার টাইট কনটেইনারে ভরে শুকনো জায়গায় অনেকদিন রাখা যায়। প্রয়োজন হলে তেলে ভেজে নিলেই হয়।
ভাজার আগে তেল কতটুকু গরম করতে হবে?+
রেসিপি অনুযায়ী তেল ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিতে হবে। তেল মাপার যন্ত্র দিয়ে তাপমাত্রা মেপে নেওয়া হয়েছে।
Tea ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
দারুন সোজা হেব্বি মজার গুঁড়া দুধের বরফি সন্দেশ মিষ্টি ! Milk Powder Burfi Sondes Misti Recipe
🍽️
বাচ্চা বড় সবার অনেক পছন্দের "আইসক্রিম বরফি ক্যান্ডি" গুঁড়া দুধের দারুন মজার সন্দেশ ! Ice Cream Burfi Candy
🍽️