মেঘের বাড়ীর দারুণ মজার আচারি মুরগি রান্না রেসিপি ! Achari Chicken Murgi Ranna Recipe
মুরগির মাংস পাঁচফোড়ন, পেঁয়াজ ও আচার দিয়ে মসলাদার ঝাল-টক স্বাদে রান্না করা একটি জনপ্রিয় বাঙালি মাংসের পদ। রসুন ও লেবুর রসে ভেজানো রসুনের কোয়াও এতে যোগ হয়। প্রস্তুত সময় : ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম পরিবেশনে এই আচারি মাংসের মধ্যে রয়েছে ১৫৫ থেকে ২০৩ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস-৭০০-৮০০ গ্রাম
- •আদা বাটা,রসুন বাটা,হলুদ গুড়া- এক করে
- •সরিষার তেল- দুই টেবিল চামচ
- •রসুনের কোয়া - আধা কাপ এর সাথে লেবুর রস এবং একটু লবন দিয়ে মিশিয়ে রেখেছি ২,৩ ঘন্টা
- •পাচফোড়ন দুই টেবিল চামচ
- •শুকনো মরিচ- দুটি
- •পেঁয়াজ কুচি এক কাপ
- •আদা বাটা দুই টেবিল চামচ
- •রসুন বাটা টেবিল চামচ
- •জিরার গুড়া এক চা চামচ
- •সরিষার তেল আধা কাপ
- •লবণ স্বাদমতো
- •হলুদ গুঁড়া দুই চা চামচ
- •মরিচের গুঁড়া স্বাদমতো
- •শেষের দিকে পাচফোড়ন এর গুড়া- এক চা চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে পরিস্কার করে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। তারপর ধুয়ে নিয়েছি। এখন এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি, আদা বাটা ,রসুন বাটা হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। ৮ থেকে ১০ মিনিট মাংসগুলো ভেযে নেওয়ার পর, বের করে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি,আধ ভাঙ্গা করে রাখা পাঁচফোড়নের গুড়া এবং শুকনা মরিচভেংে দিয়ে দিব। নেড়েচেড়ে আধ মিনিট ভেজে নেব। আধ মিনিট ভেজে নেওয়ার পর, এর মধ্যে দিয়ে দিয়েছি, পিয়াজ কুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটা লালচে করে ভাজা হলে, এর সাথে দিয়ে দিয়ে দিব,আধা বাটা, রসুন বাটা ,হলুদ গুঁড়া এবং স্বাদমতো মরিচের গুড়া দিয়ে একটু পানি দিয়ে মসলাটা কষিয়ে নিতে হবে।
- 2কয়েক মিনিট মশলাটা ভেজে নেয়ার পর, যখন এর উপরে তেল ভাসমান হয়ে আসবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি,যেকোনো আচার। আমার কাছে জলপাইয়ের আচার পেস্ট করা ছিল এটা দিয়ে দিচ্ছি। অথবা এখানে কাঁচা আম বা কাঁচা জলআই ব্যবহার করেতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো। আর পরিমান মত পানি দিয়ে দিচ্ছি এবং স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ৭-৮ মিনিট জাল দিয়ে নেয়ার পর, এখন এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রসের সাথে ডুবে থাকা রসুনের কোয়া গুলো। নেড়েচেড়ে রশুনের কোয়াগুলো সেদ্ধ হয়ে আসা, পর্যন্ত চুলার জাল মাজারি আছে এটা রান্না করতে হবে।
- 3প্রায় ৫ মিনিট পর সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়েচেড়ে আরও চার পাচ মিনিট রেখে তারপর এর উপর থেকে এক চা চামচের মতো পাচফোড়নের গুড়া ছিটিয়ে দিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি। এবং মিনিট খানেকের মতো চুলার উপর রেখে তারপর পরিবেশন করবো এইভাবে হয়ে গেল। দারুন মজার মেঘের বাড়ির। আচারি মুরগির মাংস রান্নার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
আচারি মুরগি রান্নায় কী কী প্রধান উপকরণ লাগে?+
এই রেসিপিতে মুরগির মাংস, সরিষার তেল, পাঁচফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ ও জিরার গুঁড়া এবং যেকোনো আচার ব্যবহার করা হয়েছে।
আচারের বদলে কী ব্যবহার করা যায়?+
আচারের বদলে কাঁচা আম বা কাঁচা জলপাই ব্যবহার করা যাবে বলে রেসিপিতে উল্লেখ করা হয়েছে।
এই রেসিপি প্রস্তুত করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুতের মোট সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।