Raishas Food

ঝটপট দারুণ মজার রান্না ডিম দিয়ে মসুর ডাল ভুনা ! Dim Mosur Dal Vuna

মসুর ডাল ও পোচ করা ডিম দিয়ে তৈরি একটি সহজ ভুনা রান্না, যেখানে জিরা ও টমেটোর স্বাদ থাকে। প্রস্তুত সময় প্রায় ৪০ মিনিট। প্রস্তুত সময়: ৪০ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •মসুরের ডাল এক কাপ
  • •ডিম চারটি
  • •পেঁয়াজ কুচি আধা কাপের থেকে একটু বেশি ৪)আদা বাটা, রসুন বাটা এক টেবিল চামচ করে ৫)হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেড় চা চামচ করে
  • •জিরার গুড়া এক চা চামচ
  • •টমেটো কুচি দুটি
  • •কাঁচা মরিচ চারটে
  • •লবণ স্বাদ মতো
  • •তেল পরিমাণ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চারটি ডিম নিয়ে নিলাম। এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটি ডিম ছেড়ে পোচ করে নিব। ডিমটা পোচ করতে হবে। একপাশ ভাজা হলে অপরপাশটি উল্টে দিব। যেন কুসুমের দিকটা ঢেকে থাকে। এভাবে সবগুলো ডিম পোচ করে একটি প্লেটের মধ্যে রাখবো। তারপর এক টেবিল চামচ তেল দিয়ে, এরমধ্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পিয়াজচটা একটু লালচে হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ,আধা বাটা, রসুন বাটা অল্প করে পানি দিয়ে নিব।
  2. 2যেন মসলগুলো পুড়ে না যায় । তারপর দিয়ে দিচ্ছি জিরার গুড়া। মসলাটা একটু কষিয়ে নিতে হবে ২-৩ মিনিট কষিয়ে নেওয়ার পর ,এখন এর সাথে দিয়ে দিচ্ছি মসুরের ডালগুলো যা ঘন্টাখানেক ভিজিয়ে রাখা হয়েছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ । একটু মিশিয়ে নিচ্ছে, তারপর এখানে এক কাপের একটু বেশি পানি দিয়ে নিব। আর ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে। তাই এখানে অল্প পানিতে ঘন ভাবে ডালটা সিদ্ধ করে নেব । প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
  3. 3মিনিট খানেক পরে ডালগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটোগুলো । আর এর উপর দিয়ে ডিমপথগুলো বিছিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় পাঁচ ছয় মিনিট পর এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমগুলো উপরের দিকে ভাসমান হয়ে আছে তাই এর ভিতর দিকে দিয়ে দিব আরো কয়েক মিনিট জ্বাল দিয়ে নিব। তারপর জালটা বন্ধ করে দিব।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কয়টি ডিম লাগবে?+

উপকরণে চারটি ডিম লাগবে, যা প্যানে পোচ করে ডালের উপর বিছিয়ে দিতে হয়।

মসুরের ডাল কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে?+

রেসিপি অনুযায়ী মসুরের ডাল ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে, তারপর রান্নায় দিতে হবে।

মোট প্রস্তুত সময় কত?+

এই রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা আছে।