Raishas Food

মাত্র ৩ টি উপাদানে দারুন মজার দুধ ময়দার মিষ্টি ! Dudh Moydar Misti Recipe

দুধ, ময়দা ও চিনির শিরায় ভেজানো ভাজা পিঠার মতো মিষ্টি। এলাচের স্বাদে ভরা, সারারাত ডুবিয়ে রাখলে নরম হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা দুই কাপ
  • •দুধ এক লিটার
  • •চিনি তিন কাপ
  • •পানি তিন কাপ
  • •এলাচ পরিমাণ মত
  • •তেল
  • •লবন

রান্নার ধাপ

  1. 1প্রথমে চুলায় একটি প্যাণের মধ্যে দুধ নিয়ে নিলাম। এর সাথে কয়েক টা এলাচ ছেড়ে দিয়ে দিব। তারপর দুধটা অনবরত নেড়ে এটা শুকিয়ে অর্ধেক করে নিতে হবে। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে ,যেন নিচের দিকে লেগে না যায় মিনিটখানেক জাল দিয়ে দুধের পরিমাণটা অর্ধেক হয়ে এসেছে এখন এলাচ গুলো বের করে ফেলে দিব। এবং এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ময়দা গুলো অল্প অল্প করে ঢেলে, রুটির মতো করে ময়দার কাই তৈরি করে নিব। একটু ঠান্ডা হোক। তারপর ,অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম চিনি । এর সাথে দিয়ে দিচ্ছি পানি ,এবং এলাচ ভেঙ্গে দিয়ে দিব।
  2. 2যখন ফুটে আসবে তখন আরো ৪-৫ মিনিট জাল দিয়ে তারপরে এই পাতলা শিরাটা এক সাইডে রেখে দিব। এখন,ময়দাটা ময়ান দিয়ে নেওয়ার পর এর থেকে হাতের মুঠোয় পরিমাণ মতো নিয়ে গোল করে নিব। তারপর একটু চেপ্টা করে ,একটা প্লেটে রেখে দিব। সবগুলো এভাবে করে রেখে দিব এ পিঠায়াগুলো। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মাঝারি আছে গরম করা হয়েছে ,এর মধ্যে এই মিষ্টি অথবা পিঠাগুলো ছেড়ে ভেজে নিতে হবে। কয়েক মিনিট পরে এগুলো একবার উল্টে দিব। এভাবে উল্টেপাল্টে মিনিটখানেক ভেজে বাদামী হয়ে আসলে, এগুলো বের করে নেব।
  3. 3এভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে । এটা রেখে দেওয়ার পরে আরো বাদামি হয়ে যাবে। এখন মিষ্টি গুলো ঠান্ডা হয়ে গিয়েছে । এবং চিনির সিরাটাও একটু ঠান্ডা হয়েছে। এর মধ্যে আমি এই মিষ্টিগুলো সারারাতের জন্যে ডুবিয়ে রাখবো। পরের দিন সকালে এটাএকটু ফুলে উটগেছে। কিন্তু এর ভিতরে সম্পূর্ণ শিরা গুলো প্রবেশ করতে পারে না। তবুও এই মিষ্টিটা ভীষণ মজার হয়। একবার বানালেই বুঝতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই। মাত্র তিনটা উপদানেই তৈরি হয়ে গেলে এই দুধ ময়দার মিষ্টি।

সচরাচর জিজ্ঞাসা

দুধ ময়দার মিষ্টি বানাতে কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে ময়দা দুই কাপ, দুধ এক লিটার, চিনি তিন কাপ, পানি তিন কাপ, এলাচ, তেল ও লবণ লাগে।

মিষ্টিগুলো শিরায় কতক্ষণ ডুবিয়ে রাখতে হয়?+

ভাজা মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে চিনির শিরায় সারারাতের জন্য ডুবিয়ে রাখতে হয়। পরের দিন সকালে সেগুলো একটু ফুলে ওঠে।