খুবই সোজা দারুণ মজার কলমি শাকের চিকেন পাকোড়া ! Chicken Kolmi Shak Pakora
মসুরের ডাল, মুরগির কিমা ও চালের গুঁড়া দিয়ে তৈরি সহজ ও মুচমুচে চিকেন পাকোড়া। ঘরোয়া উপকরণে বানানো এই পাকোড়া চায়ের সঙ্গে জমে ভালো। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম চিকেন কলমি শাকের এই পাকড়ার মধ্যে রয়েছে ২২০ থেকে ২৭৫ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •বেটে নেওয়া মসুরের ডাল পৌনে এক কাপ
- •মুরগির মাংসের কিমা আধা কাপ
- •চালের গুড়া পোনে এক কাপ
- •পেঁয়াজ কুচি আধা কাপ
- •কাচামরিচ কুচি স্বাদ মত
- •আজওয়াইনের গুড়া এক চা চামচ
- •জিরার গুড়া এক চা চামচ
- •আদা এবং রসুন বাটা এক চা চামচ করে। ৯)লবণ স্বাদ মত
- •তেল পরিমাণমতো।
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম বেটে রাখা ডালগুলো। আর মাংসের কিমা। এর সাথে দিয়ে দিচ্ছি, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কচি, জিরার গুড়া, আজওয়াইনের গুড়া, চালের গুড়া। ,আদা বাটা, রসুন বাটা স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মিশ্রণ টা যেন একটু নরম হয়। সে ক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তবে প্রাণী দিয়ে নিতে হবে।
- 2আর যদি পাকোরার এই মিশ্রণটা শক্ত হয়, তাহলে ভাজার পর এগুলো শক্ত হবে। তাই পাকোড়ার মিশ্রণটা একটু পাতলা করতে হবে। না হয় এগুলো শক্ত হলে পরবর্তীতে আর মুচমুচে হবে না। একটু নরম করে হয়ে গেল এটা পাকোড়ার মিশ্রণটা। এখন চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, মাঝারি আছে রেখে। এখন এর মধ্যে পাকোড়ার মিশ্রণ থেকে হাতের মুঠোয় পছন্দ মত নিয়ে,গোল গোল করে ছেড়ে দিব।
- 3নেড়েচেড়ে বা উল্টে পাল্টে ,পছন্দ মত ভেজে নিতে হবে। প্রায় তিন চার মিনিট হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর ,এগুলো বের করে নিয়েছি । আর যেহেতু এটা গরম অবস্থায় রয়েছে এটা রেখে দেওয়ার পরে আরো বাদামি হয়ে আসবে। এভাবে প্রত্যেকটা ভেজে বের করে নিব। হয়ে গেল আমাদের কলমি শাকের চিকেন পাকোড়া রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই পাকোড়া তৈরিতে প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
পাকোড়ার মিশ্রণ কেমন হওয়া উচিত?+
মিশ্রণটি একটু নরম ও পাতলা হওয়া উচিত, কারণ শক্ত হলে ভাজার পর পাকোড়া শক্ত হয়ে যাবে এবং মুচমুচে হবে না।
পাকোড়া কীভাবে ভাজতে হয়?+
মাঝারি আঁচে গরম তেলে গোল গোল করে ছেড়ে তিন-চার মিনিট হালকা বাদামি করে ভেজে নিতে হয়।