ঝটপট তৈরি দারুণ মজার অনন্যা তাসনিমের বেগুনের সালাদ ! Eggplant Beguner Salad
লম্বা বেগুন হলুদ ও লবণ মাখিয়ে সরিষার তেলে ভেজে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ও ধনেপাতার সাথে মিশিয়ে তৈরি হয় এই ঝটপট সালাদ। সাথে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করা হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •বেগুন
- •টমেটো কিউব করে কাটা
- •পেঁয়াজ- এর পাতা গুলো গোল করে খুলে নেওয়া কাঁচামরিচ কুচি
- •ধনেপাতা কুচি
- •রসুন কুচি
- •আদা কুচি
- •লবন
- •তেল
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আমি কিছু লম্বা বেগুন নিয়ে নিলাম এগুলো একটু লম্বা এবং মোটাকরেই কেটে নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া বেগুনের সাথে দিয়ে দিব,হলুদ গুড়া এবং লবন। খুব ভালোকরে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় প্যানের মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এই বেগুন গুল দিয়ে ভেজে নিব।
- 2একটু পোড়া পোরা করে ভাজা হলেই বের করে নিব। এখন একটা বলের মধ্যে নিয়ে নিলাম,পিয়াজ যার ফালি গুলো আলাদা করে নেওয়া হয়েছে। অর্থাৎ গোল করে কেটে তারপর। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কাটা। দিয়ে দিচ্ছি, আদা কুচি, রসুন কুচি এবং ধনিয়াপাতা কুচি কাচা মরিচ কুচি। দিয়ে দিব স্বাদ মত সামান্য লবন।
- 3একটু মিশিয়ে নিব,যেনো টমেটো গুলো গলে না যায়। তাই আলতো করেই মিশাব। তারপর এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে আবারও আলত করে মিশাব। হয়ে গেলো বেগুনের সালাদ এর সোজা রেদিপি। এর সাথে খাওয়ার জন্য আমি এখানে তেতুলের টক করে নিয়েছি। প্রস্তুত সময়: ১৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই বেগুনের সালাদ তৈরি করতে কত সময় লাগে?+
রেসিপি অনুযায়ী এটি তৈরি করতে প্রস্তুত সময় লাগে ১৫ মিনিট।
বেগুন ভাজতে কী ব্যবহার করতে হয়?+
প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে বেগুন ভাজতে হয়, একটু পোড়া পোড়া করে ভাজা হলে নামাতে হয়।
সালাদের সাথে কী খাওয়া হয়?+
এই সালাদের সাথে তেঁতুলের টক করে খাওয়ার কথা বলা হয়েছে।