ইফতার রেসিপি খুবই সহজে ঝটপট বানিয়ে নিন হেব্বি মজার মুচমুচে আলুর পিয়াজু ! alur piyaju
সিদ্ধ আলু, গাজর, পেঁয়াজ ও বেসন দিয়ে তৈরি মুচমুচে আলুর পিয়াজু। পানি ছাড়াই মিশ্রণ বানিয়ে তেলে ভেজে নেওয়া হয়। পুষ্টি সম্পর্কিত: একটা আলুর পিয়াজু তে রয়েছে ১৬০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •আলু চারটি মাঝারি সাইজের
- •গাজর কুচি সিকি কাপ
- •পেঁয়াজ কুচি পৌনে এক কাপ
- •কাঁচামরিচ কুচি স্বাদমতো
- •লবণ দুই চামচ
- •চালের গুড়া তিন টেবিল চামচ
- •বেসন ৪ টেবিল চামচ
- •আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে টেস্টিং সল্ট আধা চা চামচ
- •হলুদ গুঁড়া আধা চা চামচ
- •চিনি ২ চা চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আলুগুলো নিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর সিদ্ধ করা এই আলুগুলো হাতের সাহায্যে চটকে নিব । একদম মিহি ভাবে ভর্তা করা যাবে না। এমন ভাবে চটকাবো, যেন একটু হাত ভাঙ্গা থাকে। অর্থাৎ হাতের মধ্যে যেন একটু দানাদার লাগে। এখানে দুই কাপের মতো আলুটা হয়েছে। এখন এর সাথে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। যেমন, পিয়াজ কুচি,গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, বেসন ,চালের গুড়া,হলুদ গুড়া, টেস্টিং সল্ট লবণ, চিনি।
- 2আর এখানে চিনিটা যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তারা এড়িয়ে চলতে পারো। এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণ গুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণ টা একটু শক্তই হবে। যেহেতু কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আলুর এই মিশ্রণ থেকে অল্প অল্প করে, একটা ছোট সাইজের করে এইগুলো ছেড়ে দিব।
- 3চুলার জ্বাল টা মাঝারি কিংবা হাই হিটে করে, রেখে এগুলো ভাজা যাবে। একটু পরেই এগুলো উপরের দিকে ভেসে উঠেছে। এবং উল্টে পাল্টে দিচ্ছি। পছন্দ মতো বাদামি করে ভাজা হলে বের করে নিয়েছি। এভাবে হয়ে গেল অনেক মজার এবং মুচমুচে আলুর পিয়াজু রেসিপি। প্রস্তুত সময়: ২৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
আলুর পিয়াজু বানাতে কী কী উপকরণ লাগে?+
চারটি মাঝারি আলু, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, চালের গুঁড়ি, বেসন, আদা-রসুন বাটা, টেস্টিং সল্ট, হলুদ গুঁড়া ও চিনি লাগে।
পিয়াজু বানাতে কি পানি ব্যবহার করতে হয়?+
না, এই রেসিপিতে কোনো পানি ব্যবহার করা হয় না, তাই মিশ্রণটি একটু শক্ত হয়।
ডায়াবেটিস থাকলে কী করা যায়?+
যাদের ডায়াবেটিস আছে, তারা রেসিপি থেকে চিনি বাদ দিতে পারেন।