ইফতার রেসিপি খুবই সোজা ঘরে থাকা উপকরণে ঝটপট দারুন মজার মাইশোর বোন্দা ! Myshore Bonda
ময়দা, চালের গুঁড়া, জিরা ও কাঁচা মরিচ দিয়ে তৈরি নোনতা ও একটু ঝাল মাইসোর বোন্দা, যা গুলগুল্লার মতো তেলে ভেজে বানানো হয়। ইফতারের জন্য উপযোগী। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দা এক কাপ।
- •চালের গুড়া সেকি কাপ
- •বেকিং সোডা বা খাবারের সোডা এক চা চামচ ৪)আস্ত জিরা এক চা চামচ
- •কাঁচামরিচ কুচি স্বাদমতো
- •তেল এক টেবিল চামচ পরিমাণ
- •লবন স্বাদ মত
- •পানি পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1প্রথম একটি বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এর সাথে দিয়ে দিয়েছি, চালের গুড়া দিয়ে দিচ্ছি, খাবারের সোডা, আরো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আস্ত জিরা, সাদ মত লবণ। এখন এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে, খামির তৈরি করে নিতে হবে। অর্থাৎ রুটি পরোটার চাইতে একটু নরম হবে। অতিরিক্ত পাতলা কিংবা অতিরিক্ত ঘন না হয়। এমন একটা খামের তৈরি করে নিব। খুব ভালো করে মিশিয়ে এখন এটা হয়ে গেল। এখন ঢেকে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট এর জন্য।
- 2প্রায় পনের মিনিট পর এর সাথে ধনেপাতার কুচি দিয়ে, আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এগুলো গোল করে ছাড়তে হবে। সে ক্ষেত্রে হাতের মুঠোয় বেশি করে আমি নিয়ে নিলাম। যেহেতু এটা বেশ আঠালো হয় এই জিনিসটা। খামির থেকে বেশি করে হাতের মুঠোয় নিয়ে, হাতের যে বুড়া আঙ্গুলের মাঝবড়াবর ভিতর থেকেই ছেড়ে দিব। অর্থাৎ ফুই আংুলের মাঝখান থেকে গোল করে ছেড়ে দেব।
- 3এভাবে প্রত্যেকটা দিয়ে দিব । এবং এগুলো আস্তে আস্তে ফুলে উপরের দিকে ভেসে উঠছে। একটু পরপর উল্টে পালটে দিতে হবে । নেড়েচেড়ে সাত -আট মিনিট এগুলো ভেজে নেওয়ার পর, এর সব দিকটা সমানভাবে বাদামি করে ভাজা হলে, বের করে নিচ্ছি। বাকিগুলো একই ভাবে ভেজে নিতে হবে। যে কয়টি হয় সব গুলো করে নিব। এভাবে হয়ে গেল মাইসোর বোন্দা তৈরির রেসিপি। অনেক দেশে এই গুলো কে গুলগুল্লাও বলা হয়। তবে গুলগুল্লা হয় মিষ্টি আর নুনতা। আর এইটা নুনতা এবং একটু ঝাল হয়।
সচরাচর জিজ্ঞাসা
মাইসোর বোন্দা বানাতে কী কী উপকরণ লাগে?+
ময়দা এক কাপ, চালের গুঁড়া সিকি কাপ, বেকিং সোডা এক চা চামচ, আস্ত জিরা এক চা চামচ, কাঁচা মরিচ কুচি, তেল এক টেবিল চামচ, লবণ ও পানি পরিমাণমতো লাগে।
খামির কতক্ষণ ঢেকে রাখতে হয়?+
খামির তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখতে হয়। এরপর ধনেপাতার কুচি দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হয়।
বোন্দা ভাজতে কতক্ষণ লাগে?+
বোন্দাগুলো নেড়েচেড়ে সাত-আট মিনিট ভাজতে হয় এবং সব দিক সমানভাবে বাদামি হলে তুলে নিতে হয়।