ঈদ স্পেশাল রেসিপি ! দারুন মজার চিকেন কষা রান্নার রেসিপি ! মুরগির মাংস ভুনা !।
ঈদ স্পেশাল মুরগির মাংস কষা রেসিপি, যেখানে পেঁয়াজ বেরেস্তা, টক দই ও দেশি মসলায় মাংস ধীরে ধীরে কষিয়ে মাখামাখা করে রাঁধা হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম মুরগী ভুনাতে ১৩২-৩২৩ ক্যালরি থাকে।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস - এক কেজি
- •পেঁয়াজ কুচি, রসুন কুচি- সিকি কাপ করে
- •পেঁয়াজ ব্যারেস্তা এবং টক দই- হাফ কাপ করে
- •দারচিনি তিন টুকরো
- •এলাচ পাঁচটি
- •কালো এলাচ একটি
- •তেজপাতা দুটি
- •পিয়াজ বাটা সিকি কাপ
- •আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে
- •মরিচের গুড়া এক টেবিল চামচ
- •জিরার গুড়া- তিন চামচ
- •ধনিয়ার গুড়া দুই চামচ
- •গরম মসলার গুড়া এবং গোল মরিচের গুড়া - আধা চামচ করে
- •চিনি এক চামচ
- •লবন স্বাদ মতো
- •তেল পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তা এবং টক দই নিয়ে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। তারপর একটি বলের মধ্যে কেটে ধিয়ে রাখা মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এর সাথে একটু লবণ এবং একটু মরিচের গুড়া দিয়ে মেখে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে একটু ভেযে নিতে হবে । নেড়েচেড়ে হালকা বাদামি করে ভাজা হলে বের করে নিচ্ছি। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি এবং রসুনকুচি নেড়েচেড়ে পিয়াজ এবং রসুনটা একটু লালচে হতে শুরু করলেই, এর সাথে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ এবং তেজপাতা। নেড়ে চেড়ে আধা মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা।
- 2নেড়েছেড়ে পেঁয়াজ বাটা, এবং আদা রসুনের পানিটা শুকিয়ে আসলে, এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা এবং টক দই। একই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। জিরার গুঁড়া, ধনিয়ার গুড়া ,গরম মসলার গুড়া গোলমরিচের গুড়া নেড়েছেড়ে এখন মসলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে। প্রায় ১০ মিনিটের মতো মসলাটা ভুনা নেওয়ার পর, এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এরমধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো। নেড়েচেড়ে তিন চার মিনিট কষিয়ে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে এখন পরিমাণমতো পানি দিয়ে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা মাখামাখা অবস্থায় থাকবে। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ।
- 3নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মত লবন। জলটা হাইটে রয়েছে যখন ফুটবে তখন মাঝারি আছে করে দেবো । প্রায় ৮ থেকে ১০ মিনিটের মধ্যে মাংসের পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে। একদম মাখামাখি হয়ে গেছে আর তেলটা বেরিয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে এই মাংসের স্বাদ টা দ্বিগুণ করার জন্য এর মধ্যে এক চামচ এর মত চিনি ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল চিকেন কষা রান্নার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই চিকেন কষা রেসিপিতে কত কেজি মুরগির মাংস লাগবে?+
এই রেসিপিতে এক কেজি মুরগির মাংস ব্যবহার করা হয়েছে।
মাংস কষানোর সময় কতক্ষণ পানি দিতে হবে?+
মাংস কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে এবং প্রায় ৮ থেকে ১০ মিনিটের মধ্যে মাংসের পানি সম্পূর্ণ শুকিয়ে মাখামাখা অবস্থা হয়।
রেসিপিতে প্রস্তুত সময় কত বলা হয়েছে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।