Raishas Food

খুবই সোজা আর দারুন মজার ডাকবাংলো চিকেন রেসিপি ! Chicken Dak Bungalow recipe

ডাকবাংলো চিকেন একটি ঝোল-জাতীয় মুরগির রান্না, যেখানে আলু ও ডিম দিয়ে ভুনা মসলার সাথে মাংস ধীরে ধীরে ঘন ঝোলে রান্না হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ডাক।বাংলো এই চিকেন রান্নায় প্রতি পরিবেশনে ২৫০ থেকে ৩৫০ ক্যালোরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •মাংস মেরিনেট করার জন্য -
  • •বয়লার মুরগির মাংস এক কেজি
  • •আদা বাটা রসুন বাটা এক চামচ করে
  • •হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এক চামচ করে
  • •জিরার গুড়া দরিয়ার গুড়া আধা চামচ করে লবণ স্বাদমতো
  • •টকদয় শিকিকাপ
  • •মসলা গুলো টেলে গুড়া করার জন্য -
  • •শুকনো মরিচ ৬ টা
  • •আসতো জিরা 2 চামচ
  • •গোল মরিচ ৮ থেকে ১০ টা
  • •লবঙ্গ পাঁচটা
  • •এলাচ চারটা
  • •দারচিনি একটা
  • •জয়ত্রী তিন চারটা
  • •রান্নার জন্য-
  • •সরিষার তেল আধা কাপ
  • •দারচিনি তিনটা
  • •এলাচ চারটা
  • •লবঙ্গ পাঁচটা
  • •ডিম চারটি
  • •আলু দুইটা বড় সাইজের
  • •পিয়াজ কুচি পৌনে এক কাপ
  • •আদা এবং রসুন বাটা দেড় চামচ করে
  • •টমেটো কুচি একটা বড় সাইজের
  • •গরম মসলার গুঁড়া এক চামচ
  • •চিনি এক টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুরগীটা নিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম। এখন এই মুরগির মাংসের সাথে দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরার গুড়া ,ধনিয়ার গুড়া ,লবণ এবং টক দই দিয়ে হাতের সাহাজে খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপর উপরে যে সমস্ত মসলাগুলো ভেজে নেওয়ার জন্য রয়েছে, এগুলো অবশ্যই আধা মিনিট টেলে তারপর একটু ঠান্ডা করে, ব্লেন্ডারের সাহায্যে একটু পানি ফিয়ে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এক চামচ হলুদের গুড়া এক চামচ মরিচের গুড়া এবং একটু লবণ দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা আলো এবং সিদ্ধ করে রাখার ডিম গুলো দিয়ে ভেজে নিব। নেড়েচেড়ে পছন্দ মতো ভাজা হলে ,এগুলো তুলে নেবো।
  2. 2একই তেলের সাথে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। নেড়েচেড়ে একটু ফোড়ন দিয়ে এর সাথে দিয়ে দিবো, পেঁয়াজকুচি গুলো। ২ মিনিট পেয়াজ টা ভেজে এর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। প্রথম দিকে দেওয়া হলে মরিচ গুলো বেশি ভাজা হয়ে যেত। তাই আমি এখন দিয়ে দিলাম। নেড়েচেড়ে আরো দুই মিনিট ভেজে নিয়ে পেয়াজটা লালচে হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি, আধা এবং রসুন বাটা। নেড়েচেড়ে আধা এবং রসুনের পানিটা টেনে নিলে, এর সাথে দিয়ে দিচ্ছি ,টমেটো কুচি। এবং স্বাদমতো লবণ যন্ত্রপাতি সিদ্ধ হয়ে আসে। কয়েক মিনিট নেড়েচেড়ে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে এর সাথে দিয়ে দিব, মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এবং দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মসলাটা । নেড়েচেরে মাংসটা এখন ভুনে নিতে হবে। প্রায় তিন চার মিনিট, মাংসটা কষিয়ে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছে এখন পরিমাণমতো পানি।
  3. 3দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলো গুলো। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিনি। তবে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে এড়িয়ে চলতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মেশিয়ে নিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা মাঝারি আচে থাকবে,। প্রায় ১৫ মিনিট পর, পানির পরিমাণটা টেনে, ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ এবং গরম মসলার গুড়া। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম গুলো। নেড়েচেড়ে ভালো করে মেশিয়ে নিচ্ছি। আরো মিনিট খানেক জাল দিয়ে তারপর চুলার জলটা বন্ধ করে দিব। একটু মাখামাখা হয় এই মসলাটা। এভাবে হয়ে গেল ডাকবাংলো চিকেন রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

ডাকবাংলো চিকেন রান্নায় কত কেজি মুরগির মাংস লাগে?+

রেসিপিতে বয়লার মুরগির মাংস এক কেজি লাগবে বলা হয়েছে। মাংস মেরিনেট করতে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া, লবণ এবং টক দই ব্যবহার করতে হয়।

মসলা কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে?+

মাংস মেরিনেট করে আধা ঘণ্টার জন্য রেখে দিতে বলা হয়েছে।

ডায়াবেটিস থাকলে কী করবেন?+

রেসিপিতে বলা হয়েছে, ডায়াবেটিস থাকলে চিনি এড়িয়ে চলা যেতে পারে।