Raishas Food

গাসের চুলায় দারুন মজার আর খুবই সোজা বানানো চকলেট বিট কেক ! Beetroot Chocolate Cake

বিট ও কোকোয়া পাউডার দিয়ে তৈরি নরম চকলেট কেক, যা বালি-পাতিলে গ্যাসের চুলায় বেক করে ক্রিম ও বিটের জেলি দিয়ে সাজানো হয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা ৩০ মিনিট পুষ্টি সম্পর্কিত: এক টুকরো এই বুটের চকলেট কেক এর মধ্যে রয়েছে ২৩৫ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা-দেড় কাপ
  • •বিট ব্লেন্ড করার পর - এক কাপ
  • •ডিম - চারটি
  • •ভ্যানিলা এসেন্স- তিন চা চামচ
  • •মাখন বা তেল- আধা কাও
  • •কোকোয়া পাউডার - আধা কাপ
  • •চিনি- পৌনে এক কাপ
  • •ব্যাকিং পাউডার - দুই চা চামচ
  • •ব্যাকিং সোডা- এক চামচ
  • •ক্রিম তৈরির জন্য
  • •হুইপ ক্রিম - দেড় কাপ
  • •চিনি গুড়া করে নেওয়া - দেড় কাপ
  • •ভ্যানিলা এসেন্স - দুই চা চামচ
  • •টপিং এর জন্য:
  • •বিটের জুস বা রস- সিকি কাপ
  • •চিনি- এক টেবিল চামচ
  • •আগার আগার পাউডার - সিকি চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি বিট নিয়ে নিলাম। এটা ছিলে তারপর ধুয়ে নেব। তারপর একটি গেটের মেশিনের সাহায্যে এগুলো গ্রেট করে কুচি কুচি করে বের করে নিব। তারপর এগুলো সিদ্ধ করে নিতে হবে। একটি প্যানের মধ্যে এগুলো দিয়ে সিদ্ধ করার পর,ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। অথবা বেটেও নেওয়া যাবে। তারপর এখানে একটি বলের মধ্যে, চারটি ডিম নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো করে হ্যান্ডউথ এর সাহায্যে মেশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তেল। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বিট। আবারও খুব ভালো করে মেশিয়ে নিচ্ছি। তারপর এই বলের উপর একটি চালনি রেখে দিব। এর ওপরেবসমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিব । যেমন ময়দা, বেকিং পাউডার ,বেকিং সোডা (বা যেকোনো একটা বেকিং সোডা থাকলে তাহলে, তিন চা চামচ দিতে হবে। ) এবং কোকোয়া পাউডার দিয়ে এই সমস্ত শুকনো উপকরণ গুলো ডিমের মিশ্রনের সাথে দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি । এরপর কেক তৈরি করার জন্য এখানে একটি ছাঁচ নিয়ে নিলাম। এর ভিতর তেল ব্রাশ করে কেকের জন্য একটি পেপার দিয়ে দিলাম। এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু ঝাকিয়ে নেব । যেন ভিতরে কোন বাবলস থাকে তাহলে এগুলো ভেঙ্গে যাবে এখন চুলায় একটি বড় সাইজের পাতিলের মধ্যে কিছু বালি ,গরম করে নিয়েছি। এর উপর একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর উপরে কেকের ছাচটি রেখে দিব। তারপর পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
  2. 2চুলার জালটা একদম সবচাইতে কম আছে, করে এটা ঘন্টা খানেকের মতো বেক করে নিতে হবে। কেকটা প্রায় দেড় ঘন্টা পর পাতিলের ঢাকনাটা খুলে, এবং কেকটা বের করার আগে,একটি কাঠির সাহায্যে গেঁথে দেখব, ভিতরে মিশ্রণটার। শুকনো থাকলে কেকটা হয়ে গিয়েছে। আর যদি ভিজে থাকে তাহলে কেকটা আরো কিছুক্ষণ সিদ্ধ করে বের করে নিতে হবে। যেহেতু কেকটার পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে, এখন এটা বের করে একটি প্লেটের মধ্যে ঢেলে দিব। উপরের অংশটা একটু কেটে সমান করে নিয়েছি। তারপর এই কেকের সমান করে তিনটি অংশ কেটে নিব। কেকটা খুবই সুন্দর নরম হয়েছে। এখন এটার জন্য ক্রিম তৈরি করে নিব। সে ক্ষেত্রে একটা বলের মধ্যে নিয়ে নিলাম,ক্রিম। ক্রিমের সাথে দিয়ে দিচ্ছি গুড়াকরে রাখার চিনি। অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। প্রথমবার বিট করে নেওয়ার পর তারপর এর সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স । আবারো একটু চিনি দিয়ে বিট করে নেব। আরেকবার এর সাথে চিনির গুড়াগুলো দিয়ে বিট করে নিচ্ছে বিটার মেশিনের সাহায্যে। এটা হয়ে গেল কেকে দেওয়ার জন্য ক্রিম। এখন এই ক্রিম থেকে অল্প একটু ক্রিম একটা বাটির মধ্যে নিয়ে, এর সাথে কয়েক ফোঁটা গোলাপীর রং মিশিয়ে নিলকম। এবং আবার একটু বিট করে নিচ্ছি। এটা আলাদাভাবে রাখবো। এখন কেকের তিনটি লেয়ার করে কেটে রেখেছিলাম, এগুলো নিয়ে নিলাম। এখানে কেকটা একটি স্ট্যান্ডের উপর নিয়ে নিলাম প্রথম লেয়ার টা। এবং এর নিচে কেকের পেপার দিয়ে দিয়েছি।
  3. 3যেন কোন প্রকার ক্রিম পড়লে এই পেপার এর উপরে পড়বে। তারপর কেকের ওপরে খুব ভালো করে ক্রিম গুলো এইটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নেওয়া হয়েছে। এখন গোল গোল করে এর উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা কেকের লেয়ার দিয়ে দিলাম। একইভাবে পাইপিং ব্যাগ ব্যাগের সাহায্যে চেপে চেপে ক্রিমগুলো। একদম গোল করে সবদিকে দিয়ে দিচ্ছি। এবং কেকের আরেকটা লেয়ার এর উপরের দিকে এবং চারপাশের দিকে ক্রিমটা দিয়ে সমান করে দিব। কেকের চতুর দিকটা সমান করে দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হল। এখন কেকটা নরমাল ফ্রিজে ঘন্টাখানেক এর জন্য রেখে ঠান্ডা করব নিব। যেন ক্রিমটা সেট হয়ে যায়। তারপর চুলায় একটি প্যানের মধ্যে সিকি কাপ বিটের রস নিয়ে নেওয়া হল । এর সাথে দিয়ে দিচ্ছি, আগার আগার এবং চিনি। আর অল্প কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। নেড়ে দিব। এবং যখন ফুটে আসবে তখন এটা একটি সমান প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিব। এবং মিনিট খানের মধ্যে এটা জমাই সেট হয়ে যাবে। তারপর ঘন্টাখানেক পর ,ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। এখন বিটের জুস দিয়ে জেলি বানিয়ে রেখেছি এটা চামচের সাহায্যে আলতো করে, তুলে ,হাতের মধ্যে নিয়ে নিব। তারপর কেকের উপর বিছিয়ে দিব। এবং গোলাপি ক্রিমটা যে তৈরি করে রেখেছিলাম, ওইটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কেকের নিচের সাইড দিয়ে ফুলের মত করে পছন্দ মতো দিয়ে দিব। এখন এক পাশ থেকে কেটে পরিবেশন করব। এভাবে হয়ে গেল, আমাদের গ্যাসের চুলায় খুবই সহজ ভাবে তৈরি করা বিটের চকলেট কেক।

সচরাচর জিজ্ঞাসা

এই কেক বানাতে কতক্ষণ সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

কেক হয়েছে কিনা বোঝার উপায় কী?+

কাঠি গেঁথে দেখতে হবে; কাঠিতে মিশ্রণ না লাগলে অর্থাৎ ভিতরটা শুকনো থাকলে কেক হয়ে গেছে বলে ধরা হয়।

কেকে কতটা ক্যালরি আছে?+

এক টুকরো এই চকলেট বিট কেকে প্রায় ২৩৫ ক্যালরি রয়েছে বলে উল্লেখ আছে।