তুলতুলে নরম মুখে দিলেই গলে যাবে দারুন স্বাদের টার্কিশ সুলতানের চকলেট ওভালটিন লোকুমু ! Turkish Roll
দুধ ফাটিয়ে তৈরি ছানা, চিনি ও পেস্তা বাদামে বানানো নরম ও দানাদার একটি মিষ্টি। ঠান্ডা হলে সন্দেশের মতো টুকরো করে পরিবেশন করা যায়। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি দুধের ছানার সন্দেশ এর মধ্যে রয়েছে ১১০-১২০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •দুধ- দুই লিটার
- •২ চিনি- এক।কাপের তিন ভাগের এক চাগ
- •ভিনেগার/ লেবু - অল্প করে
- •পেস্তা বাদাম
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটি প্যাণের মধ্যে দুধ দিয়ে দিলাম। চুলার জ্বালটা ধরিয়ে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়া মাত্র এটা ফেটে যাচ্ছে। এবং দুধ টা জমাট বেধে ছানায় পরিনত হচ্ছে। আর পানিটাও বদলে সবুজ হিয়ে যায়। যেহেতু জমাট বেধেছে তা নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তারপর এই ছানাগুলো একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নিব। তারপর আবার এই ছানাগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। দুই একবার ধুয়ে নিব, যেন এর মধ্যে কোন প্রকার ভিনেগার বা লেবু অবশিষ্ট না থাকে। কারণ এই ছানাটা আবার দুধের মধ্যে দিয়ে জাল করতে হবে তাই। আর যদি ভিনেগার এর মধ্যে থেকে যায়, তাহলে ওই দুধটাও ফেটে যাবে। ছানাগুলো এখানে আমি পরিষ্কার পানিতে দুইবার ধুয়ে নেওয়ার পর , এগুলো একদম শুকনো করে একটা পাত্রে নিয়ে নিলাম।
- 2এখন হাতের সাহায্যে এগুলো একটু ঝুড়া,ঝুড়া করে নিব। মানে একটু বেশি মিস করবো না একটু দানাদার থাকে। এরকম করে ঝুড়া ঝুড়া করে রাখবো। তারপর চুলায় অন্য একটি প্যানের মধ্যে আরও ১ লিটার দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে ফুটিয়ে তিন ভাগের এক ভাগ করে নিব। একটু পরপর নেড়ে দুধটা,শুকিয়ে অল্প হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এই ছানাগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে কয়েক মিনিটের মধ্যে যখন দুধের পরিমাণটা একটু কমে আসবে, এবং ছানার সাথে মিশে যাবে,তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এবং চিনি দেওয়ার ফলে চিনিটা গলে গিয়ে শিরায় পরিণত হবে। অর্থাৎ একটু পানি ছাড়বে তাই। নেড়েচেড়ে আবার এটা শুকিয়ে নিতে হবে । আর চুলার জালটা কম আচে থাকবে। কারণ বেশি আচে দুধটা শুকানোর ফলে, এটা শক্ত সন্দেশ হয়ে যাবে।
- 3এবং এটা বাদামি হয়ে যাবে তখন আর কালাকান্ত হবে না। অর্থাৎ এটা সাদা থাকতে হবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে অনবরত নেড়ে একটু দুধের পরিমাণটা শুকিয়ে নিলেই হবে। তবে পরিপূর্ণ ভাবে শুকনো করা যাবে না। এটা এখানে অল্প ভেজা ভেজা থাকবে। এখন এটা নামিয়ে আমি একটা ট্রে এর মধ্যে ঢেলে দিব। আর ট্রে এর মধ্যে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এর উপরে দিয়ে দিলাম কত গুলো কুচি করে কেটে রাখা পেস্তাবাদাম গুলো। খুব ভালভাবে ছড়িয়ে দিলাম। ২,৩ ঘন্টায় এটা একটু শক্ত হয়ে যাবে। এই সময়ের পির এগুলো সন্দেশ এর মতো করে কেটে নিব। এভাবে হয়ে গেলে অন্যান্য স্বাদের দুধের সন্দেশ কালাকান্দা তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ছানা তৈরিতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে দুই লিটার দুধ, এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি, অল্প ভিনেগার বা লেবু এবং পেস্তা বাদাম লাগে।
ছানা কতক্ষণ পর শক্ত হয়?+
ট্রেতে ঢেলে ২ থেকে ৩ ঘণ্টা রাখলে মিশ্রণটি একটু শক্ত হয়ে যায়, তারপর সন্দেশের মতো করে কাটা যায়।
ছানা ধোয়ার প্রয়োজন কেন?+
ছানায় ভিনেগার বা লেবুর অবশিষ্টাংশ থাকলে পরে দুধ ফেটে যেতে পারে, তাই দুই-একবার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হয়।
দুধ শুকানোর সময় আঁচ কেমন রাখতে হবে?+
আঁচ কম রাখতে হবে, নাহলে দুধ বাদামি হয়ে যায় এবং সন্দেশ শক্ত হয়ে যায়; মিশ্রণ সাদা রাখা উচিত।