Raishas Food

অনেক মজার পালং শাক দিয়ে মাশকলাই ডাল রান্না | Palong Shak Mashkolai Dal Ranna

পালং শাক ও মাসকলাই ডাল দিয়ে তৈরি একটি পুষ্টিকর ডাল রান্না, যেখানে সরিষার তেলে জিরা ও পেঁয়াজ-রসুনের ফোড়ন দেওয়া হয়। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম মাসকুলার ডাল মধ্যে রয়েছে ৩৩০ থেকে ৩৪১ ক্যালোরি। এবং প্রতি এক কাপ সিদ্ধ করা পালং শাকের মধ্যে রয়েছে ৪১ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মাসকলাইয়ের ডাল- আধা কাপ
  • •হলুদ গুড়া- দেড় চা চামচ
  • •জিরার গুড়া এক চামচ
  • •; আদা বাটা, রসুন বাটা- এক চামচ করে
  • •পিয়াজ কুচি -এক টা
  • •রসুন কুচি - তিন কোয়া
  • •শুকনো মরিচ - দুটি
  • •আস্ত জিরা- এক চামচ
  • •সরিষার তেল - এক টেবিল চামচ
  • •পালং শাক- চার কাপ অর্থাৎ দুই আটি

রান্নার ধাপ

  1. 1প্রথমে মাসকলাই এর ডাল গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে পরিমান মত পানি দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব, আদা বাটা,রসুন বাটা এবং জিরার গুড়া। দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে, তখন একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে দিব। তারপর ঘুটে নেয়া ডালগুলো একটি করাই এরামধ্যে নিয়ে নিলাম।
  2. 2এর সাথে দিয়ে দিয়েছি দেয়ার চামচ এর মত হলুদ গুড়া । নেড়ে একটু মিশিয়ে নেব । তারপর দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং এর সাথে দিয়ে দিব ,স্বাদ মত লবণ। ফুটে আসলেই চুলার জালটা কম আছে করে দিব। তারপর পাশের চুলায় অন্যা একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম।
  3. 3এরমধ্যে দিয়ে দিব,পিয়াজ এবং রসুন কুচি। আর দুটি শুকনো মরিচ ভেংে দিব। নেড়েচেড়ে পিয়াজ গুলো হালকা বাদামি হলেই এরমধ্যে দিয়ে দিব,আস্ত জিরা। নেড়েচেড়ে বাদামী করে ভেজে এই বাগারটা ডালের সাথে দিয়ে দিব। কিছুক্ষণ জ্বাল দিয়ে,এটা নামিয়ে নিব। এভাবে হয়ে গেলো পালং শাক দিয়ে মাসকলাই এর ডাল রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কতটুকু মাসকলাইয়ের ডাল লাগে?+

রেসিপি অনুযায়ী আধা কাপ মাসকলাইয়ের ডাল ব্যবহার করতে হবে।

পালং শাক কতটুকু লাগে?+

এই রেসিপিতে চার কাপ অর্থাৎ দুই আটি পালং শাক লাগে।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।