দারুণ মুচমুচে বেগুনের ফুল ভাজি | Bengali Begun Ful Bhaji Vaji Recipe
লম্বা বেগুন ফুলের মতো কেটে বেসন ও মসলার মিশ্রণে মাখিয়ে ডুবো তেলে ভাজা হয়। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই ভাজি বিকেলের নাস্তায় দারুণ লাগে। প্রস্তুত সময়: ২০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •বেসন- দেড় কাপ
- •আদা এবং রসুন বাটা - এক চামচ করে
- •জৈন বা আজওয়াইন-এক চামচ
- •চিনি- এক চামচ
- •ধনিয়াপাতা এবং কাচ মরিচের কুচি
- •লবন স্বাদ মতো
- •তেল পরিমাণ মতো
- •খাবারের সোডা
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে বেসন নিয়ে নিলাম। এবং বেসনের সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আজওয়াইনের গুড়া, সাদ মাত লবণ, খাবারের সোডা, কাঁচা মরিচ কুচি, ধুনা পাতার কচি, এবং চিনি। এখন এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে ,একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। এরপর এখানে আমি কয়েকটি চিকন লম্বা বেগুন নিয়ে নিলাম।
- 2এই বেগুনটার উপরের বোটার অংশটা ধরে প্রথমে দুইভাগ করে নেব। তারপর আবার এর থেকে আরো দুই ভাগ করে কেটে নেব। এভাবে সুন্দর ফুলের মত হয়ে গেল। এর বোঁটাটা ধরে এখন এই বেসনেফ মিশ্রনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর গরম ডুবো তেলের মধ্যে এটা ছেড়ে দিব। এভাবে করে প্রত্যেকটা বেগুনগুলো ফুলের মত করে কেটে নিব।
- 3এবং এর উপরের যে বোটার অংশটা রয়েছে এটা থাকবে। তিন -চার মিনিট পছন্দ মত ভেজে তারপর নামিয়ে নেব। এর উপরের অংশটা মুচমুচে হয় এবং ভিতরে বেগুনটা নরম হয়। প্রত্যেকটা এভাবে ভেজে নেব । হয়ে গেল আমাদের বেগুনের ফুল ভাজি রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
বেগুনের ফুল ভাজি বানাতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে দেড় কাপ বেসন, আদা ও রসুন বাটা, আজওয়াইন, চিনি, ধনিয়াপাতা ও কাঁচা মরিচের কুচি, লবণ, খাবারের সোডা এবং তেল লাগে।
বেগুন কীভাবে ফুলের মতো কাটতে হয়?+
বেগুনের উপরের বোঁটা ধরে প্রথমে দুই ভাগ করতে হয়, তারপর আরও দুই ভাগ করে কাটতে হয়, তবে বোঁটার অংশ অক্ষত রাখতে হয়।
বেগুনের ফুল ভাজি কতক্ষণ ভাজতে হয়?+
পছন্দ মতো তিন থেকে চার মিনিট গরম ডুবো তেলে ভেজে নামাতে হয়।
প্রস্তুত করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় বলা হয়েছে ২০ মিনিট।