Raishas Food

আসল ঝাল মুড়ি ওলার বানানো ঝাল মুড়ির মসলা রেসিপি ! Jhal Murir Moshla

ঝাল মুড়ির বিশেষ মসলা তেলে জ্বাল করে তৈরির পদ্ধতি। এই মসলা দিয়েই ঝালমুড়ি মাখানো হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •সাধারন তেল- দুই লিটার
  • •আদা বাটা, রসুন বাটা- দুটো মিলিয়ে দেড় কাপ
  • •সরিষা বাটা-দুই কাপ আধ ভাংগা করে বেটে নেওয়া
  • •পিয়াজ কুচি - এক কাপ
  • •৫হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুড়া এক কাপ করে ৬)জিরার গুড়া আধা কাপের একটু বেশি।
  • •দারচিনি- ১৪- ১৫টা
  • •এলাচ -২০-২৫ টা
  • •লবঙ্গ-২০-২৫ টা
  • •তেজপাতা - ৭-৮টা
  • •লবন- স্বাদ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে তেলটা একটি বড় সাইজের করাই এর মধ্যে নিয়ে নেওয়া হল। এবং চুলার জ্বালটা ধরিয়ে তেলটা মাঝারি আছে গরম করে নিব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ গুলো দিয়ে দিব। যেমন, আধা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুড়া, ধনিয়ার গুড়া। একটু নেড়ে আবার দিয়ে দিচ্ছি, পিয়াজ কুচি,লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। নেড়েচেড়ে উপকরণ গুলো খুব ভালো করে মিশিয়ে, জাল করে নিতে হবে। এখানে বেশি পরিমাণ তেল থাকার কারণে মসলাগুলো ছিটে বা ফুটে আসছে না। যদি অল্প তেল দেওয়া হতো তাহলে অবশ্যই এই মসলা গুলো ছিটে বাইরের দিকে আসতো। একটু পরপর নেড়ে দিতে হবে ।
  2. 2যেন মসলাগুলো নিচে লেগে বা জমাট বেঁধে না যায়। প্রায় ৪৫ মিনিট পর , একটু পরপর নেড়ে দেওয়া হয়েছিল। ঝাল মুড়ির জন্যই মসলাটা রেডি। এখন ঝালমুড়ি বানানোর জন্য আরও যা যা উপকরণ লাগে সেগুলো নিয়ে নিচ্ছি । এখানে নিয়ে নিলাম, টমেটো, শসা, পেঁয়াজকুচি ,কাঁচামরিচ কুচি ,ধনেপাতার কুচি। ,লেবু কুচি করে কেটে নেওয়া, কিছু সিদ্ধ করা ছোলা বুট। এবং ডাবলিবগুলো সারারাত ভিজিয়ে ,যখন সিদ্ধ করে নেওয়া হয় তখন এর সাথে একটু লবণ ,হলুদ এবং খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়। একটু নরম করে সিদ্ধ করা হয়। এখন ঝাল মুড়ির জন্য একটি মাঝারি সাইজের মগ নিয়ে নিলাম। এর মধ্যে অল্প অল্প করে সব কিছু দিয়ে মাখাতে হিবে। প্রথমে দিয়ে দিচ্ছি মুড়ি। এরপর দিয়ে দিব ছোলা বুট, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি,লেবু।
  3. 3কুচি, শশা কুচি, টমেটো কুচি। এবং চিকন চিকন যে চানাচুর গুলো থাকে ওখান থেকে অল্প করে চানাচুর আর টমেটো কুচি দিয়ে। সর্বশেষে ঝাল মুড়ির তৈরি করা মসলাটা দিয়ে,একটি লাঠির সাহায্যে মিশিয়ে নেব। প্রস্তুত সময়: ১ ঘন্টা। নির্দেশনা: এই মসলাটা সাধারণত একটা কাঁচের অথবা প্লাস্টিকের কন্টেইনার এর মধ্যে ভরে নরমাল ফ্রিজের মধ্যে রেখে দিলেপনেরো ,থেকে বিশ দিন সংরক্ষণ করা যাবে। আরো যদি বেশিদিন সংরক্ষণ করতে চাচ্ছেন তাহলে ফ্রিজ থেকে বের করে এই মশলা আবারও খুব ভালো করে, জাল করে নিতে হবে। তারপর ঠান্ডা করে আবারো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। আর সাধারণত ঝালমুড়ি ওয়ালারা প্রতিদিনই যেহেতু তাদের প্রয়োজন হয় ,তাই তারা প্রতিদিন জ্বাল করে নিয়ে যায়।

সচরাচর জিজ্ঞাসা

ঝাল মুড়ির মসলা ফ্রিজে কতদিন রাখা যায়?+

নরমাল ফ্রিজে কাঁচের বা প্লাস্টিকের কন্টেইনারে রাখলে ১৫ থেকে ২০ দিন সংরক্ষণ করা যাবে।

মসলা বেশিদিন রাখতে চাইলে কী করতে হবে?+

ফ্রিজ থেকে বের করে আবার ভালো করে জ্বাল করে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে।

মসলা তৈরিতে কতক্ষণ সময় লাগে?+

প্রস্তুত সময় প্রায় ১ ঘন্টা, এর মধ্যে মসলা প্রায় ৪৫ মিনিট ধরে জ্বাল করতে হয়।